বিষয়বস্তুতে চলুন

অঘোষ তালব্য নাসিক্যধ্বনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অঘোষ তালব্য নাসিক্যধ্বনি বা অঘোষ তালব্য নাসিক্য ব্যঞ্জনধ্বনি হল এক বিশেষ প্রকার ব্যঞ্জনধ্বনি , যাকে আধ্ববতে যথাক্রমে ⟨ɲ̥⟩ অথবা ⟨ɲ̊⟩ দ্বারা প্রকাশ করা হয়।

অঘোষ তালব্য নাসিক্যধ্বনি
ɲ̊
ɲ̥
এনকোডিং
এক্স-সাম্পাJ_0

লক্ষ্যণীয় বিষয়

[সম্পাদনা]

অনেক সময় অঘোষ দন্তমূলীয়-তালব্য নাসিক্যধ্বনি নামক এক প্রকার নাসিক্যধ্বনির উল্লেখ থাকে। এই ধ্বনিটিকে ɲ̥ থেকে ভিন্ন করতে ɲ̊ʲ̠ অথবা ɲ̟̊ রূপে প্রকাশ করা হয়৷ এর অ-আধ্বব রূপটি হল ȵ̊এক্স-সাম্পা তে একে যথাক্রমে n_-' অথবা n_-_j এবং J_0_+ রূপে চিহ্নিত করা হয়৷

বৈশিষ্ট

[সম্পাদনা]

  • উচ্চারণরীতি:- স্পৃষ্ট অর্থাৎ বাতাস উচ্চারণকালে মুখগহ্ববরে বাধাপ্রাপ্ত হয়।
  • উচ্চারণস্থান:- তালব্য সুতরাং জিহ্বা এবং শক্ত তালুর সংঘর্ষে এর উচ্চারণ হয়৷
  • স্বনন:- অঘোষ তাই উচারণের সময় স্বরতন্ত্রীদ্বয় কম্পিত হয় না।
  • বায়ুপথ:-
    • নাসিক , বাধাপ্রাপ্ত বায়ু নাক দ্বারা নির্গত হয়৷
    • কেন্দ্রিক , অনেক সময় বাধাপ্রাপ্ত বায়ু নাসিকা ব্যতীত জিহ্বার উপর দিয়ে প্ৰবাহিত হয়।
  • বায়ুর প্রকৃতি:- ফুসফুসীয় অর্থাৎ ফুসফুসমধ্যচ্ছদার চাপে উচ্চারণের প্রয়োজনীয় বায়ু নির্গত হয়৷

উপস্থিতি

[সম্পাদনা]
ভাষাশব্দআধ্ববঅর্থলক্ষ্যণীয় বিষয়
আইসল্যান্ডীয়banki[ˈpäu̯ɲ̊ci]'ব্যাংক'আইসল্যান্ডীয় ভাষাতত্ত্ব দেখুন
ইয়াই[ɲ̊øːk]'বলিদান করা'
জালাপা মাজাটেকhnaɲ̊á'ব্রাশ'
ফেরোইসeinki/onki[ˈɔɲ̊t͡ʃɪ]'কিছুই না'ফোরোইস ভাষাতত্ত্ব দেখুন
বর্মীညှာ /nya:[ɲ̊à]'বিবেচ্য'
শুমিনিম্ন[ʃɐ̃˦ɲ̟̊ɛ˦]'পরিষ্কার'প্রকৃতপক্ষে একটি পশ্চাদ্দন্তমূলীয়-তালব্য ধ্বনি, যা তিব্বত থেকে গৃহীত ঋণ শব্দে দেখতে পাওয়া যায়।

আরও জানুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  • Árnason, Kristján (২০১১), The Phonology of Icelandic and Faroese, Oxford University Press, আইএসবিএন ৯৭৮-০-১৯-৯২২৯৩১-৪
  • Chirkova, Katia; Chen, Yiya (২০১৩), "Xumi, Part 1: Lower Xumi, the Variety of the Lower and Middle Reaches of the Shuiluo River" (পিডিএফ), Journal of the International Phonetic Association, ৪৩ (3): ৩৬৩–৩৭৯, ডিওআই:10.1017/S0025100313000157[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  • Þráinsson, Höskuldur; Petersen, Hjalmar P.; Jacobsen, Jógvan í Lon; Hansen, Zakaris Svabo (২০১২), Faroese – An Overview and Reference Grammar, Tórshavn: Føroya fróðskaparfelag, আইএসবিএন ৯৭৮৯৯৯১৮৪১৮৫৪

বহিরাগত সংযোগ

[সম্পাদনা]