বিষয়বস্তুতে চলুন

তানভীর আফজাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তানভীর আফজাল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
তানভীর আফজাল
জন্ম (1988-06-12) ১২ জুন ১৯৮৮ (বয়স ৩৮)
গুজরাত, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি লেগ ব্রেক
ভূমিকাঅলরাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ২৬)
১ মে ২০১৪ বনাম আফগানিস্তান
শেষ ওডিআই১৮ সেপ্টেম্বর ২০১৮ বনাম ভারত
টি২০আই অভিষেক
(ক্যাপ ১০)
১৬ মার্চ ২০১৪ বনাম নেপাল
শেষ টি২০আই৫ সেপ্টেম্বর ২০১৬ বনাম আয়ারল্যান্ড
উৎস: ক্রিকইনফো, ২১ মার্চ, ২০১৪

তানভীর আফজাল (জন্ম: ১২ জুন, ১৯৮৮) পাকিস্তানের গুজরাতে জন্মগ্রহণকারী হংকংয়ের আন্তর্জাতিক ক্রিকেটার। হংকং ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। বর্তমানে তিনি হংকং দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলছেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

২০১৪ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় হংকংয়ের পক্ষে খেলেন।[১] ১ মে, ২০১৪ তারিখে এসিসি প্রিমিয়ার লীগে আফগানিস্তানের বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।[২] ২০১৫ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব প্রতিযোগিতায় হংকং দলের অধিনায়কের দায়িত্ব পান। সাবেক অধিনায়ক জেমস অ্যাটকিনসন এ দায়িত্ব অব্যাহতি নেবার পর মে, ২০১৫ সাল থেকে এ দায়িত্বে রয়েছেন।[৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Tanwir Afzal"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৪।
  2. ↑ "Asian Cricket Council Premier League, 2014"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৪।
  3. ↑ "Afzal to lead Hong Kong in World T20 Qualifier"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৫।

আরও দেখুন

[সম্পাদনা]