বিষয়বস্তুতে চলুন

আলবেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলবেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন
উয়েফা
প্রতিষ্ঠিত জুন ১৯৩০; ৯৬ বছর আগে (1930-06-06)[]
সদর দপ্তরতিরানা, আলবেনিয়া
ফিফা অধিভুক্তি১২ জুন ১৯৩২; ৯৪ বছর আগে (1932-06-12)[]
উয়েফা অধিভুক্তি১৯৫৪
সভাপতিআলবেনিয়া আর্মান্ড ডুকা
সহ-সভাপতি
  • আলবেনিয়া এডভিন লিবোহোভা
  • আলবেনিয়া লুফটি নুরিও
ওয়েবসাইটfshf.org/sq/

আলবেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন (আলবেনীয়: Federata Shqiptare e Futbollit, ইংরেজি: Albanian Football Association; এছাড়াও সংক্ষেপে এএফএ নামে পরিচিত) হচ্ছে আলবেনিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩০ সালের ৬ই জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৪ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর আলবেনিয়ার রাজধানী তিরানায় অবস্থিত।

এই সংস্থাটি আলবেনিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কাটেগরিয়া সুপারিওরে, আলবেনীয় কাপ এবং আলবেনীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আলবেনীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আর্মান্ড ডুকা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইলির শুকলু।

কার্যালয়

[সম্পাদনা]

সভাপতি

[সম্পাদনা]
নং নাম কার্যকাল
লুইগি শালা ১৯৩০
ইজেডিন বেশিরি ১৯৩২
আন্টন মাজরেকু ১৯৪৫–১৯৭০
জাইবার কোনচি ১৯৭০–১৯৮০
ক্রিস্টাক মিচো ১৯৮০–১৯৯০
এডুয়ার্ড ডেরভিশি ১৯৯০–১৯৯৭
মিচো পাপাধোপুলি ১৯৯৭–২০০২
আর্মান্ড ডুকা ২০০২–বর্তমান

কর্মকর্তা

[সম্পাদনা]
৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিআর্মান্ড ডুকা
সহ-সভাপতিএডভিন লিবোহোভা
লুফটি নুরিও
সাধারণ সম্পাদকইলির শুকলু
কোষাধ্যক্ষএডভিন লিবোহোভা
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকট্রিটান কোকোনা
প্রযুক্তিগত পরিচালকইলির শুকলু
ফুটসাল সমন্বয়কারীড্রিটান বাবামুস্টা
জাতীয় দলের কোচ (পুরুষ)এডোয়ার্ডো রেয়া
জাতীয় দলের কোচ (নারী)আরমির গ্রিমায়
রেফারি সমন্বয়কারীসোকোল ইয়ারেৎসি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০
  2. Inagurohet zyra e pare rajonale e FSHF-se ne Durres ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে FSHF.org

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:আলবেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন