নোয়াখালীয় উপভাষা
| নোয়াখালীয় বাংলা | |
|---|---|
| |
| দেশোদ্ভব | বাংলাদেশ এবং ভারত |
| অঞ্চল | বৃহত্তর নোয়াখালী, দক্ষিণ ত্রিপুরা জেলার কিছু এলাকা |
| জাতি | বাঙালি |
মাতৃভাষী | ৭০ লক্ষ (২০১১)
|
ইন্দো-ইউরোপীয়
| |
| উপভাষা | মাইজদী কোর্ট / নোয়াখালী সদর উপজেলা, চাটখিল[১][২] |
| বাংলা লিপি | |
| ভাষা কোডসমূহ | |
| আইএসও ৬৩৯-৩ | oak |
| গ্লোটোলগ | noak1234[৩]feni1234[৪]maij1234[৫]hati1234[৬] |
নোয়াখালীয় বাংলা উপভাষার বন্টন দেখানো হয়েছে। | |
নোয়াখালী বা নোয়াখালীয়, [৭] অন্তর্নাম নোয়াখাইল্লা (নোয়াখাইল্ল্যা), একটি ইন্দো-আর্য ভাষার প্রকারভেদ যা আনুমানিক ৭০ লক্ষ বাঙালি দ্বারা কথিত হয়, প্রধানত বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী অঞ্চলে এবং ভারতের ত্রিপুরার কিছু দক্ষিণাঞ্চলে । নোয়াখালী ভাষাকে ব্যাপকভাবে বাংলার একটি উপভাষা হিসেবে বিবেচনা
নোয়াখালীয় বা নোয়াখালীয় বাংলা হচ্ছে ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত বাংলা ভাষার একটি উপভাষা। এটি বাংলাদেের বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের প্রধান উপভাষা। বর্তমান চট। ্র ফেনী ও লক্ষীপুরের স্থনীয় মানুষের প্রধান উপভাষা এটি। নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর াড়াও পার্শবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার কিছু এলাকার বাঙালিদের প্রধান উপভাষা হিসেবে এটি প্রচলিত। তবে উত্তর চট্টগ্রামের সন্দ্বীপ, মিরসরাই, দক্ষিণ কুমিল্লা ও দক্ষিণ চাঁদপুরের উপভাষায় আশেপাশের কুমিল্লা, বিক্রমপুর এবং নোয়াখালী অঞ্চলের ভাষা হচ্ছে নোয়াখালীয় উপভাষা। তাছাড়াও দক্ষিণ কুমিল্লার মানুষরা পুরোপুরি নোয়াখালীয় উপভাষায় কথা বলে থাকেন।
নোয়াখালীয় বাংলা কৌতুক ও ইন্টারনেট মিম পোস্টিং এর জন্য সর্বদাই বিখ্যাত। হাস্যরসাত্মক নাটক ও চলচ্চিত্রতেও এর প্রভাব লক্ষ্যণীয়। নোয়াখালীয় উপভাষায় বেশ কিছু লোকগানও রচিত হয়েছে।

ভৌগোলিক বিস্তার
[সম্পাদনা]বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার মানুষের প্রধান কথ্য ভাষা হচ্ছে এই নোয়াখাইল্লা উপভাষা। তাছাড়া বৃহত্তর নোয়াখালীর পাশ্ববর্তী জেলার মধ্যে দক্ষিণ কুমিল্লার নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ, লাকসাম-এর অংশবিশেষ, দক্ষিণ চাঁদপুরের ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি, উত্তর চট্টগ্রামের সন্দ্বীপ, মিরসরাই-এর অংশবিশেষ, উত্তর খাগড়াছড়ির রামগড় ও মাটিরাঙ্গা উপজেলার অনেক মানুষ নোয়াখাইল্লা উপভাষায় কথা বলে, এর বাইরে ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া, হৃষ্যমুখ অঞ্চলে বাঙালিদের প্রধান কথ্য ভাষা হিসেবে নোয়াখালীয় বাংলা প্রচলিত।
প্রমিত বাংলার সঙ্গে তুলনা
[সম্পাদনা]| প্রমিত বাংলা | নোয়াখাইল্লা | টীকা/উদাহরণ |
|---|---|---|
| আমি | আঁই | |
| কি করেছি | কিচ্ছি | |
| আমি কি করেছি? | আঁই কিচ্ছি? | |
| ঝাড়ু | হিছা | |
| পিটাবো | হিডুম | |
| ঝাড়ু দিয়ে পিটাবো | হিছা দি হিডুম | |
| পেট পুরে খাবার খা | শম্ভু হুরাই খা | |
| গর্দান | টোঁডা | |
| ঘাঁড় | ঘেঁডি | |
| ছেলে | হোলা/হুত | |
| মেয়ে | মাই-য়া | |
| পানি | হানি | |
| পাগল | হাগল | |
| শোন~শোনো | হুন/হুনো | |
| কি | কিয়া | |
| আমি | আঁই | |
| আপনি | আঁন্নে | |
| আমরা | আন্রা | |
| সকল | বেকে/বেগগুন | |
| পেঁপে | হাবিয়া/কবিয়া | |
| পেয়ারা | গৈইয়া | |
| কলকাতা | কইলকাতা | |
| ফেনী | হেনী | |
| লক্ষ্মীপুর | লোক্ষুরা/লক্ষীহুর | |
| মজুপুর | মজুহুর | |
| বড় স্বর্ণকার বাড়ি | বড় হোনার বাড়ি | |
| বড়, বড্ড | বড্ডা | |
| ডিম, আণ্ডা, | বয়জা/ডিমা | আরবি: بيضة, প্রতিবর্ণীকৃত: bayḍah থেকে আগত |
| শয়তানি | খন্নাশি[৮] | আরবি: خناس, প্রতিবর্ণীকৃত: khannās থেকে আগত |
| শুতে যা | হুতা/হুতি যা | |
| বন্ধু, দোস্ত, | বন্দু, দোস্ত, | |
| সে আমাকে ফোন করেছিল | হেতে আঁরে হোন কইরছিল | |
| আমি করতে দেবো না | আঁই কইত্তাম দিতাম নো | |
| আমার মনে হয় যেন পাঁচটা বাজলো | আঁত্তুন লাগে যেন্ হাঁচটা বাইজলো | |
| পায়খানা | হাইকানা/গু | |
| চিরুনি/কাঁকই | কাঁই | |
| শ্বশুর | হোর | |
| শাশুড়ি | হড়ি | |
| শ্যালক/শালা | হালা | |
| শালিকা/শালি | হালি | |
| আপনার নাম কি? | আন্নের নাম কিয়া? | |
| তোমার নাম কি? | তোঁয়ার নাম কিয়া? | |
| আপনি কোথায় যাবেন? | আন্নে কোঁনাই যাইবেন? | |
| আপনি কি খাওয়া-দাওয়া করেছেন নাকি? | আন্নে কি খানা-দানা খাইচেন নি? | |
| আমি রাতে ভাত খাই না | আঁই রাইত্তা বাত খাই না | |
| আপনি কেন এখানে এসেছেন? | আন্নে কিল্লাই ইয়ানো আইচেন? | |
| আমাদের ভাষা নোয়াখাইল্লা | আংগো বাষা নোয়াখাইল্লা |
- নোয়াখালীর উপভাষায় "প"-কে "হ" হিসাবে অধিকতর ব্যবহৃত হয়। যেমন: পোলাপাইন = হোলাহাইন।
আরও দেখুন
[সম্পাদনা]আরো পড়ুন
[সম্পাদনা]- মোরশেদ, আবুল কালাম মনজুর (১৯৮৫)। A study of standard Bengali and the Noakhali dialect (অভিসন্দর্ভ)। ঢাকা: বাংলা একাডেমি।
- চক্রবর্তী, উত্তম (২০১৪)। দাস, শ্যামল (সম্পাদক)। A prosodic study of the Noakhali dialect of Bangla and its implication for teaching and learning of English as a second language by the native speakers of the dialect। শোধগঙ্গা (অভিসন্দর্ভ)। ত্রিপুরা: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ রাসেল, মুহাম্মদ মোস্তফা (১৮ অক্টোবর ২০১০)। Analysis of the Chatkhil Dialect in Noakhali District, Bangladesh। ভিডিএম ফার্লেগ ম্যুলার।
- ↑ রাসেল, মুহাম্মদ মোস্তফা (সেপ্টেম্বর ২০১৮)। Phonological Analysis of Chatkhil Dialect in Noakhali District, Bangladesh (অভিসন্দর্ভ)। মেলবোর্ন, অস্ট্রেলিয়া: La Trobe University।
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Noakhali"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Feni Noakhali"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Maijdee Noakhali"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Hatiya Noakhali"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "jilani" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ রাসেল, মুহাম্মদ (৭ এপ্রিল ২০১৪), আমরা যারা নোয়াখাইল্লা
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |