রাজবাড়ী জেলা সুইমিংপুল
| রাজবাড়ী জেলা সুইমিংপুল | |
|---|---|
| ২৩°৪৫′০০″ উত্তর ৮৯°৩৮′২৬″ পূর্ব / ২৩.৭৫০০৭৫° উত্তর ৮৯.৬৪০৫১৭° পূর্ব | |
| ঠিকানা | ভবানীপুর, ঢাকা-কুষ্টিয়া মহাসড়ক, পুলিশ লাইন, রাজবাড়ী |
| খোলা | ২০০৩ |
| পরিচালনায় | রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থা |
| মালিকানাধীন | জাতীয় ক্রীড়া পরিষদ |
| অবস্থা | নিষ্ক্রিয় |
| খরচ | ৳ ৩.৩৭ কোটি |
| আকার | |
| ৩ একর | |
রাজবাড়ী জেলা সুইমিংপুল ২০০৩ সালে উদ্বোধন হওয়া বাংলাদেশের জেলা পর্যায়ের একটি সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল। এটি রাজবাড়ী শহরের ভবানীপুরে জেলা পুলিশ লাইন্সের উত্তরে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের পাশে,[১] কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামের সন্নিকটে অবস্থিত।[২] বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত[৩] এবং স্থানীয় রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছে।[১][৪]
ইতিহাস
[সম্পাদনা]২০০০ সালে রাজবাড়ী জেলা শহরের পুলিশ লাইন সংলগ্ন ৩ একর জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে ক্রীড়াস্থাপনাটির নির্মাণ শুরু হয়,[৫][৬] ২০০৩ সালে সক্রীয় ব্যবহারের জন্য উদ্বোধন করা হয়।[১][২] প্রকল্পটির নির্মাণ সম্পন্ন করতে ৩ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় হয়।[১][৭] ২০০৭ পর্যন্ত এটি সক্রিয় ছিল।[৮] সংস্কারের পর ২০১৪ সালের ২৬ আগস্ট পুনরায় সক্রীয় করা হয়।[৯]
কাঠামো
[সম্পাদনা]এটি খোলা আকাশের নীচে উন্মুক্ত সুইমিংপুল। পুলের জন্য নির্ধারিত জমির পরিমাণ ৩ একর। পুলটির নিজস্ব আয়রন ওয়াটার ফিল্টার মেশিন, গভীর নলকূপ আছে।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 মাহমুদ, কাজী তানভীর (২৪ এপ্রিল ২০১৮)। "কোটি টাকার সুইমিং পুলে সাঁতার কাটছে ব্যাঙ"। বাংলা ট্রিবিউন। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২।
- 1 2 "নানা অব্যবস্থাপনায় অচল রাজবাড়ির সুইমিং পুল"। সময় টিভি। ১৭ ফেব্রুয়ারি ২০১৭। ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২।
- ↑ "সুইমিংপুল (ঢাকা মহানগরীর বাহিরে)"। জাতীয় ক্রীড়া পরিষদ। ২৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২।
- ↑ "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২২।
- ↑ "Outside the Dhaka City | National Sports Council l Ministry of Youth and Sports"। web.archive.org। ২ জানুয়ারি ২০১৫। ২ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ মমিন, শেখ (৯ জুলাই ২০২৪)। "দেড় যুগ বন্ধ সুইমিংপুল, সাঁতার থেকে বঞ্চিত বর্তমান প্রজন্ম"। দৈনিক কালবেলা। ১ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৪।
- ↑ আলম, মাসুদ (১৮ সেপ্টেম্বর ২০২২)। "বিপুল ব্যয়ের সুইমিংপুল বেহাল"। প্রথম আলো। ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ রহমান, রুবেলুর (২১ জুন ২০২২)। "নানা সমস্যায় ১৫ বছর ধরে বন্ধ রাজবাড়ী সুইমিংপুল"। জাগো নিউজ। ৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৩।
- ↑ "সুইমিংপুল উদ্বোধন"। প্রথম আলো। ২৮ আগস্ট ২০১৪। ১ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪।