চুয়াডাঙ্গা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র সুইমিংপুল
| চুয়াডাঙ্গা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র সুইমিংপুল | |
|---|---|
| ২৩°৩৮′২২″ উত্তর ৮৮°৫১′২৬″ পূর্ব / ২৩.৬৩৯৪৩২° উত্তর ৮৮.৮৫৭১৭৪° পূর্ব | |
| ঠিকানা | চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম, চুয়াডাঙ্গা |
| খোলা | ২৫ সেপ্টেম্বর, ২০১৬ |
| পরিচালনায় | চুয়াডাঙ্গা সদর উপজেলা |
| মালিকানাধীন | চুয়াডাঙ্গা সদর উপজেলা |
| অবস্থা | সক্রীয় |
| খরচ | ৳ ৩০ লাখ (প্রায়) |
| দৈর্ঘ্য | ১৩০ ফুট |
| প্রস্থ | ২৫ ফুট |
| গভীরতা | ৫ ফুট |
চুয়াডাঙ্গা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র ২০১৬ সালে সক্রিয় হওয়া, বাংলাদেশের শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ ও ক্রীড়া আয়োজনস্থল। এক সুইমিংপুল বিশিষ্ট কেন্দ্রটির অবস্থান চুয়াডাঙ্গা জেলার পুরাতন স্টেডিয়ামের সাথে। এটি চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত ও নিয়ন্ত্রিত একটি স্বায়ত্ত্বশাষিত সুইমিংপুল।[১] পেশাদার সাঁতারুদের অনুশীলন ও সাধারণ প্রশিক্ষণ ছাড়াও সুইমিংপুলটি বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্যবহৃত হয়।[২]
ইতিহাস
[সম্পাদনা]২০১৬ সালের আগস্টে চুয়াডাঙ্গা উপজেলা প্রশাসন, সরকারী অনুদান ও গণঅর্থায়নের মাধ্যমে[১] চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামের হায়দার আলী প্যাভিলিয়নের পাশে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিত্যক্ত জায়গায় সুইমিংপুলটির নির্মাণ কাজ শুরু হয়।[৩] প্রকল্পটি নির্মাণে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হয়।[৪] একই বছরের ২৫ সেপ্টেম্বর সুইমিংপুলটি সক্রীয় ব্যবহারের জন্য উদ্বোধন ও উন্মুক্ত করা হয়।[৫][৬]
কাঠামো
[সম্পাদনা]এটি খোলা আকাশের নিচে উন্মুক্ত সুইমিংপুল। এটির দৈর্ঘ্য ১৩০ ফুট, প্রস্ত ২৫ ফুট এবং গভীরতা ৫ ফুট, যা একটি আদর্শ সুইমিংপুল অপেক্ষা আয়তনে ছোট।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "সাঁতার শিখে আত্মবিশ্বাসী শিশু-কিশোরেরা"। প্রথম আলো। ১৮ জানুয়ারি ২০১৭। ২৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২।
- ↑ "সাঁতার শেখার গুরুত্ব দিতে অভিভাবকদের প্রতি আহ্বান"। দৈনিক মাথাভাঙ্গা। ৩০ মার্চ ২০১৮। ২৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২।
- ↑ "চুয়াডাঙ্গা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের এ মাসেই উদ্বোধন"। দৈনিক সময়ের সমীকরণ। ৮ আগস্ট ২০১৬। ২৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২।
- ↑ "৬ মাস ধরে বিভিন্ন সমস্যার কারণে চুয়াডাঙ্গার শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যক্রম বন্ধ"। এসএ টিভি। ২০ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চুয়াডাঙ্গায় সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন"। ঢাকা টাইমস। ২৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯।
- ↑ "চুয়াডাঙ্গায় সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৫ সেপ্টেম্বর ২০১৬। ২৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২।