বিষয়বস্তুতে চলুন

কোলাসিব জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোলাসিব জেলা
মিজোরামের জেলা
মিজোরামে কোলাসিবের অবস্থান
মিজোরামে কোলাসিবের অবস্থান
দেশভারত
রাজ্যমিজোরাম
সদরদপ্তরকোলাসিব
তহশিল
সরকার
  লোকসভা কেন্দ্রমিজোরাম
  বিধানসভা আসন
আয়তন
  মোট১,৩৮২ বর্গকিমি (৫৩৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৮৩,৯৫৫
  জনঘনত্ব৬১/বর্গকিমি (১৬০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৯৩.৫০
  লিঙ্গানুপাত৯৫৬
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

উত্তর পূর্ব ভারতে অবস্থিত মিজোরাম রাজ্যের আটটি জেলার মধ্যে কোলাসিব জেলা অন্যতম৷ জেলাটির জেলাসদর কোলাসিব শহরে অবস্থিত৷ এটি আয়তনের বিচারে মিজোরামের সবচেয়ে ছোটো জেলা৷

নামকরণ

[সম্পাদনা]

ইতিহাস

[সম্পাদনা]

ভূপ্রকৃৃতি

[সম্পাদনা]

জলাধার

[সম্পাদনা]

কোলাসিব জেলাতে অবস্থিত ২০১০ খ্রিষ্টাব্দে নির্মিত একটি পূর্ণাঙ্গ জলাধার হলো সেরলুই বি বাঁধ৷[] অপর দুটি নির্মীয়মান জলাধার হলো,বৈরাবি বাঁধ[] এবং তুইরিয়াল বাঁধ৷ ২০১১ খ্রিষ্টাব্দে এই জলাধার দুটি তৈরীর অমুমোদন করা হয়৷[]

অর্থনীতি

[সম্পাদনা]

অবস্থান

[সম্পাদনা]

জেলাটির উত্তরে আসাম রাজ্যের কাছাড় জেলা, পূর্ব ও দক্ষিণাংশে মিজোরাম রাজ্যের আইজল জেলা অবস্থিত৷ জেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) মিজোরাম রাজ্যের মামিত জেলা ও উত্তর পশ্চিমে(বায়ু) আসাম রাজ্যের হাইলাকান্দি জেলা অবস্থিত৷[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

মোট জনসংখ্যা ৬৫৯৬০ (২০০১ জনগণনা) ও ৮৩৯৫৫(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৮ টি জেলার মধ্যে ৬ষ্ঠ৷ মিজোরাম রাজ্যের ৭.৬৫% লোক কোলাসিব জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ৪৮ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ৬১ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ২৭.২৮%, যা ১৯৯১-২০১১ সালের ৩৫.২৫% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৫৬(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৮০৷[]

কোলাসিব জেলার ভাষাসমূহ ২০১১ [].[]
  1. মিজো ৭৫.৯৩ (৭৫.৯%)
  2. হ্মার ৭.৫৬ (৭.৫৬%)
  3. বাংলা ৫.৩ (৫.৩০%)
  4. ত্রিপুরী ৪.৬৩ (৪.৬৩%)
  5. নেপালি ১.৯ (১.৯০%)
  6. হিন্দি ১.৩৯ (১.৩৯%)
  7. খাসি ০.৬৫ (০.৬৫%)
  8. অন্যান্য ২.৬৪ (২.৬৪%)
কোলাসিব জেলার বিভিন্ন ধর্মাবলম্বী ২০১১ []
  1. হিন্দুধর্ম (৪.৭৬%)
  2. ইসলাম (৫.২৭%)
  3. খ্রিস্টধর্ম (৮৯.৫৮%)
  4. অন্যান্য (০.৩৯%)

শিক্ষা

[সম্পাদনা]

জেলাটির স্বাক্ষরতা হার ৯১.৩৪%(২০০১) তথা ৯৩.৫০%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৯২.৩৪%(২০০১) তথা ৯৪.৫৭%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৯০.২২%(২০০১) তথা ৯২.৩৮% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৬.০৬%৷[]

প্রশাসনিক বিভাগ

[সম্পাদনা]

জেলাটি দুটি গ্রামোন্নয়ন ব্লকে বিভক্ত, যথা

  • বিলখথ্লির গ্রামোন্নয়ন ব্লক
  • থিংডল গ্রামোন্নয়ন ব্লক

এছাড়া জেলাটিতে তিনটি লোকসভা কেন্দ্র রয়েছে যথা- তুইরিয়াল, কোলাসিব ও সেরলুই৷

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "SerluiB A Milestone in the Power Sector"। Eastern Panorama। ২০ অক্টোবর ২০১০। ১৮ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১২
  2. Lalfakzuala। "Bairabi Dam Project 80MW leh TLAWNG HEP 55MW TAN MOU ZIAKFEL"। DIPR Mizoram। ৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১২
  3. "Tuirial Project To Be Completed by 2014"। SINLUNG। ১১ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১২
  4. https://www.mapsofindia.com/maps/mizoram/tehsil/kolasib.html
  5. 1 2 https://www.census2011.co.in/census/district/387-kolasib.html
  6. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  7. "DISTRIBUTION OF THE 22 SCHEDULED LANGUAGES-INDIA/STATES/UNION TERRITORIES - 2011 CENSUS" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬
  8. https://www.census2011.co.in/data/religion/district/387-kolasib.html