আমগ্রাম ইউনিয়ন
| আমগ্রাম | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে আমগ্রাম ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°১০′৫″ উত্তর ৯০°২′০″ পূর্ব / ২৩.১৬৮০৬° উত্তর ৯০.০৩৩৩৩° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | মাদারীপুর জেলা |
| উপজেলা | রাজৈর উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোঃ জমিরউদ্দিন খান[১] |
| আয়তন | |
| • মোট | ৩৬.৯৮ বর্গকিমি (১৪.২৮ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ২৬,৫৪৭ |
| • জনঘনত্ব | ৭২০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৫.২% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

আমগ্রাম ইউনিয়ন বাংলাদেশর ঢাকা বিভাগের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একটি ইউনিয়ন যা ১৪টি গ্রাম নিয়ে গঠিত।[১]
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]আমগ্রাম ইউনিয়নের মোট আয়তন ৮,৯৯৪ একর বা ৩৬.৯৮ বর্গ কিলোমিটার। গ্রামের সংখ্যা ১৪টি। ঘরবাড়ির সংখ্যা ৫,৭১৬টি। এই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে কুমার নদী।[১]
২০১১ সালের হিসেব অনুযায়ী এ ইউনিয়নে হাট-বাজার রয়েছে ৩টি।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমগ্রাম ইউনিয়নের ৫,৭১৬টি পরিবারে মোট জনসংখ্যা ২৬,৫৪৭ জন এবং প্রতি বর্গ কিলোমিটারে ৭২০ জন লোক বাস করে। এদের মধ্যে ১৩,৫৪৭ জন পুরুষ ও ১৩,০০৭ জন মহিলা এবং লিঙ্গ অনুপাত ১০৪। মুসলিম ধর্মালম্বী ৯,৮৮৫ জন, হিন্দু ধর্মালম্বী ১৬,০১৪ জন, খ্রিস্টান ধর্মালম্বী ৬৩৬ জন, বৌদ্ধ ধর্মালম্বী ৮ জন ও অন্যান্য ৪ জন।[২]
গ্রামভিত্তিক লোকসংখ্যা
[সম্পাদনা]নিবন্ধিত গ্রাম ভিত্তিক জন সংখ্যা :[১]
| গ্রামের নাম | পুরুষ | নারী |
|---|---|---|
| আমগ্রাম | ৩৩৪০ | ৩২৫৯ |
| বিল পাবনিয়া | ৩২১ | ৩১৭ |
| দক্ষিণ পাখুল্যা | ৩৮৬ | ৩২৪ |
| হোগলা | ৫২০৬ | ৫০২৭ |
| মোল্লাকান্দি | ৬৬৭ | ৬৫১ |
| নরারকান্দি | ১০৯২ | ১০৩৪ |
| বাসাবাড়ী | ৬১৪ | ৫৩৭ |
| মঠবাড়ী | ৪৯৩ | ৫০৮ |
| বড়দিয়া | ৯৫ | ৮৮ |
| পূর্ব তেলিকান্দি | ৯১৮ | ৯০৮ |
| পশ্চিম তেলিকান্দি | ২৯৭ | ২৭৯ |
| উত্তর হোগলা | ৩৯৯ | ৪১৯ |
| দক্ষিণ হোগলা | ৬৩১ | ৬০৩ |
| কান্দিয়া | ৮৬০ | ৮০১ |
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের হিসেব অনুযায়ী আমগ্রাম ইউনিয়নের সাক্ষরতার হার ৪৫.২% (পুরুষ ৪৯.৩%, মহিলা-৪০.৯%)।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "আমগ্রাম ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ১৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২০।
- 1 2 COMMUNITY REPORT: MADARIPUR (ইংরেজি ভাষায়)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ফেব্রুয়ারি ২০১৫। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৩-৮৫৯৭-০।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |