বিষয়বস্তুতে চলুন

ওয়েবকিট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়েবকিট
২০১৫ সালে ওয়েবকিট লোগো
২০১৫ সালে ওয়েবকিট লোগো
মূল উদ্ভাবককেডিই[১][২]
উন্নয়নকারীঅ্যাপল ইনকর্পোরেটেড, অ্যাডোবি সিস্টেমস, গুগল এলএলসি, কেডিই, এবং অন্যান্য
প্রাথমিক সংস্করণ৪ নভেম্বর ১৯৯৮; ২৭ বছর আগে (1998-11-04) (কেএইচটিএমএল মুক্তি পেয়েছিলো)
৭ জুন ২০০৫; ২১ বছর আগে (2005-06-07) (ওয়েবকিটে রূপান্তরকরণ)
পূর্বরূপ সংস্করণ
নাইটলি[৩]
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
যে ভাষায় লিখিতসি++[৪]
অপারেটিং সিস্টেমম্যাকওএস, গ্নু/লিনাক্স[৫]
ধরনব্রাউজার ইঞ্জিন
লাইসেন্সগ্নু লেসার জেনারেল পাবলিক লাইসেন্স সংস্করণ ২.১ (রেন্ডারিং ইঞ্জিন, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন), বিএসডি সংস্করণ ২.০ (অ্যাপল থেকে বাড়তি অবদানসমূহ)
ওয়েবসাইটwebkit.org

ওয়েবকিট একটি জনপ্রিয় ব্রাউজার ইঞ্জিন। অ্যাপলের সাফারি ও অন্যান্য পণ্যে ব্যবহারের জন্যে এটি সমাধিক পরিচিত।

ওয়েবকিট আমাজন কিন্ডল ই-বুক পাঠকের সাথে আসা নিরীক্ষামূলক ব্রাউজারেরও ভিত্তি, আবার অ্যাপলের আইওএসের ডিফল্ট ব্রাউজার, ওএস ৬ ও তারপরের ব্ল্যাকব্যারি ব্রাউজার এবং টাইজেন মোবাইল অপারেটিংস সিস্টেমের ভিতও ওয়েবকিট। ওয়েবকিটের সি++ অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) উইন্ডোতে ওয়েব উপাদান দেখাতে ক্লাসসমূহের একটি সেট প্রদান করে, এবং ব্যবহারকারী ক্লিকের পরে লিংক অনুসরণ, ব্যাক-ফরওয়ার্ড তালিকা ব্যবস্থাপনা, ও সাম্প্রতিক ভ্রমণকৃত পৃষ্ঠাসমূহের ইতিহাস ব্যবস্থাপনার মত ব্রাউজার বৈশিষ্ট্যের প্রয়োগ করে।

ওয়েবকিটের এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্ট কোড মূলত কেডিইর কেএইচটিএমএল এবং কেজেএস লাইব্রেরির ফোর্ক ছিলো। এরপর এটার আরো উন্নয়ন করে কেডিই, অ্যাপল, গুগল, নকিয়া, বিটস্ট্রিম, ব্ল্যাকব্যারি, ইগালিয়া, এবং অন্যান্য।[৬] এ প্রকল্প ম্যাকওএস, মাইক্রোসফট উইন্ডোজ, গ্নু/লিনাক্স এবং অন্য কিছু ইউনিক্স-সদৃশ অপারেটিং সিস্টেমসমূহ সমর্থন করে।[৭] ৩ এপ্রিল ২০১৩ গুগল ওয়েবকিটের উপাদান ওয়েবকোর ফোর্ক করে গুগল ক্রোমের ভবিষ্যৎ সংস্করণে ব্লিংক নামে ব্যবহারের ঘোষণা দেয়। [৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "'(fwd) Greetings from the Safari team at Apple Computer' – MARC"। Lists.kde.org। ৭ জানুয়ারি ২০০৩। ৯ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৮।
  2. ↑ "বিশ্বের কাছে সাফারি অবমুক্ত হলো"। Donmelton.com। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৮।
  3. ↑ "ওয়েবকিট নাইটলি বিল্ডসমূহ"। WebKit.org। ৩ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৮।
  4. ↑ "কোড স্টাইল গাইডলাইনসমূহ"। WebKit.org (ইংরেজি ভাষায়)। অ্যাপল ইনকর্পোরেটেড। ১ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৮।
  5. ↑ "ওয়েবকিট ডাউনলোড"। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৮।
  6. ↑ "যে কোম্পানি ও সংগঠনসমূহ ওয়েবকিটে অবদান রেখেছে"। ওয়েবকিট উইকি। ৯ নভেম্বর ২০০৮। ১৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৮।
  7. ↑ "ওয়েবকিট ওপেন সোর্স প্রকল্প"। Webkit.org। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৮।
  8. ↑ বার্থ, অ্যাডাম (৩ এপ্রিল ২০১৩)। "ক্রোমিয়াম ব্লগ: ব্লিংক: ক্রোমিয়াম প্রকল্পের জন্যে একটি রেন্ডারিং ইঞ্জিন"। Blog.chromium.org। ১৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৮।

বহিঃসংযোগ

[সম্পাদনা]