প্রবেশদ্বার:পানীয়
স্বাগতম পানীয় প্রবেশদ্বারে
ভোজনরসিকের প্রবেশদ্বার |
পানীয়
পানীয় হচ্ছে তরল সমৃদ্ধ মানুষের একটি ভোগপণ্য। সন্তোষজনক তৃষ্ণার মৌলিক চাহিদা ছাড়াও পানীয় মানব সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ পানযোগ্য পানি, দুধ, চা, গরম চকলেট, রস এবং কোমল পানীয় সাধারণ ধরনের পানীয়ের অন্তর্ভুক্ত। এছাড়াও মদ, বিয়ার এবং লিকার (ইথানল মিশ্রিত নেশাগ্রস্থ মাদকদ্রব্য) ৮০০০ বছরেরও বেশি সময় ধরে মানব সংস্কৃতির অংশ হিসেবে দাড়িয়েছে।
অ্যালকোহলমুক্ত পানীয় প্রায়শই এমন পানীয়কে বোঝায় যেগুলোতে সাধারণত অ্যালকোহল থাকে। তবে সেগুলো ০.৫ শতাংশের কম পরিমাণ অ্যালকোহল দিয়ে তৈরি করা হয়ে থাকে। অ্যালকোহল এর পরিমাণ বা অ্যালকোহল অপসারণের উপর ভিত্তি করে পানীয়কে শ্রেণিভুক্ত করা হয়। যেমন— অ্যালকোহলযুক্ত বিয়ার ও অ্যালকোহলমুক্ত মদ। (সম্পূর্ণ নিবন্ধ...)
হট চকলেট গরম কোকো নামেও পরিচিত শক্ত চকলেট, গলানো চকলেট বা কোকো, গরম দুধ বা পানি এবং চিনির সমন্বয়ে তৈরি এক ধরনের গরম পানীয়। গলানো চকলেট দিয়ে তৈরি এই হট চকলেটকে কখনও কখনও বেভারেজ চকলেট বা পানীয় চকোলেটও বলা হয়। এটি কম মিষ্টি জাতীয় এবং এটি কম ঘন চকলেট দ্বারা তৈরি করা হয়। প্রথম চকলেটের পানীয় আনুমানিক ২,০০০ বছর আগে তৈরি করা হয়েছে বলে মনে করা হয় এবং কোকোয়া দ্বারা তৈরি পানীয় ১৪০০ খ্রিষ্টাব্দের দিকে অ্যাজটেক সংস্কৃতির অপরিহার্য অংশ ছিল। এ পানীয় নিউ ওয়ার্ল্ড মেক্সিকো থেকে চালু হওয়ার পর ইউরোপে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং তারপর থেকে এর একাধিক পরিবর্তন ঘটানো হয়েছে। ১৯ শতকে হট চকলেট বিভিন্ন রোগ যেমন যকৃত এবং পেটের রোগের চিকিৎসায় ডাক্তারি কাজের উপাদান হিসাবে ব্যবহৃত হত। আজও হট চকোলেট সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে খাওয়া হয় এবং খুব পুরু চকোলেট ইতালিতে "ডেনসা" এবং স্পেনে "লা তাজা" নামে পরিবেশিত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পাতলা গরম কোকোসহ হট চকোলেট খাওয়া হয় যা একাধিক বিচিত্রতা নিয়ে তৈরি করা হয়। (সম্পূর্ণ নিবন্ধ...)

- ... জার শাসনামলে রাশিয়ার সরকারি রাজস্বের প্রায় ৪০% আসতো শুধু ভদকা সংশ্লিষ্ট বাণিজ্য থেকে?
- ... বিশ্বখ্যাত কোমল পানীয় কোকা-কোলার প্রথম বিক্রিটি হয় ৮ মে, ১৮৮৬ সালে, জর্জিয়ার জ্যাকব’স ফার্মাসিতে?
- ... ইংরেজি শব্দ ওয়াইন ও অন্যান্য ভাষায় এর সমার্থক শব্দগুলোর বাণিজ্যিক ব্যবহার অনেক দেশে আইন দ্বারা সুরক্ষিত?
নির্বাচিত পানীয়
[[File:বিষয়শ্রেণীসমূহঅন্যান্য প্রবেশদ্বারকরণীয়
প্রবেশদ্বার
|
