বিষয়বস্তুতে চলুন

আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রফেসর ড.

আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
ব্যক্তিগত তথ্য
জন্ম১৯৬৯ (বয়স ৫৬৫৭)
ধর্মইসলাম
জাতীয়তাবাংলাদেশী
সন্তান৪ পুত্র, ২ কন্যা
উল্লেখযোগ্য কাজতাফসীরে যাকারিয়া, হিন্দুসিয়াত ওয়া তাসুর, আশ-শিরক ফিল কাদিম ওয়াল হাদিস, তুলনামূলক ধর্ম ও মুসলিম মনীষা
যেখানের শিক্ষার্থীমদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা
যে জন্য পরিচিতসালাফি মুসলিম পণ্ডিত, মিডিয়া ব্যক্তিত্ব ও লেখক
প্রতিষ্ঠানঅধ্যাপক, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়
মুসলিম নেতা
শিক্ষকমুহাম্মাদ ইবনে সালেহ আল-উসাইমিন, আব্দুল্লাহ আল-গুদাইয়্যান, মাওলানা ফখরুদ্দীন, উবায়দুল হক, আবদুর রহিম
ওয়েবসাইটhttps://abubakarzakaria.com/

প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার[] একজন বাংলাদেশী সালাফী ইসলামী পণ্ডিত, মিডিয়া ব্যক্তিত্ব, অধ্যাপক, লেখক, দাঈ ও ইসলামী বক্তা।[][] তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আল ফিকহ অ্যান্ড ল বিভাগের একজন অধ্যাপক। তিনি এনটিভি, পিস টিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ইসলামি অনুষ্ঠানে, ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এবং নানা ওয়াজ মাহফিলে আলোচনা করে থাকেন।[][] এছাড়াও তিনি পত্র-পত্রিকায় লেখালিখি করে থাকেন।[][][] তার লিখিত বাংলা ভাষায় কুরআনের অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির যা তাফসীরে যাকারিয়া নামে পরিচিত, তা সৌদি আরবের সরকারি প্রকাশনালয় কিং ফাহাদ প্রিন্টিং প্রেস থেকে প্রকাশিত হয়েছে।[][১০][১১] তার হিন্দুসিয়াত ওয়া তাসুরশিরক ফিল কাদিম ওয়াল হাদিস বই দুটি আরব বিশ্বে অত্যন্ত সমাদৃত ও জনপ্রিয়। পাশাপাশি তার একাধিক বই বাংলাদেশের সরকারি উচ্চশিক্ষা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তানের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মহকুমার ধনুসারা গ্রামে মজুমদারদের একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ সিদ্দিকুর রহমান স্থানীয় ধনুসারা ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। []

শিক্ষাজীবন

[সম্পাদনা]

আবু বকর মুহাম্মাদ যাকারিয়া বাল্যশিক্ষা তার পিতা থেকে লাভ করেন।[] তার পিতা অধ্যক্ষের দায়িত্বে থাকা 'মাদ্রাসা ধনুসাড়া ইসলামিয়া মাদরাসা' থেকে আনুমানিক ১৯৮১ সালে দাখিল পাশ করেন।১৯৮৪ সালে আলিম পাশ করেন।[১২] এরপর ১৯৮৬ সালে তিনি একই মাদ্রাসা থেকে ফাজিল পাশ করেন।[১২] ১৯৮৬ সালে ফাজিল পাশ করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকাতে ভর্তি হন। এরপর তিনি কামিলে ২ বছরের ডিপ্লোমায় ভর্তি হন ও সেখানে প্রসিদ্ধ ৬ হাদীসের কিতাবে (বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজী, নাসাঈ, ইবনু মাজাহ) ডিপ্লোমা করেন।[১২] এই কামিল পরীক্ষায় ১৯৮৮ সালে তিনি মেধাতালিকায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন।[][১৩] তিনি আনুমানিক ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ভর্তি হন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ার সময় মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। তাই ১৯৮৯ সালে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ বিভাগে ভর্তি হন এবং তিনি শরীয়াহ বিভাগের সম্মলিত স্নাতক বা সম্মান পরীক্ষায় যৌথ ভাবে পঞ্চম স্থান লাভ করেন। তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে আকিদাহ বিভাগে, উসুলুদ্দীনের উপর, সমসাময়িক মতাদর্শের উপর ও দাওয়াহ বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকোত্তরের পর আব্দুল্লাহ আল-গুদাইয়্যানের তত্ত্বাবধানে তুলনামূলক ধর্মতত্ত্বের উপর ২০০৫ সালে পিএইচডি সম্পন্ন করেন। [১২] এছাড়াও তিনি ট্রেনিং নেনঃ

১. আন্তর্জাতিক মানবিক আইনের উপর, যা অনুষ্ঠিত হয় ২০১২ সালে শ্রীলঙ্কায়,ট্রেনিং এর নাম ছিলো 'South Asian Training Session (SATS)'।

২. প্রাচ্যবাদী এবং খ্রিস্টান মিশনারিদের ইসলামের বিরুদ্ধের অপপ্রচারের জবাব ও তা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থার উপর, যা অনুষ্ঠিত হয় ১৯৯৩ সালে সৌদি আরবে,ট্রেনিং এর নাম ছিলো 'Orientalism & Christian Missionary'।[১২]

মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের উস্তাদ ছাড়াও তার দেশীয় শিক্ষকদের মধ্যে আব্দুর রহীম, মাওলানা ফখরুদ্দীন, মাওলানা ওয়াজিহুদ্দীন প্রমুখ অন্যতম।

কর্মজীবন

[সম্পাদনা]

আবু বকর মুহাম্মাদ যাকারিয়া পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফেরত এসে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ফিকহ বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন।[১৩] ক্রমান্বয়ে উন্নীত হয়ে বর্তমানে তিনি বর্তমানে ফিকহ বিভাগের একজন অধ্যাপক হিসেবে দ্বায়িত্বরত আছেন।[১৩][১৪] এছাড়াও তিনি বাংলাদেশের কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাতিল ইসলামিয়্যাহ নামক একটি ইসলামী আরবি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালীন খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সমসাময়িক ছিলেন, তারা একই সাথে তুলনামূলক ধর্মতত্ত্ব ও বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছেন।[][][১৫] সৌদি আরব থাকাকালীন তিনি সৌদি আরবস্থ সরকারি দাওয়াত কেন্দ্রে নিয়মিত দাওয়াতি বক্তা হিসেবে পেশাগতভাবে দ্বায়িত্ব পালন করে থাকেন, এছাড়া সৌদি আরবের ধর্ম মন্ত্রনালয়ের অধীন বাঙালী ধর্মীয় প্রচারক ও বক্তব্য হিসেবেও তিনি কর্তব্য পালন করে থাকেন। পাশাপাশি ইসলাম হাউজ নামক সৌদি সরকারি দাওয়াহ ভিত্তিক ওয়েবসাইটে তিনি অন্যতম প্রধান রচয়িতা, অনুবাদকও ও সম্পাদকের ভূমিকা পালন করছেন। এনটিভির আপনার জিজ্ঞাসা নামক ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি নিয়মিতভাবে দর্শকদের ইসলামিক প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।[১৬][১৭][১৮] এছাড়াও তিনি ইউটিউবে লেকচার ও বিভিন্ন স্থানে বক্তব্য দিয়ে থাকেন। তার বক্তব্যের কেন্দ্রীয় বিষয় হল আকিদা। তিনি সাধারণত নিজেকে সালাফি মতাদর্শের অনুসরণকারী ও তার প্রচারকারী হিসেবে নিজের পরিচয় দিয়ে থাকেন। বর্তমানে তিনি কুমিল্লাট চৌদ্দগ্রামে আবু বকর সিদ্দিক কমপ্লেক্স নামে একটি নির্মানাধীন বহুমুখী ইসলামী প্রতিষ্ঠানের পরতিষ্ঠাতা ও পরিচালনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রকাশিত বই

[সম্পাদনা]

আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ইসলাম ধর্মের উপর আকিদা, ইসলামী আইন, হাদিস, কুরআনের ব্যাখ্যা, ফিকহ প্রভৃতি বিষয়ে গ্রন্থ প্রণয়ন করে থাকেন এবং এর পাশাপাশি ইসলাম ধর্মীয় গ্রন্থের ও রচনার সম্পাদক হিসেবেও ভূমিকা পালন করে থাকেন। তার গ্রন্থাদির তালিকা নিম্নরূপ:

অনুবাদিত গ্রন্থ

[সম্পাদনা]

মৌলিক গ্রন্থ

[সম্পাদনা]

বাংলা

[সম্পাদনা]

২০২৩ সালের হজ-এ, তার দুই খণ্ডের বাংলা তাফসির কিং ফাহদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স থেকে প্রকাশিত হয়েছিল, যা তখন সকল বাঙালি হজ্জযাত্রীদের সৌদি সরকার উপহার হিসেবে দিয়েছে।

তার হিন্দুসিয়াত ওয়া তাসুর[১৯] ও শিরক ফিল কাদিম ওয়াল হাদিস বই দুটি আরব বিশ্বে অত্যন্ত সমাদৃত ও জনপ্রিয়।

হিন্দুসিয়াত নামক বইটি, যা প্রাথমিকভাবে তিনি থিসিস হিসেবে রচনা করেছিলেন, উক্ত রচনার ক্ষেত্রে তিনি তার শিক্ষক জিয়াউর রহমান আজমীর প্রত্যক্ষ সাহায্য গ্রহণ করেন এবং আজমীর ফুসুলুন ফী আদিয়ানিল হিন্দ গ্রন্থটিকে অন্যতমভাবে অনুসরণ করেন।

  • আশ-শির্ক ফিল কাদিম ওয়াল হাদিস (আরবি: الشرك في القديم والحديث) (প্রাচীন ও আধুনিক শিরক), মাকতাবুর রুশদ, আইএসবিএন ৯৭৮-৯৯৬০-০১-১৩২-৫, ২০০৫।[২২][২৩]
  • আল'ইহতিমাম বিলসিরাত আন্নাবাওয়্যাত বিল্লুগাত আলবাংগালিয়াত (الإهتمام بالسيرة النبوية باللغة البنغالية, বাংলা ভাষায় নবীজির জীবনী নিয়ে আগ্রহ)
  • তারিখ তাতুউর তারজুমাত মায়ানিল কুরআনুল কারীম ইলাল্লুগাত আলবাংগালিয়াত (আরবি: تاريخ تطور ترجمة معاني القرآن الكريم إلى اللغة البنغالية) বাংলা ভাষায় পবিত্র কোরআনের অর্থ অনুবাদের বিকাশের ইতিহাস)

মুহাম্মদ আল মুনাজ্জিদ-এর মালিকানাধীন জাদ টিভি-এর "আল-খাজানাহ" অনুষ্ঠানে আবদুল্লাহ বিন সালাম আল-বাতাতি তাঁর বই হিন্দুসিয়াত ওয়া তাসুর এর অত্যন্ত প্রশংসা করেন এবং সেখানে তিনি সরাসরি টেলিফোন আলাপে বইটির প্রকাশকের নিকট ইসলামিক দৃষ্টিকোণ থেকে হিন্দুধর্ম এর উপর একটি বিস্তারিত রচনা হিসাবে বইটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ইংরেজিতে অনুবাদ করার আশা প্রকাশ করে অনুরোধ করেন।[২৪]

ইন্দোনেশীয়

[সম্পাদনা]

তার বই আশ-শিরক ফিল-কাদিম ওয়াল হাদিস আংশিকভাবে ইন্দোনেশীয় ভাষায় অনুবাদ করেছেন আবু উমামা আরিফ হিদায়াতুল্লাহ "সিরিক পাদা জামান দাহুলু ড্যান সেকারং" নামে।[২৫][২৬] এছাড়া একই অনুবাদক তার আরও কিছু রচনা ইন্দোনেশীয় ভাষায় অনুবাদ করেন।[২৭]

একাডেমিক

[সম্পাদনা]

তার হিন্দুসিয়াত ওয়া তাসুর বইটি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে দাওয়াহ ও ইসলামি অধ্যয়ন বিভাগে তুলনামুলক ধর্মতত্ত্ব ও মুসলিম মনীষা বইটি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও ইসলামি অধ্যয়ন বিভাগে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডির পাঁচটি কোর্স ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামি অধ্যয়ন বিভাগের স্নাতকোত্তর সিলেবাসের পাঠ্যক্রমের একটি কোর্সে এবং বিভিন্ন ফিকহের তুলনামুলক পর্যালোচনা নামের একটি বই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও এমফিলের একটি কোর্সে অন্তর্ভূক্ত রয়েছে।[২৮][২৯][৩০]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "পরিচিতি | প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া অফিসিয়াল ওয়েবসাইট - Official website of Dr. Abubakar Muhammad Zakaria"abubakarzakaria (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪
  2. "অতিথি ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, পুর্ব ৫৪৫ (সরাসরি)"এনটিভি অনলাইন। ৪ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১
  3. "কুরআনুল কারীম (বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, ১ম-২য় খণ্ড)"ইসলামহাইজ ডট কম। ১৮ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২
  4. "অতিথি ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া"ntvbd.com। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৩
  5. 1 2 হাসান, মেহেদী (৩০ এপ্রিল ২০১৯)। "রসুলের সা: রওজা জিয়ারত করলেই শাফায়াত ওয়াজিব! এসব কী শেখানো হচ্ছে মাদরাসায়?"নয়া দিগন্ত। ৫ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২
  6. 1 2 হাসান, মেহেদী (২৮ এপ্রিল ২০১৯)। "মাদরাসার পাঠ্য; মাজারে গিয়ে দোয়া করলে কবুল হয়!"নয়া দিগন্ত। ৯ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২
  7. "প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য"নয়া দিগন্ত। ৯ মে ২০১৯। ৫ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২
  8. প্রতিবেদক, নিজস্ব (২২ এপ্রিল ২০১৯)। "এভেরোজে শেষ হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান"প্রথম আলো । সংগ্রহের তারিখ ৬ মে ২০২৩
  9. "ترجمة معاني القرآن الكريم إلى اللغة البنغالية (المجلد الأول) – مجمع الملك فهد لطباعة المصحف الشريف"qurancomplex.gov.sa (মার্কিন ইংরেজি ভাষায়)। ৫ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২
  10. "ترجمة معاني القرآن الكريم إلى اللغة البنغالية (المجلد الثاني) – مجمع الملك فهد لطباعة المصحف الشريف"qurancomplex.gov.sa (মার্কিন ইংরেজি ভাষায়)। ৫ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২
  11. "কুরআনুল কারীম (বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর)"islamhouse.com। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৩
  12. 1 2 3 4 5 Official website of Dr. Abubakar Muhammad Zakaria (abubakarzakaria.com) C.V.
  13. 1 2 3 "Dr Abu Bakar Muhammad Zakaria - Curriculum Vitae"ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অফিসিয়াল ওয়েবসাইটইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  14. "এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের হিফজ সমাবর্তন"দৈনিক যুগান্তর (ইংরেজি ভাষায়)। ২১ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২
  15. হাসান, মেহেদী (২৯ এপ্রিল ২০১৯)। "মাদরাসার পাঠ্য : মুহাম্মদ সা: কবরে সশরীরে জীবিত এবং কেয়ামত পর্যন্ত সব কিছু দেখবেন!"নয়া দিগন্ত। ৬ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২
  16. "নামাজের শেষ বৈঠকে রাসুল (সা.) কীভাবে বসতেন?"এনটিভি (ইংরেজি ভাষায়)। ১০ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৩
  17. "নারীরা ঘরে নামাজ আদায় করলেও কি মসজিদে পড়ার সওয়াব পাবেন?"এনটিভি (ইংরেজি ভাষায়)। ১২ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৩
  18. "মহানবী (সা.) বিদায় হজের ভাষণের পর আখেরি মোনাজাত করেছিলেন?"এনটিভি (ইংরেজি ভাষায়)। ৭ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৩
  19. "الهندوسية وتاثر بعض الفرق الاسلامية بها تاليف ابوبكر محمد زكريا"youtube (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২
  20. "الجمعية العلمية السعودية لعلوم العقيدة و الأديان و الفرق و المذاهب"aqeeda.sa। ৭ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২
  21. الهندوسية وتأثر بعض الفرق الاسلامية بها (আরবি ভাষায়)। Dār al-Awrāq al-Thaqāfīyah। ২০১৬। আইএসবিএন ৯৭৮-৬০৩-৯০৭৫৫-৬-১। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২
  22. محمد, زكريا، أبو بكر (২০০০)। الشرك في القديم والحديث (আরবি ভাষায়)। مكتبة الرشد،। আইএসবিএন ৯৭৮-৯৯৬০-০১-১৩২-৫। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২
  23. "كتاب الشرك في القديم والحديث - المكتبة الشاملة"মাকতাবা শামিলা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৩
  24. "برنامج الخزانة 33 - الشيخ عبد الله بن سالم البطاطي - حسان الغامدي" (ইংরেজি ভাষায়)। YouTube। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৩
  25. Yusufpati, Miftah H. (১৮ মার্চ ১৯২০)। "Dialog Nabi Musa dan Firaun Tentang Tuhan dalam Al-Qur'an"SINDOnews.com (ইন্দোনেশীয় ভাষায়)।
  26. "Abu Bakar Zakaria"IslamHouse.com (Indonesian) (ইন্দোনেশীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৩
  27. "Syaikh Abu Bakar Muhammad Zakaria – Manhajuna" (ইন্দোনেশীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২৩
  28. সিলেবাস, ইসলামি অধ্যয়ন বিভাগ (২০১৬–১৭)। Curriculum: M.A. in Islamic Studies, Evolution of philosophy and religion - course no -507 (ইংরেজি ভাষায়)। ঢাকা বিশ্ববিদ্যালয়: ইসলামী শিক্ষা অনুষদ। পৃ. ২১০।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: তারিখ বিন্যাস (লিঙ্ক)
  29. সিলেবাস, দাওয়াহ এন্ড ইসলামি অধ্যয়ন বিভাগ (২০১৮–১৯)। Syllebus, BTIS (Hons), MTIS M.Phill and PhD program, কোর্স নং - ৪৭০২, ৪৭০৩, ৫২০৩, ৪৮০২, ৪৮০৩ (আরবি ভাষায়)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ইসলামী শিক্ষা অনুষদ। পৃ. ১১৪, ৮২, ৭৪।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: তারিখ বিন্যাস (লিঙ্ক)
  30. সিলেবাস, ইসলামি অধ্যয়ন বিভাগ (২০১৮–১৯)। Syllebus, M.A. and M.Phill, কোর্স নং - ৫০৭ (আরবি ভাষায়)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: দাওয়াহ ও ইসলামী শিক্ষা অনুষদ। পৃ. ২৪।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: তারিখ বিন্যাস (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]