পিপরুল ইউনিয়ন
| পিপরুল | |
|---|---|
| ইউনিয়ন | |
| ডাকনাম: পিপরুল ইউপি | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রাজশাহী বিভাগ |
| জেলা | নাটোর জেলা |
| উপজেলা | নলডাঙ্গা উপজেলা |
| আসন | নাটোর-২ |
| সরকার | |
| • চেয়ারম্যান | কলিমউদ্দিন প্রামাণিক |
| আয়তন | |
| • মোট | ৪০.০৭ বর্গকিমি (১৫.৪৭ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ আদমশুমারি অনুসারে)[১] | |
| • মোট | ২৮,৬১৪ |
| • জনঘনত্ব | ৭১০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৮.২% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পিপরুল ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫০.৬৯.৫৫.৮৭।[২]
ভৌগোলিক অবস্থান ও আয়তন
[সম্পাদনা]নলডাঙ্গা উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৯৯০০ একর[১] বা ৪০.০৭ বর্গকিলোমিটার। এর উত্তরে খাজুরা ইউনিয়ন, পূর্বে সিংড়া উপজেলা, দক্ষিণে নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া ইউনিয়ন এবং পশ্চিমে নলডাঙ্গা পৌরসভা ও মাধনগর ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নের মাঝামাঝি দিয়ে বারনই নদী প্রবাহিত হয়েছে।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]পিপরুল ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পিপরুল ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৮৬১৪ জন[১], যারা ৭২৩৭ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১৪১৮১ জন এবং নারী হল ১৪৪৩৩ জন।
শিক্ষা ও সংস্কৃতি
[সম্পাদনা]পিপরুল ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৪৮.২%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪৫.৬% এবং পুরুষ শিক্ষার হার ৫০.৮%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ পাটুল দাখিল মাদ্রাসা ও কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় উল্লেখযোগ্য
অর্থনীতি ও যোগাযোগ
[সম্পাদনা]পিপরুল ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।এছাড়াও এখানে সীমিত আকারে মৎস্য চাষ করে থাকেন এলাকার মৎস্য চাষীরা।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃ. ৩৭৭। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Rajshahi Division" [রাজশাহী বিভাগ] (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]পিপরুল ইউনিয়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ মে ২০১৭ তারিখে — বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন