বিষয়বস্তুতে চলুন

অঘোষ দন্তমূলীয় নাসিক্যধ্বনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অঘোষ দন্তমূলীয় নাসিক্যধ্বনি হল এক প্রকারের ব্যঞ্জনধ্বনিআন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা তে একে ⟨n̥⟩ অথবা⟨n̊⟩ দ্বারা প্রকাশ করা হয়৷ এক্স-সাম্পা তে একে n_0; দ্বারা চিহ্নিত করা হয়৷

অঘোষ দন্তমূলীয় নাসিক্যধ্বনি
আধ্বব সংখ্যা116 402A
এনকোডিং
এক্স-সাম্পাn_0

বৈশিষ্ট্যসমূহ

[সম্পাদনা]

  • উচ্চারণরীতি:- স্পৃষ্ট অর্থাৎ উচ্চারণের সময় শ্বাসবায়ু বাধাপ্রাপ্ত হয় এবং এক্ষেত্রে নাসিকা দ্বারা নির্গত হয়৷
  • স্বননের প্রকৃতি:- অঘোষ ব্যঞ্জনধ্বনি সুতরাং স্বরতন্ত্রী কম্পনের বিনায় উচ্চারণ হয়।
  • বায়ুপথ:- নাসিক্য ব্যঞ্জনধ্বনি তাই বাধাপ্রাপ্ত বায়ু নাক দ্বারা নির্গত হয়।
  • বায়ুর প্রকৃতি:- ফুসফুসীয় অর্থাৎ ফুসফুস এবং মধ্যচ্ছদার চাপে বায়ুর নির্গমন হয়।

রূপসমূহ

[সম্পাদনা]

উচ্চারণস্থানের বিভিন্নতার জন্য [n̥] চারটি মূল রূপ দেখতে পাওয়া যায়৷ যথা-

১.দন্ত:- জিভের শীর্ষ এবং উপরের দন্ত ব্যঞ্জনধ্বনি পাটির দ্বারা এর উচ্চারণ হয়৷ একে [n̪̊] দ্বারা প্রকাশ করা হয়৷

২.অগ্র দন্তমূলীয়:- জিভের শীর্ষ এবং দন্তমূল এর অগ্র ভাগ দ্বারা উচ্চারিত হয়।

৩.দন্তমূলীয়:- হয় জিহ্বার শীর্ষ ও দন্তমূল অথবা জিহ্বার মধ্যভাগ ও দন্তমূলের সংঘর্ষে এর উচ্চারণ হয়৷

৪.পশ্চাদ্দন্ত্য মূলীয়:- জিভের শীর্ষ এবং পশ্চাদ্দন্তের দ্বারা এর উচ্চারণ হয়৷

(Dart 1991, পৃ. 16) অনুসারে ১)শীর্ষ ব্যঞ্জনধ্বনি, ২)অগ্র-শীর্ষ ব্যঞ্জনধ্বনি, ৩)অগ্রস্থ ব্যঞ্জনধ্বনি, ৪) শীর্ষাগ্র ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিহ্বা এবং তালুর সংঘর্ষ স্থানের চিত্র (ছাই রঙে দেখানো)

উপস্থিতি ও উদাহরণ

[সম্পাদনা]
ভাষাসমূহশব্দআধ্ববঅর্থলক্ষণীয় বিষয়বস্তু
আইসল্যান্ডীয়hnífur[ˈn̥iːvɣr̥]'চাকু'আইসল্যান্ডীয় ভাষাতত্ত্ব দেখুন
এস্তোনিয়ান lasn[ˈlɑsn̥]'কাষ্ঠাল পিল'(যন্ত্রবিশেষ)এস্তোনিয়ান ভাষাতত্ত্ব দেখুন
ওয়েলশfy nhad[və n̥aːd]'আমার বাবা'ওয়েলশ ভাষাতত্ত্ব দেখুন
কিলদিন সামিчехь/čohnte[t͡sɔn̥te]'ঘুরা'
জালাপা মাজাটেকhne[n̥ɛ]'পতিত হয়'
বর্মীနှာ/hna:[n̥à]'নাক'
মধ্য আলাস্কান ইউপ'ইকceńa[t͜səˈn̥a]'ধারে'
শুমিনিম্ন[n̥ã˦]পশুর লোম
উচ্চ[n̥ɔ̃˦]

আরও জানুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  • Kuruch, Rimma (১৯৮৫), Краткий грамматический очерк саамского языка (পিডিএফ) (Russian ভাষায়), Moscow{{citation}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থানে প্রকাশক অনুপস্থিত (লিঙ্ক)
  • Chirkova, Katia; Chen, Yiya; Kocjančič Antolík, Tanja (২০১৩), "Xumi, Part 2: Upper Xumi, the Variety of the Upper Reaches of the Shuiluo River" (পিডিএফ), Journal of the International Phonetic Association, ৪৩ (3): ৩৮১–৩৯৬, ডিওআই:10.1017/S0025100313000169[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]