বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সুইমিংপুল
| বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সুইমিংপুল | |
|---|---|
| ২৩°২৭′৫৬″ উত্তর ৯১°১০′৫৪″ পূর্ব / ২৩.৪৬৫৪৭৮° উত্তর ৯১.১৮১৭৩২° পূর্ব | |
| ঠিকানা | শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কমপ্লেক্স, কুমিল্লা |
| ডাককোড | কুমিল্লা-৩৫০০ |
| খোলা | ২০১৮ |
| পরিচালনায় | কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা |
| মালিকানাধীন | জাতীয় ক্রীড়া পরিষদ |
| অবস্থা | সক্রীয় |
| দৈর্ঘ্য | ৫০ মিটার |
| প্রস্থ | ২২ মিটার |
| গভীরতা | ১.৮ মিটার |
| বৈশিষ্ট্য | |
| ৮ লেনের সুইমিংপুল | |
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সুইমিংপুল ২০১৮ সালে উদ্বোধন হওয়া বাংলাদেশের জেলা পর্যায়ের একটি সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল। এটি কুমিল্লা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের উত্তর-পূর্ব কোনে অবস্থিত।[১] বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত[২][৩] এবং স্থানীয় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছে।[১][৪]
নির্মাণ ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০১৮ সালে (২০১৮-১৯ অর্থবছরের) বাজেটে কুমিল্লা স্টেডিয়াম উন্নয়ন ও সুইমিংপুল নির্মাণের জন্য ৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করে।[৫][৬] একই বছর সুইমিংপুলটির নির্মাণকাজ শুরু হয়। প্রাথমিক বাজেট ৫ কোটি হলেও সম্পূর্ণ নির্মাণ সম্পন্ন করতে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হয়।[৭] নির্মাণ শেষে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের নামে উদ্বোধন করা হয়।[১]
কাঠামো ও সুবিধা
[সম্পাদনা]এটি খোলা আকাশের নীচে উন্মুক্ত ৮ লেন বিশিষ্ট সুইমিংপুল। পুলটির দুইপাশে ৫ ধাপ বিশিষ্ট সহস্রাধিক দর্শক ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারি আছে। দেড় একর জায়গাজুড়ে নির্মিত মূল সাঁতারপুলের দৈর্ঘ্য ৫০ মিটার, ও প্রস্থ ২২ মিটার। পুলটির সর্বোচ্চ গভীরতা ১ দশমিক ৮ মিটার। মূল সাঁতারপুল ছাড়াও সাঁতারু জন্য পরিবর্তন কক্ষ, বিশুদ্ধ পানির প্ল্যান্ট, গভীর নলকূপ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের জন্য ২৫০ কেভির বিদ্যুৎ সাবস্টেশন এবং নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা আছে।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 জাকির, দেলোয়ার হোসেন (২৩ নভেম্বর ২০২০)। "কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার পথ চলার ইতিহাস"। নাগরিক খবর। ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "সুইমিংপুল (ঢাকা মহানগরীর বাহিরে)"। জাতীয় ক্রীড়া পরিষদ। ২৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২।
- ↑ "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২২।
- ↑ "কুমিল্লা সুইমিংপুলের কার্যক্রম শুরু ১ অক্টোবর থেকে"। সিটিভিনিউজ২৪। ২৯ সেপ্টেম্বর ২০২০। ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "যুব ও ক্রীড়ায় বাজেট বেড়েছে তিনশ' কোটি টাকা"। দৈনিক যুগান্তর। ৮ জুন ২০১৮। ৯ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ক্রীড়ায় ১৪৯৮ কোটির বাজেট; কি আছে এতে?"। সারাবাংলা.নেট। ৭ জুন ২০১৮। ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২২।
- 1 2 পাটোয়ারী, জাহিদ (১৫ আগস্ট ২০২২)। "শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে কুমিল্লা সুইমিংপুল"। জাগো নিউজ। ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৩।