বিষয়বস্তুতে চলুন

ঘোষ মূর্ধন্য স্পর্শধ্বনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঘোষ মূর্ধন্য স্পর্শধ্বনির বৈশিষ্ট্যসমূহ
জাতব্যঞ্জন
বায়ুর সঞ্চালকফুসফুস
বায়ুর অভিমুখবহির্গামী
বায়ুর পথকেন্দ্রিক
ঘোষতাঘোষ
উচ্চারকজিহ্বগ্র
উচ্চারণস্থানমূর্ধন্য
উচ্চারণরীতিস্পর্শ

ঘোষ মূর্ধন্য স্পর্শধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনধ্বনিটা বিশ্বের অনেকগুলো কথ্য ভাষায় ধ্বনিমূলক হিসাবে ব্যবহার করা হয়।

আইপিএতে [ɖ]
বাংলা লিপিতে ড্‌। যেমন — ‘ডান’, ‘আড্ডা’, ‘ডাল’, ইত্যাদি।

বর্তমান বাংলা ভাষায় ‘ড’ বর্ণের বিভিন্নভাবে উচ্চারণ করা হয়। জিহ্বার ডগাটি উল্টিয়ে মূর্ধার কাছে স্পর্শ করে উচ্চারণ করলে এটি সঠিক মূর্ধন্যধ্বনি বলা হয়। বর্তমান ‘ড’ একটি তালুদন্তমূলীয় ধ্বনি। কারণ এটি শক্ত তালুর পাশাপাশি এর আগের মাড়িতে একসঙ্গে ঘেঁষে উচ্চারিত হয়।