বিষয়বস্তুতে চলুন

অরেঞ্জ লাইন (কলকাতা মেট্রো)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আই টি সেন্টার মেট্রো স্টেশন থেকে পুনর্নির্দেশিত)

কলকাতা মেট্রো লাইন ৬
কবি সুভাষ-বিমানবন্দর
কলকাতা মেট্রো লাইন ৬
সংক্ষিপ্ত বিবরণ
মালিকানায়কলকাতা মেট্রো রেল কর্পোরেশন
অবস্থানকলকাতা, পশ্চিমবঙ্গ,  ভারত
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
চালু - ৯
নির্মাণাধীন - ১৫
মোট - ২৪
বাৎসরিক যাত্রীসংখ্যা৫.৯২ লক্ষ (২০২৪-২৫)
ওয়েবসাইটmtp.indianrailways.gov.in
চলাচল
পরিচালক সংস্থাকলকাতা মেট্রো

কলকাতা মেট্রো লাইন ৬ বা নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো [] হল কলকাতা মেট্রোর [] কলকাতা জেলা ও উত্তর চব্বিশ পরগনা জেলার ২৪ টি স্টেশন নিয়ে গঠিত কলকাতা মেট্রো ব্যবস্থার দ্রুতগামী গণপরিবহন লাইন।[] এটি কলকাতা শহরের পূর্ব প্রান্ত অগ্রসর হওয়া প্রাথমিক এবং মেট্রো ব্যবস্থার দ্বিতীয় দীর্ঘতম লাইন। রেলপথটির প্রান্তিক স্টেশন কলকাতা বিমানবন্দর ও নিউ গড়িয়ায় অবস্থিত।

৫.১ কিমি দীর্ঘ কবি সুভাষ - হেমন্ত মুখোপাধ্যায় অংশ ৫ স্টেশন সহ প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন ৬ই মার্চ ২০২৪ এ।[] ২২ আগস্ট ২০২৫ এ এটি বেলেঘাটা অব্দি সম্প্রসারিত হয়।

রেলপথটি নিউ গড়িয়া থেকে ই এম বাইপাস, বিশ্ব বাংলা সরণি ও ভিআইপি রোড হয়ে বিমানবন্দরে পৌঁছাবে। এটি ৪টি স্টেশনের মাধ্যমে কলকাতা মেট্রো ব্যবস্থার তিনটি রেলপথের সাথে সংযুক্ত থাকবে - রেলপথটি নিউ গড়িয়া মেট্রো স্টেশনে লাইন ১, সেক্টর ফাইভ ও ভিআইপি স্টেশনে লাইন ২ এবং বিমানবন্দর স্টেশনে লাইন ৪ এর সাথে যুক্ত।

ইতিহাস

[সম্পাদনা]

পরিকল্পনা ও নির্মাণ

[সম্পাদনা]
নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো লাইনের নির্মাণ কার্য

২০১০-২০১১ রেল বাজেটেই অন্য কয়েকটি প্রকল্পের সঙ্গেই এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রো প্রকল্পের ঘোষণা করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের বাস্তবায়নের জন্য ৩৯৫১.৯৮ কোটি টাকা আরভিএনএল-কে অর্পণ করা হয়েছিল। ২৯.৮৭ কিমি কবি সুভাষ-বিমান বন্দর (রাজারহাট হয়ে) মেট্রো প্রকল্পের জন্য নিউ গড়িয়াতে টার্মিনাল স্টেশন নির্মাণের কাজ অবশেষে ২০১৭ সালের ১৪ই ফেব্রুয়ারি রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) উদ্দেশ্যে তাদের প্রয়োজনীয় প্লটের সীমানা নির্ধারণের সাথে পুনরায় শুরু হয়। একাধিক সমস্যার কারণে কাজটি কয়েক বছর ধরে পিছিয়ে আছে। প্রথমে এএআই মাটির উপরে স্টেশনটিকে আপত্তি জানিয়েছিল যে এটি বিমান চলাচলের জন্য হুমকি হতে পারে। অনেক ভূগর্ভস্থ উপযোগিতা, পাওয়ার সাব-স্টেশন এবং জল শোধনাগার স্থানান্তর করতে হয়েছিল। নিউ গড়িয়া থেকে রুবি হাসপাতাল পর্যন্ত ৫ কিমি রেলপথ ২০১৮ সাল থেকে শুরু হবে বলে আশা করা হয়েছিল। মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার অজয় বিজয়বর্গীয় ২০১৮ সালের ১২ই ফেব্রুয়ারি নতুন গড়িয়া থেকে রুবি পথের উদ্বোধনে বিলম্বের ঘোষণা করেছিলেন।

পরিষেবা

[সম্পাদনা]

কবি সুভাষ (নিউ গড়িয়া) মেট্রো স্টেশন ও হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) মেট্রো স্টেশনের মধ্যে ৫.১ কিমি দীর্ঘ পথ অবশেষে প্রথম নন-এসি মেট্রো রেক ব্যবহার করে পরীক্ষামূলক দৌড় ২০২২ সালের ২৪শে সেপ্টেম্বর, শনিবার সফলভাবে হয়। [] এবং এই অংশটি ৫ স্টেশন সহ প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন ৬ই মার্চ ২০২৪ এ।

বর্তমান উত্তর-দক্ষিণ মেট্রো -এর নিউ গড়িয়া স্টেশন থেকে শুরু হয়েছে। ইএম বাইপাস বরাবর কালিকাপুর, আনন্দপুর, রুবি, ভিআইপি বাজার, পরমা আইল্যান্ড, চিংড়িঘাটা হয়ে ডানদিকে বেঁকে নিকোপার্ক, সেক্টর ফাইভ, টেকনোপলিস, নিউ টাউন হয়ে ভিআইপি রোডের ওপর হলদিরাম ছুঁয়ে মেট্রো পৌঁছবে দমদম বিমানবন্দরে

  • ৩২ কিলোমিটার রেলপথে মোট ২৬টি স্টেশন থাকবে
  • পুরো যাত্রাপথ মেট্রো যাবে মাটির ওপর দিয়ে এলিভেটেড ট্র্যাকে শুধু মাত্র বিমানবন্দর এর কাছে এসে এই মেট্রো লাইন সুড়ঙ্গ পথে প্রবেশ করবে এবং বিমান বন্দরটি মাটির নিচে নির্মিত।
  • অন্য লাইনের ট্রেন বদলের সুযোগ থাকবে যে স্টেশনগুলিতে, সেগুলি হল
    • কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশন- উত্তর-দক্ষিণ মেট্রো
    • বিমানবন্দর স্টেশন- নোয়াপাড়া-বারাসত মেট্রো
    • সেক্টর ফাইভ স্টেশন- ইস্টওয়েস্ট মেট্রো

স্টেশন

[সম্পাদনা]
লাইন ৬
ক্রমিক সংখ্যা স্টেশনের নাম ছবি অবস্থান পর্যায় উদ্বোধন দূরত্ব সংযোগ বিন্যাস স্থানাঙ্ক মন্তব্য
জয় হিন্দদমদম বিমানবন্দর২৯.৯০ কিলোমিটার (১৮.৫৮ মাইল)লাইন ৪
বিমানবন্দর এসি বাস স্ট্যান্ড
বিমানবন্দর গেট নং ১ বাস স্টপ
বিমানবন্দর গেট নং ২ বাস স্টপ
বিমানবন্দর গেট নং ২.৫ বাস স্টপ
বিমানবন্দর গেট নং ৩ বাস স্টপ
ভূ-গর্ভস্থচালু
ভি আই পি রোডতেঘরিয়া ২৬.৭০ কিলোমিটার (১৬.৫৯ মাইল)কৈখালী বাস স্ট্যান্ড
তেঘরিয়া মিনিবাস স্ট্যান্ড
হালদিরাম বাস স্টপ
উত্তলিত
চিনার পার্কনিউ টাউন২৫.১০ কিলোমিটার (১৫.৬০ মাইল)উত্তলিতনির্মীয়মাণ
সিটি সেন্টার ২২৪.২০ কিলোমিটার (১৫.০৪ মাইল)উত্তলিতনির্মীয়মাণ
মঙ্গলদীপ২৩.৩০ কিলোমিটার (১৪.৪৮ মাইল)উত্তলিতনির্মীয়মাণ
ইকো পার্ক২২.১০ কিলোমিটার (১৩.৭৩ মাইল)উত্তলিতনির্মীয়মাণ
মাদার্স ওয়াক্স মিউজিয়াম২০.৯০ কিলোমিটার (১২.৯৯ মাইল)উত্তলিতনির্মীয়মাণ
শিক্ষা তীর্থ১৮.৬০ কিলোমিটার (১১.৫৬ মাইল)উত্তলিতনির্মীয়মাণ
বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার১৮.৬০ কিলোমিটার (১১.৫৬ মাইল)উত্তলিতনির্মীয়মাণ
১০স্বপ্ন ভোর১৫.১০ কিলোমিটার (৯.৩৮ মাইল)উত্তলিতনির্মীয়মাণ
১১নজরুল তীর্থ১৬.২০ কিলোমিটার (১০.০৭ মাইল)উত্তলিতনির্মীয়মাণ
১২নবদিগন্তবিধাননগর১৫.১০ কিলোমিটার (৯.৩৮ মাইল)উত্তলিতনির্মীয়মাণ
১৩আই টি সেন্টার১৪.০২ কিলোমিটার (৮.৭১ মাইল)লাইন ২
উইপ্রো বাস স্টপ
সল্টলেকে বাস ডিপো
করুণাময়ী বাস স্টেশন (ডব্লিউবিটিসি, সিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি)
উত্তলিতনির্মীয়মাণ
১৪নলবন১২.৬০ কিলোমিটার (৭.৮৩ মাইল)উত্তলিতনির্মীয়মাণ
১৫গৌর কিশোর ঘোষ১১.২০ কিলোমিটার (৬.৯৬ মাইল)উত্তলিতনির্মীয়মাণ
১৬বেলেঘাটাবেলেঘাটা ২২ আগস্ট ২০২৫৯.৫০ কিলোমিটার (৫.৯০ মাইল)উত্তলিতচালু
১৭বরুণ সেনগুপ্তসায়েন্স সিটি২২ আগস্ট ২০২৫৮.৬০ কিলোমিটার (৫.৩৪ মাইল)উত্তলিতচালু
১৮ঋত্বিক ঘটকউত্তর পঞ্চান্ন২২ আগস্ট ২০২৫৭.৩০ কিলোমিটার (৪.৫৪ মাইল)উত্তলিতচালু
১৯ভিআইপি বাজারভিআইপি বাজার২২ আগস্ট ২০২৫৬.৪০ কিলোমিটার (৩.৯৮ মাইল)উত্তলিতচালু
২০হেমন্ত মুখোপাধ্যায়রুবি৬ই মার্চ ২০২৪৫.১০ কিলোমিটার (৩.১৭ মাইল)উত্তলিতচালু
২১কবি সুকান্তকালিকাপুর৬ই মার্চ ২০২৪৪.১০ কিলোমিটার (২.৫৫ মাইল)উত্তলিতচালু
২২জ্যোতিরিন্দ্র নন্দীমুকুন্দপুর৬ই মার্চ ২০২৪৩.০০ কিলোমিটার (১.৮৬ মাইল)উত্তলিতচালু
২৩সত্যজিৎ রায়বাঘা যতীন৬ই মার্চ ২০২৪১.৬০ কিলোমিটার (০.৯৯ মাইল)বেঙ্গল অম্বুজা বাস স্টপ
হাইল্যান্ড পার্ক বাস স্টপ
উত্তলিতচালু
২৪কবি সুভাষনিউ গড়িয়া, দক্ষিণ কলকাতা৭ অক্টোবর ২০১০ (লাইন ১) / ৬ই মার্চ ২০২৪ (লাইন ৬)০.০০ কিলোমিটার (০ মাইল)লাইন ১
নিউ গড়িয়া স্টেশন
নিউ গড়িয়া স্টেশন বাসস্ট্যান্ড
ভূমিচালু

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "রুট ভেঙে যাত্রা শুরুর পথে দুই মেট্রো"আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ২৬-১২-২০১৬ {{সংবাদ উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  2. "কলকাতা মেট্রো মানচিত্র"। সংগ্রহের তারিখ ২১-১২-২০১৬ {{সংবাদ উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  3. "কলকাতা মেট্রো"। সংগ্রহের তারিখ ২২-১২-২০১৬ {{ওয়েব উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  4. "PM Modi unveils multiple metro projects, including Kolkata underwater corridor"The Hindu। ৬ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪
  5. "Trial run between New Garia to Ruby starts" (ইংরেজি ভাষায়)। www.millenniumpost.in। ২৫ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]