কয়ারিয়া ইউনিয়ন
| কয়ারিয়া | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে কয়ারিয়া ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°০′৪৮″ উত্তর ৯০°১৫′২৯″ পূর্ব / ২৩.০১৩৩৩° উত্তর ৯০.২৫৮০৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | মাদারীপুর জেলা |
| উপজেলা | কালকিনি উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | কামরুল হাসান[১] |
| আয়তন | |
| • মোট | ১৪.৭০ বর্গকিমি (৫.৬৮ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ১৬,৪৪৮ |
| • জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫৩.৫% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কয়ারিয়া ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের মাদারীপুর জেলার কালকিনি উপজেলার একটি ইউনিয়ন যা ১৩টি গ্রাম নিয়ে গঠিত।[১] কয়ারিয়া ইউনিয়নের উপর দিয়ে আড়িয়াল খাঁ নদী প্রবাহিত হয়েছে।
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]কয়ারিয়া ইউনিয়নের মোট আয়তন ৫,২৭৫ একর বা ২১.৩৫ বর্গ কিলোমিটার। গ্রামের সংখ্যা ১৩টি। ঘরবাড়ির সংখ্যা ৩,৫০৫টি।[২]
এ ইউনিয়নে হাট-বাজার রয়েছে ৪টি। মসজিদের সংখ্যা ২২টি এবং মন্দিরের সংখ্যা ৭টি।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কয়ারিয়া ইউনিয়নের ৩,৫০৫টি পরিবারে মোট জনসংখ্যা ১৬,৪৪৮ জন এবং প্রতি বর্গ কিলোমিটারে ১১০০ জন লোক বাস করে। এদের মধ্যে ৭,৮৭৫ জন পুরুষ ও ৮,৫৭৩ জন মহিলা এবং লিঙ্গ অনুপাত ৯২। মুসলিম ধর্মালম্বী ১৬,৩১৯ জন ও হিন্দু ধর্মালম্বী ১২৯ জন।[২]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের হিসেব অনুযায়ী কয়ারিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫৩.৫% (পুরুষ ৫৩.২%, মহিলা-৫৩.৮%)।[২] এ ইউনিয়নে ২টি মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "কয়ারিয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২৯ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০।
- 1 2 3 COMMUNITY REPORT: MADARIPUR (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ফেব্রুয়ারি ২০১৫। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৩-৮৫৯৭-০। ২৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
