যুব উন্নয়ন অধিদপ্তর
| গঠিত | ১৯৭৮ |
|---|---|
| সদরদপ্তর | মতিঝিল, ঢাকা, বাংলাদেশ |
| অবস্থান |
|
দাপ্তরিক ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
যুব উন্নয়ন অধিদপ্তর হলো বাংলাদেশ সরকারের একটি সংস্থা, যা দেশের যুবসমাজের ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করে। এ সংস্থাটি বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা এবং উদ্যোক্তা উন্নয়নের কার্যক্রম পরিচালনা করে।[১][২][৩]
ইতিহাস
[সম্পাদনা]যুব উন্নয়ন অধিদপ্তর ১৯৭৮ সালে বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন মন্ত্রণালয়ের (যা পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামে পরিবর্তিত হয়) অধীনে প্রতিষ্ঠিত হয়।[৪] ২০১৫ সালের এপ্রিলে যুব উন্নয়ন অধিদফতরের একটি খসড়া প্রতিক্রিয়া জানাতে জাতীয় যুব নীতি প্রকাশ করে।[৫] এই অধিদপ্তর বাংলাদেশের যুবকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করে।[৬]
কার্যক্রম
[সম্পাদনা]সংস্থাটি মূলত ১৮ থেকে ৩৫ বছর বয়স্ক বাংলাদেশের শিক্ষিত যুব সমাজকে নিয়ে কাজ করে। বাংলাদেশের ৬৪টি জেলায় রয়েছে যুব প্রশিক্ষণ কেন্দ্র। তাছাড়া সিলেট, বগুড়া ও যশোরে রয়েছে আঞ্চলিক যুব প্রশিক্ষণ কেন্দ্র। এই যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সর্বনিম্ন ১ মাস থেকে সর্বোচ্চ ০৬ মাস মেয়াদি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকে। তাছাড়া বাংলাদেশের সকল উপজেলাতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় রয়েছে। সেখানে এক সপ্তাহব্যাপী বিভিন্ন বিষয়ের উপর ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট একটি সনদ প্রদান করা হয়। প্রকল্প বাস্তবায়নের জন্য সর্বনিম্ন ৪০,০০০ ও সর্বোচ্চ ২,০০,০০০ টাকা অতি অল্প পরিমাণ সার্ভিস চার্জে যুব ঋণ প্রদান করে থাকে।
মন্ত্রীদের মেয়াদকাল
[সম্পাদনা]| ক্রম | নাম | পদবি | মেয়াদকাল | রাজনৈতিক দল |
|---|---|---|---|---|
| ১ | শামসুল হুদা চৌধুরী | মন্ত্রী | ১৯৮৪ – ১৯৮৫ | জাতীয় পার্টি |
| ২ | জাকির খান চৌধুরী | মন্ত্রী | ১৯৮৫ – ১৯৮৬ | জাতীয় পার্টি |
| ৩ | এ বি এম রুহুল আমিন হাওলাদার | মন্ত্রী | ১৯৮৬ – ১৯৮৮ | জাতীয় পার্টি |
| ৪ | শফিকুল গণি স্বপন | মন্ত্রী | ১৯৮৮ | জাতীয় পার্টি |
| ৫ | নিতাই রায় চৌধুরী | মন্ত্রী | ১৯৮৮ – ১৯৯০ | জাতীয় পার্টি |
| ৬ | সাদেক হোসেন খোকা | প্রতিমন্ত্রী (স্বতন্ত্র) | ১৯৯১ – ১৯৯৬ | বিএনপি |
| ৭ | ওবায়দুল কাদের | প্রতিমন্ত্রী (স্বতন্ত্র) | ১৯৯৬ – ২০০১ | আওয়ামী লীগ |
| ৮ | লুৎফর রহমান খান আজাদ | প্রতিমন্ত্রী (স্বতন্ত্র) | ২০০১ – ২০০৬ | বিএনপি |
| ৯ | মাহবুব জামিল | উপদেষ্টা | ২০০৮ – ২০০৯ | তত্ত্বাবধায়ক সরকার |
| ১০ | আহাদ আলী সরকার | প্রতিমন্ত্রী | ২০০৯ – ২০১৩ | আওয়ামী লীগ |
| ১১ | মজিবুল হক চুন্নু | প্রতিমন্ত্রী | ২০১৩ – ২০১৪ | জাতীয় পার্টি |
| ১২ | বীরেন শিকদার | প্রতিমন্ত্রী | ২০১৪ – ২০১৯ | আওয়ামী লীগ |
| ১৩ | জাহিদ আহসান রাসেল | প্রতিমন্ত্রী | ২০১৯ – জানুয়ারি ২০২৪ | আওয়ামী লীগ |
| ১৪ | নাজমুল হাসান পাপন | মন্ত্রী | জানুয়ারি ২০২৪ – ৫ আগস্ট ২০২৪ | আওয়ামী লীগ |
| ১৫ | আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | উপদেষ্টা | ৮ আগস্ট ২০২৪ – ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | অন্তর্বর্তীকালীন সরকার |
| ১৬ | তারেক রহমান | মন্ত্রী | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ – বর্তমান | বিএনপি |
| ১৭ | আমিনুল হক | প্রতিমন্ত্রী | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ – বর্তমান | বিএনপি |
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Department of Youth Development" (ইংরেজি ভাষায়)। dyd.gov.bd। ৯ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
- ↑ "Stay away from militancy, drug abuse, PM to youths"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
- ↑ "'Self-employment of youths a must for poverty cut'"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
- ↑ "Department of Youth Development" (ইংরেজি ভাষায়)। dyd.gov.bd। ১০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
- ↑ "An analysis of the draft"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৮ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
- ↑ "DYD training courses have no link with private bodies"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৭ ফেব্রুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।