আইফোন ৫সি
iPhone 5C in Blue | |
| উন্নয়নকারী | Apple Inc. |
|---|---|
| প্রস্তুতকারক | Foxconn, Pegatron |
| স্লোগান | For the colorful |
| Generation | 6th |
| মডেল | A1456 (CDMA Model, US & Japan) A1507 (UK, Europe, Middle East) A1516 (Mainland China) A1529 (Asia Pacific) A1532 (GSM Model, North America) |
| সামঞ্জস্যপূর্ণ নেটওয়ার্ক | GSM, CDMA, 3G, EVDO, HSPA+, EDGE, LTE |
| সর্বপ্রথম মুক্তি | ২০ সেপ্টেম্বর ২০১৩ |
| বিরত | ৯ সেপ্টেম্বর ২০১৪
(16, 32 GB); ৯ সেপ্টেম্বর ২০১৫ (8 GB) ১৭ ফেব্রুয়ারি ২০১৬ (India)[১] |
| পূর্বসূরী | iPhone 5 |
| উত্তরসূরী | iPhone SE (1st generation) |
| সম্পর্কিত | iPhone 5S |
| ধরন | Smartphone |
| ফর্ম বিষয়াদি | Slate |
| মাত্রা | ১২৪.৪ মিমি (৪.৯০ ইঞ্চি) H ৫৯.২ মিমি (২.৩৩ ইঞ্চি) W ৮.৯৭ মিমি (০.৩৫৩ ইঞ্চি) D |
| ওজন | ১৩২ গ্রাম (৪.৬৬ আউন্স) |
| অপারেটিং সিস্টেম | Original: iOS 7.0 Last: iOS 10.3.3, released July 19, 2017 |
| চিপে সিস্টেম | Apple A6 |
| সিপিইউ | 1.3 GHz dual core 32-bit ARMv7-A "Swift" |
| জিপিইউ | PowerVR SGX543MP3 (triple-core) |
| মেমোরি | 1 GB LPDDR2-1066 RAM |
| সংরক্ষণাগার | 8 GB (discontinued on September 9, 2015), 16 and 32 GB (discontinued on September 9, 2014) |
| ব্যাটারি | 5.73 Whr (1510 mAh) Lithium-ion battery[২] |
| তথ্য ইনপুট | Multi-touch touchscreen display Triple microphone configuration 3-axis gyroscope 3-axis accelerometer Digital compass Proximity sensor Ambient light sensor |
| প্রদর্শন | ৪ ইঞ্চি (১০০ মিলিমিটার) (16:9 aspect ratio), multi-touch display, LED backlit IPS TFT LCD, 640×1136 pixels at 326 ppi, 800:1 contrast ratio (typical), 500 cd/m2 max. brightness (typical), Fingerprint-resistant oleophobic coating on front |
| পিছন ক্যামেরা | Sony Exmor R IMX145 8 MP back-side illuminated sensor HD video (1080p) at 30 frame/s IR filter Aperture f/2.4 5 element lens face detection (stills only) Image stabilization |
| সম্মুখ ক্যামেরা | 1.2 MP, HD video (720p) |
| শব্দ | Single loudspeaker 3.5 mm TRRS, 20 Hz to 20 kHz frequency response (internal, headset) 3.5 mm audio jack Microphone |
| অন্যান্য | Talk time: Up to 10 hours Standby time: Up to 250 hours (10 days, 10 hours) Internet use: Up to 8 hours (3G), up to 8 hours (LTE), up to 10 hours (Wi-Fi) Video playback: Up to 10 hours Audio playback: Up to 40 hours (1 day, 16 hours) |
| এসএআর | Model A1526, A1507, A1516, A1529 Head: 1.19 W/kg Body: 1.18 W/kg [৩] Model A1532, A1456 Head: 1.19 W/kg Body: 1.19 W/kg [৪] |
| ওয়েবসাইট | ওয়েব্যাক মেশিনে Apple – iPhone 5c (জানুয়ারি ৩১, ২০১৪ তারিখে আর্কাইভকৃত) |
| আইফোন |
|---|
| এই নিবন্ধটি ধারাবাহিক এর অংশ |
|
|
| আইফোন মডেলের তালিকা |
আইফোন ৫সি হলো একটি স্মার্টফোন যা অ্যাপল ইনকর্পোরেটেড দ্বারা নকশা ও বাজারজাত করা হয়েছে। এটি আইফোনের ৬ষ্ঠ প্রজন্মের অংশ। ডিভাইসটি ১০ সেপ্টেম্বর, ২০১৩,[৫][৬] এ উন্মোচন করা হয়েছিল এবং ২০ সেপ্টেম্বর, ২০১৩,[৭][৮] এর উচ্চতর প্রতিরূপ, আইফোন ৫এস মুক্তি পায়। আইফোন ৫সি নামের "সি" এর অর্থ হলো ইংরেজি কালার, বাংলায় রঙ।
আইফোন ৫সি (iPhone 5c) হলো iPhone 5 এর একটি ভ্যারিয়েন্ট, যার হার্ডওয়্যার প্রায় একই হলেও এর গঠন অ্যালুমিনিয়ামের বদলে শক্ত প্লাস্টিক (পলিকার্বোনেট) দিয়ে তৈরি। এই মডেলটি বিভিন্ন রঙে বাজারে আনা হয় এবং iOS 7 নিয়ে প্রকাশিত হয়। অ্যাপল এটি iPhone 5s এর তুলনায় অপেক্ষাকৃত কম দামে বাজারে আনে। তবে সাধারণত অ্যাপল আগের মডেলের দাম কমিয়ে নতুন ফোন আনে, কিন্তু এই ক্ষেত্রে iPhone 5 সরাসরি বন্ধ করে দিয়ে ৫সি বাজারে আনে। ৯ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে iPhone 6 ও iPhone 6 Plus ঘোষণার সময় আইফোন ৫সি এর ১৬ ও ৩২ জিবি মডেল বাদ দিয়ে শুধু ৮ জিবি সংস্করণ চালু রাখা হয়। ৯ সেপ্টেম্বর, ২০১৫ তে ৮ জিবি সংস্করণ সব বাজারে বন্ধ করে দেওয়া হয়, তবে ভারতে এটি ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ পর্যন্ত বিক্রি চলতে থাকে।
আইফোন ৫সি ছিল শেষ নতুন আইফোন যা ফ্ল্যাগশিপ মডেলের চেয়ে কম দামে আনা হয়েছিল। এর পর আইফোন এসই (প্রথম প্রজন্ম) ২০১৬ সালে কম দামের মডেল হিসেবে আসে। iPhone XR, যা ২০১৮ সালে বাজারে আসে, অনেক বিশ্লেষকের মতে ৫সি-এর উত্তরসূরি হলেও এর হার্ডওয়্যার তুলনামূলকভাবে শক্তিশালী এবং দামি আইফোনগুলোর সঙ্গে মিল ছিল।
ইতিহাস
[সম্পাদনা]আইফোন ৫-এর একটি পুনঃনকশিত সংস্করণ হিসেবে আইফোন ৫সি-এর উন্নয়ন শুরু হয়, যেখানে দাম তুলনামূলকভাবে কম রাখার উদ্দেশ্যে অ্যালুমিনিয়ামের পরিবর্তে পলিকার্বোনেট প্লাস্টিকের রঙিন ব্যাক কভার ব্যবহার করা হয়। অ্যাপলের অভ্যন্তরীণ নথি অনুযায়ী, এই মডেলটির লক্ষ্য ছিল তরুণ ব্যবহারকারীদেরকে টার্গেট করে বৈচিত্র্যময় রঙের মাধ্যমে আইফোন ব্রান্ডকে আরও বেশি জনপ্রিয় করা। ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর, কুপারটিনোতে অবস্থিত Apple Campus-এ আইফোন ৫সি উন্মোচিত হয় এবং একই মাসের ২০ তারিখ থেকে বাজারে বিক্রি শুরু হয়। উন্মোচনের সময় এটি নীল, সবুজ, গোলাপি, হলুদ ও সাদা — মোট পাঁচটি রঙে পাওয়া যেত।[৯]
বৈশিষ্ট্য
[সম্পাদনা]নকশা
[সম্পাদনা]আইফোন ৫সি এর গঠন পলিকার্বোনেটের তৈরি হলেও ভেতরে একটি ইস্পাতের ফ্রেম রয়েছে যা অ্যান্টেনা হিসেবে কাজ করে। এই কারণে ফোনটির ওজন দাঁড়ায় ১৩২ গ্রাম, যা iPhone 5 এবং iPhone 5s এর তুলনায় প্রায় ২০ গ্রাম বেশি, তবে পুরোনো আইফোনগুলোর তুলনায় হালকা। এর নকশা কিছুটা মোটা হলেও পঞ্চম প্রজন্মের আইপড টাচ-এর মতো দেখতে, যা বিভিন্ন রঙে পাওয়া যেত। এছাড়াও ক্যামেরা এসেম্বলি এবং মিউট/রিংগার বোতামে কিছু পরিবর্তন আনা হয়। এই মডেলটিকে অনেক পর্যালোচনায় সবচেয়ে টেকসই আইফোন বলা হয়েছিল। ফোনটি নীল, সবুজ, হলুদ, গোলাপি, সাদা—মোট কয়েকটি রঙে পাওয়া যেত।
সফটওয়্যার
[সম্পাদনা]প্রধান নিবন্ধ: iOS, iOS 7, iOS 8, iOS 9, iOS 10 আরও দেখুন: iOS সংস্করণের ইতিহাস, iTunes Radio, AirDrop
আইফোন ৫সি আসে iOS অপারেটিং সিস্টেম নিয়ে। iOS 7 এর সাথে এটি প্রথম প্রকাশিত হয় ২০ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে। নতুন আইকন, ফ্ল্যাট ডিজাইন, স্বচ্ছতা, লেয়ারিং, মোশন ও প্যারালাক্স ইফেক্ট যুক্ত হয়। এই সিস্টেমে Control Center, AirDrop, নতুন টাইপোগ্রাফি, Siri, এবং উন্নত নেভিগেশনসহ নানা ফিচার যোগ হয়।
App Store থেকে অ্যাপ ডাউনলোড করা যায়, হটস্পট ব্যবহার করা যায়, Facebook ও অন্যান্য অ্যাপের ইন্টিগ্রেশন থাকে। এটি সর্বশেষ iOS 10 পর্যন্ত সমর্থন করে। iOS 11 থেকে ৩২-বিট প্রসেসরের কারণে এর সমর্থন বন্ধ হয়ে যায়।
হার্ডওয়্যার
[সম্পাদনা]আইফোন ৫সি তে Apple A6 প্রসেসর ব্যবহৃত হয়, যা iPhone 5 এও ছিল। এটি একটি ডুয়াল-কোর ১.৩ গিগাহার্টজ সিপিইউ, ১ জিবি র্যাম এবং পাওয়ারভিআর জিপিইউ নিয়ে গঠিত।
এতে ৪ ইঞ্চির রেটিনা ডিসপ্লে (রেজোলিউশন ৬৪০×১১৩৬ পিক্সেল), ৮, ১৬ ও ৩২ জিবি স্টোরেজ, Nano-SIM এবং ১৫১০ mAh লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকে। পেছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং সামনের FaceTime ক্যামেরা ১.২ মেগাপিক্সেল।
তবে এতে Touch ID, Apple A7 প্রসেসর বা M7 motion coprocessor নেই। এটি ছিল শেষ ৩২-বিট আইফোন।
আনুষঙ্গিক সামগ্রী
[সম্পাদনা]Apple প্রথমবারের মতো আইফোন ৫সি-এর জন্য আলাদা কেস প্রকাশ করে, যা কালো, সাদা, গোলাপি, নীল, সবুজ ও হলুদ রঙে পাওয়া যেত। এছাড়া একটি আলাদা ডক আনা হয়, তবে এটি সমালোচনার মুখে পড়ে।
অভ্যর্থনা
[সম্পাদনা]সমালোচনামূলক অভ্যর্থনা
[সম্পাদনা]আইফোন ৫সি মিশ্র প্রতিক্রিয়া পায়। এর ডিজাইন প্রশংসিত হলেও অনেকেই পলিকার্বোনেট কাঠামোকে "প্রিমিয়াম" মনে করেননি। একই সময়ে প্রকাশিত iPhone 5s তুলনামূলকভাবে অল্প বাড়তি দামে বেশি ফিচার প্রদান করেছিল। ৮ জিবি সংস্করণ ব্যবহারকারীদের জন্য অপ্রতুল ছিল কারণ অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর কার্যকরী মেমরি মাত্র প্রায় ৫ জিবি থাকত।
বাণিজ্যিক অভ্যর্থনা
[সম্পাদনা]iPhone 5s এবং আইফোন ৫সি মুক্তির প্রথম তিন দিনে একসাথে ৯ মিলিয়নের বেশি বিক্রি হয়েছিল, যা সেই সময়ের রেকর্ড ছিল। তবে ৫এস এর বিক্রি ৫সি এর তুলনায় তিন গুণ বেশি ছিল।
অনেক বিশ্লেষক আইফোন ৫সি কে "ফ্লপ" বলে আখ্যায়িত করেন, কারণ ২০১৩ সালের অক্টোবরে এর চাহিদা কমতে থাকে। অ্যাপল সিইও টিম কুক পরবর্তীতে স্বীকার করেন যে তারা ৫সি বেশি উৎপাদন করেছিলেন এবং ৫এস এর চাহিদা কম ধরে ফেলেছিলেন। তবে যুক্তরাষ্ট্রে মুক্তির পর প্রথম কয়েক মাস আইফোন ৫সি শীর্ষ তিন বিক্রিত স্মার্টফোনের মধ্যে ছিল।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Apple Withdraws iPhone 4s, 5c Handsets From India"। ২০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "iPhone 5c Teardown"। iFixit। ২২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১২।
- ↑ "iPhone 5C RF Exposure information (Model A1526, A1507, A1516, A1529)"। ৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৭।
- ↑ "iPhone 5C RF Exposure information (Model A1532, A1456)"। ৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৭।
- ↑ "Apple Introduces iPhone 5c—The Most Colorful iPhone Yet" (সংবাদ বিজ্ঞপ্তি)। Cupertino, CA: Apple Inc.। ১০ সেপ্টেম্বর ২০১৩। ১১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৫।
- ↑ "Apple Announces iPhone 5s—The Most Forward-Thinking Smartphone in the World" (সংবাদ বিজ্ঞপ্তি)। Cupertino, CA: Apple Inc.। ১০ সেপ্টেম্বর ২০১৩। ১১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৫।
- ↑ "iPhone 5s & iPhone 5c Arrive on Friday, September 20" (সংবাদ বিজ্ঞপ্তি)। Cupertino, CA: Apple Inc.। ১৭ সেপ্টেম্বর ২০১৩। ১৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৫।
- ↑ Warren, Tom (১০ সেপ্টেম্বর ২০১৩)। "iPhone 5c: a plastic and colorful iPhone available on September 20th for $99"। The Verge। Vox Media। ৭ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫।
- ↑ "The Teardown: Apple iPhone 5s"। Engineering & Technology। ৮ (10): ৮৪–৮৫। ১ নভেম্বর ২০১৩। ডিওআই:10.1049/et.2013.1029। আইএসএসএন 1750-9637।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- iPhone 5C – official site