কালিকাপুর ইউনিয়ন, মাদারীপুর সদর
| কালিকাপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে কালিকাপুর ইউনিয়ন, মাদারীপুর সদরের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°১৩′৩৪″ উত্তর ৯০°৯′২৭″ পূর্ব / ২৩.২২৬১১° উত্তর ৯০.১৫৭৫০° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | মাদারীপুর জেলা |
| উপজেলা | মাদারীপুর সদর উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোঃ ফাইকুজ্জামান (বাবুল)[১] |
| আয়তন | |
| • মোট | ২১.০০ বর্গকিমি (৮.১১ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ২০,৩৮৩ |
| • জনঘনত্ব | ৯৭০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৬.০% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কালিকাপুর ইউনিয়ন বাংলাদেশর ঢাকা বিভাগের মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন যা ১৪টি গ্রাম নিয়ে গঠিত।[১]
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]কালিকাপুর ইউনিয়নের মোট আয়তন ৫,১৮৬ একর বা ২১.০০ বর্গ কিলোমিটার। গ্রামের সংখ্যা ১৪টি। ঘরবাড়ির সংখ্যা ৩,৯৬১টি।[২] এই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে আরিয়াল খাঁ নদী।[১]
২০১১ সালের হিসেব অনুযায়ী এ ইউনিয়নে ৭.৮১ কিলোমিটার পাকারাস্তা ও ২৯.৭১ কিলোমিটার কাঁচারাস্তা রয়েছে। হাট-বাজার রয়েছে ১টি। মসজিদের সংখ্যা ৬৬টি এবং মন্দিরের সংখ্যা ১টি।[২]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী কালিকাপুর ইউনিয়নের ৩,৯৬১টি পরিবারে মোট জনসংখ্যা ২০,৩৮৩ জন এবং প্রতি বর্গ কিলোমিটারে ৯৭০ জন লোক বাস করে। এদের মধ্যে ১০,৫৭৬ জন পুরুষ ও ৯,৮০৭ জন মহিলা এবং লিঙ্গ অনুপাত ১০৮। মুসলিম ধর্মালম্বী ২০,২৫৪ জন ও হিন্দু ধর্মালম্বী ১২৯ জন।[৩]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের হিসেব অনুযায়ী কালিকাপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৮২.৫% (পুরুষ ৮৫%, মহিলা-৮০%)।[৩] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা এবং ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "কালিকাপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০।
- 1 2 3 "মাদারীপুর সদর উপজেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৯ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০।
- 1 2 COMMUNITY REPORT: MADARIPUR (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ফেব্রুয়ারি ২০১৫। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৩-৮৫৯৭-০। ২৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
