প্রাতরাশ

প্রাতরাশ, সকালের নাস্তা বা সকালের জলখাবার বলতে দিনের প্রথম ভোজকে বোঝায়, যা সাধারণত সকালে খাওয়া হয়।[১] বেশির ভাগ সময়ই এক বা একাধিক "নিত্যকার" অথবা "ঐতিহ্যবাহী" খাবার প্রাতরাশের খাদ্যতালিকায় দেখা যায়, তবে এর ভিন্নতা স্থানভেদে পৃথক হয়ে থাকে এবং সময়ের সাথে সাথে বিশ্বব্যপি প্রাতরাশ তৈরির উপকরণ এবং প্রণালীও পরিবর্তিত হয়ে থাকে।
ব্যুৎপত্তি
[সম্পাদনা]বাংলা
[সম্পাদনা]বাংলায় প্রাতরাশ শব্দটির ব্যুৎপত্তি দুটি শব্দ — প্রাতঃ, অর্থাৎ সকাল, এবং আশ, অর্থাৎ আহার — থেকে।
ইংরেজি
[সম্পাদনা]ইংরেজিতে প্রাতরাশকে Breakfast বলে। শব্দটি দিয়ে পূর্বের রাতের উপবাস ভাঙাকে বোঝায়।[২] ইংরেজি শব্দ "dinner" (অনুবাদ: সান্ধ্যভোজন; প্রাচীন ফরাসি শব্দ disner থেকে আগত) মূলত উপবাস ভাঙ্গার জন্য উল্লেখ করা হত; ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এর অর্থ স্থানান্তরিত হওয়া অবধি এটিই ছিল দিনের প্রথম খাবারের নাম।[৩] পঞ্চদশ শতাব্দী পর্যন্ত "Breakfast" শব্দটি সকালের খাবারের বর্ণনা করার জন্য লিখিত ইংরেজিতে ব্যবহৃত হত না:[২]:৬ বরং শব্দটি দ্বারা পূর্বের রাতের উপবাস ভাঙা হয়েছে বোঝানো হত। প্রাচীন ইংরেজিতে শব্দটি ছিল মর্গেনমেট, যার অর্থ "সকালের খাবার"।[৪]
স্বাস্থ্যের উপর প্রভাব
[সম্পাদনা]যদিও প্রাতরাশকে সাধারণত "দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার" হিসাবে উল্লেখ করা হয়,[৫][৬] কিছু রোগবিস্তার বিজ্ঞান গবেষণা ইঙ্গিত দেয় যে, প্রাতরাশে অতিরিক্ত শর্করা গ্রহণের কারণে বিপাকীয় লক্ষণের ঝুঁকি বাড়াতে পারে।[৭] বর্তমান পেশাজীবি ব্যক্তিদের মতামত মূলত প্রাতরাশ গ্রহণের পক্ষে, তবে কেউ কেউ এর "সর্বাধিক গুরুত্বপূর্ণ" প্রয়োজনীয়তার ইতিবাচক প্রভাব নিয়ে তর্কবিতর্ক করে থাকে।[৮] শরীরের ওজন পরিচালনার ক্ষেত্রে প্রাতরাশ গ্রহণের প্রভাব অস্পষ্ট।[৯][১০]
চিত্রশালা
[সম্পাদনা]- প্রাতরাশে একটি অভিনব-ছাপ দেওয়া ওয়াফল, টুকরো করা খরমুজ, আঙ্গুর এবং মাখন
- উপরে মাখন এবং মধু দিয়ে সজ্জিত প্যানকেক
- বিমানে প্রাতরাশের খাবার, থাই এয়ারওয়েজ।
- তুর্কি প্রাতরাশ।
- প্রাতরাশে দুধের সাথে কর্নফ্লেক্স।
- গুয়াতেমালার খাবার হিউভোস ডিভরসিডোস।
- ম্যাঙ্গু, ডোমিনিকান প্রজাতন্ত্র।
- জার্মানি প্রাতরাশের খাবার।
- মিষ্টান্ন, ফল, পনির এবং মাংসের টুকরো দিয়ে একটি মহাদেশীয় প্রাতরাশ।
- ডিম ভুনা।
- প্রাতরাশে সালাদ।
- ইউটিয়াওয়ের সাথে চাইনিজ কনজি।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Breakfast – definition of breakfast"। Free Online Dictionary, Thesaurus and Encyclopedia। ২০১২। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১২।
- 1 2 Anderson, Heather Arndt (2013). Breakfast: A History. AltaMira Press. আইএসবিএন ০৭৫৯১২১৬৫৬
- ↑ Albala, Ken (২০০২)। Hunting for Breakfast in Medieval and Early Modern Europe।
- ↑ "Breakfast"। Etymonline.com। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ Giovannini M, Verduci E, Scaglioni S, Salvatici E, Bonza M, Riva E, Agostoni C (২০০৮)। "Breakfast: a good habit, not a repetitive custom": ৬১৩–২৪। ডিওআই:10.1177/147323000803600401। পিএমআইডি 18652755।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "Breakfast is 'most important meal'"। BBC। ৭ মার্চ ২০০৩। সংগ্রহের তারিখ ৩ জুন ২০০৯।
- ↑ Maki KC, Phillips-Eakley AK, Smith KN (২০১৬)। "The Effects of Breakfast Consumption and Composition on Metabolic Wellness with a Focus on Carbohydrate Metabolism": ৬১৩S – ২১S। ডিওআই:10.3945/an.115.010314। পিএমসি 4863265। পিএমআইডি 27184288।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Carroll AE (২৩ মে ২০১৬)। "Sorry, There's Nothing Magical About Breakfast"। The New York Times। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৬।
- ↑ Leidy HJ, Gwin JA, Roenfeldt CA, Zino AZ, Shafer RS (২০১৬)। "Evaluating the Intervention-Based Evidence Surrounding the Causal Role of Breakfast on Markers of Weight Management, with Specific Focus on Breakfast Composition and Size": ৫৬৩S – ৫৭৫S। ডিওআই:10.3945/an.115.010223। পিএমসি 4863262। পিএমআইডি 27184285।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Sievert K, Hussain SM, Page MJ, Wang Y, Hughes HJ, Malek M, Cicuttini FM (জানুয়ারি ২০১৯)। "Effect of breakfast on weight and energy intake: systematic review and meta-analysis of randomised controlled trials": l৪২। ডিওআই:10.1136/bmj.l42। পিএমসি 6352874। পিএমআইডি 30700403।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য)
আরো পড়ুন
[সম্পাদনা]- Kealey, Terence (২০১৬)। Breakfast Is a Dangerous Meal: Why You Should Ditch Your Morning Meal for Health and Wellbeing। London: Fourth Estate। আইএসবিএন ৯৭৮-০০০৮১৭২৩৪৩। ওসিএলসি 994867927।