বিষয়বস্তুতে চলুন

ফকরুল আলম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফকরুল আলম (জন্ম ২০ জুলাই, ১৯৫১) হচ্ছেন একজন বাংলাদেশী লেখক ও অনুবাদক।[১] তিনি সাহিত্য ও উপনিবেশ-উত্তর বিষয়ে লিখেন এবং জীবনানন্দ দাশ ও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন। ফখরুল আলমকে অনেকে ব্যঙ্গ করে ‘শেখ হাসিনার ব্যক্তিগত অনুবাদক’ বলে থাকেন। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সরকারের দমন-পীড়ন সমর্থনের কারণে তিনি সমালোচিত হন। [২]

গ্রন্থ

[সম্পাদনা]
  • Daniel Defoe as a colonial Propagandist, (১৯৮৪)
  • Bharati Mukherjee (১৯৯৫)
  • Jibanananda Das: Selected Poems, (১৯৯৯),
  • The Unfinished Memoirs, (২০১২)

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

অনুবাদ কর্মে বিশেষ অবদানের জন্য ফকরুল আলম ২০১২ সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।[৩] তিনি ২০১৯ সালে ইউজিসি অধ্যাপক নিযুক্ত হন।[৪]

সমালোচনা

[সম্পাদনা]

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-এর চূড়ান্ত পর্যায়ে ৩ আগস্ট রাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ২৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং ২৩টি কলেজের অধ্যক্ষদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেন।[৫] সভায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের দমনের বিষয়ে আলোচনা হয়। ফখরুল আলম সভায় উপস্থিত ছিলেন।[৬]

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক ও শিক্ষার্থীরা ঐ সভায় অংশগ্রহণকারী শিক্ষকদের সমালোচনা করেন। তাঁদের অভিযোগ ছিল, এসব শিক্ষক শিক্ষার্থীদের দাবির পক্ষে অবস্থান না নিয়ে তৎকালীন সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন।[৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Essential Tagore nominated best book of year"। Hindustan Times। Delhi। ২৯ নভেম্বর ২০১১। ২৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১২।
  2. ↑ "৩ আগস্ট রাতে গণভবনের বৈঠকে কারা ছিলেন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৬।
  3. ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৩।
  4. ↑ "ইউজিসি প্রফেসর হিসেবে ইতিপূর্বে যারা মনোনীত হয়েছেন তাদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ২৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২১।
  5. ↑ "PM Hasina holds meeting with university VCs, college principals"। Dhaka Tribune। ৩ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৬।
  6. ↑ "৩ আগস্ট রাতে গণভবনের বৈঠকে কারা ছিলেন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৬।
  7. ↑ "৩ আগস্ট রাতে গণভবনের বৈঠকে কারা ছিলেন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]