বিষয়বস্তুতে চলুন

আইফোন ১৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইফোন ১৪
আইফোন ১৪ প্লাস
iPhone 14 in Blue
ব্র্যান্ডApple Inc.
প্রস্তুতকারকFoxconn
স্লোগানBig and bigger.
Wonderfull.
Generation16th
মডেল
  • 14: A2882 (International), A2649 (USA), A2881 (Canada, Japan), A2884 (China, Hong Kong), A2883 (Russia)
  • 14 Plus: A2886 (International), A2632 (USA), A2885 (Canada, Japan), A2888 (China, Hong Kong), A2887 (Russia)
সামঞ্জস্যপূর্ণ নেটওয়ার্ক3G / 4G LTE / 5G NR
সর্বপ্রথম মুক্তি14: ১৬ সেপ্টেম্বর ২০২২; ৩ বছর আগে (2022-09-16)
14 Plus: ৭ অক্টোবর ২০২২; ৩ বছর আগে (2022-10-07)
পূর্বসূরীiPhone 13 / 13 Mini
সম্পর্কিতiPhone 14 Pro / iPhone 14 Pro Max
ধরন
ফর্ম বিষয়াদিSlate
মাত্রা
  • 14: H: ১৪৬.৭ মিমি (৫.৭৮ ইঞ্চি)
    W: ৭১.৫ মিমি (২.৮১ ইঞ্চি)
    D: ৭.৮ মিমি (০.৩১ ইঞ্চি)
  • 14 Plus: H: ১৬০.৮ মিমি (৬.৩৩ ইঞ্চি)
    W: ৭৮.১ মিমি (৩.০৭ ইঞ্চি)
    D: ৭.৮ মিমি (০.৩১ ইঞ্চি)
ওজন
  • 14: ১৭২ গ্রাম (৬.১ আউন্স)
  • 14 Plus: ২০৩ গ্রাম (৭.২ আউন্স)
অপারেটিং সিস্টেমOriginal: iOS 16.0
Current: iOS 18.3.1, released ফেব্রুয়ারি ১০, ২০২৫[]
চিপে সিস্টেমApple A15
সিপিইউHexa-core (2x3.23 GHz Avalanche + 4x2.02 GHz Blizzard)
জিপিইউApple-designed 5-core
মডেমQualcomm X65 5G[]
মেমোরি6 GB LPDDR4X[]
সংরক্ষণাগার128, 256, 512 GB NVMe
অপসারণযোগ্য সংগ্রহস্থলNone
ব্যাটারি
  • 14: 12.68 Wh (3279 mAh) Li-ion
  • 14 Plus: 16.68 Wh (4325 mAh) Li-ion
তথ্য ইনপুট
List of inputs:
প্রদর্শন
  • 14: ৬.১ ইঞ্চি (১৫৫ মিমি) 2532 × 1170 resolution, 19.5:9 aspect ratio (~460 ppi density)
    Super Retina XDR OLED, HDR10, 625 nits (typ), 1200 nits (peak) supplied by Samsung Display[]
  • 14 Plus: ৬.৭ ইঞ্চি (১৭০ মিমি)
    2778 x 1284 pixels, 19.5:9 ratio (~458 ppi density
    Super Retina XDR OLED, HDR10, Dolby Vision, 800 nits (HBM), 1200 nits (peak) supplied by Samsung Display[]
পিছন ক্যামেরা
  • 12 MP, f/1.5, 26mm (wide), 1.9µm, dual pixel PDAF, OIS
  • 12 MP, f/2.4, 120˚, 13mm (ultrawide), 1/3.
  • LED flash, HDR (photo/panorama)
  • 4K@24/25/30/60fps, 1080p@25/30/60/120/240fps, HDR, Dolby Vision HDR (up to 60fps), Cinematic mode (4K@30fps), stereo sound rec.
সম্মুখ ক্যামেরা
  • 12 MP, f/1.9, 23mm (wide)
  • SL 3D, (depth/biometrics sensor)
  • 4K@24/25/30/60fps, 1080p@25/30/60/120fps, gyro-EIS
শব্দStereo speakers, Spatial Audio, Dolby Atmos
সংযোগWi-Fi 6 (802.11ax (a/b/g/n/ac)) dual-band, Bluetooth 5.3 (A2DP, LE), Ultra-wideband (UWB)
অন্যান্য
এসএআর
  • 1.15 W/kg (head)
  • 1.16 W/kg (body)
শ্রবণ যন্ত্রের উপযুক্ততাM3, T4
ওয়েবসাইটwww.apple.com/iphone-14/
সূত্র[][][][]

আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস

[সম্পাদনা]

আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস অ্যাপল ইনকর্পোরেশন নির্মিত এবং বাজারজাতকৃত স্মার্টফোন। এটি আইফোন ১৩ এবং আইফোন ১৩ মিনি-এর পরবর্তী প্রজন্মের ফোন। ২০২২ সালের ৭ সেপ্টেম্বর অ্যাপল পার্ক, কুপারটিনো, ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত "অ্যাপল ইভেন্ট"-এ আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস এবং প্রিমিয়াম মডেল আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স ঘোষণা করা হয়।

আইফোন ১৪-এ ৬.১ ইঞ্চি (১৫ সেমি) ও আইফোন ১৪ প্লাসে ৬.৭ ইঞ্চি (১৭ সেমি) ডিসপ্লে রয়েছে। এতে পিছনের ক্যামেরায় উন্নতি আনা হয়েছে এবং জরুরি সেবার জন্য স্যাটেলাইট কানেক্টিভিটি যুক্ত করা হয়েছে, যা মোবাইল নেটওয়ার্ক বা ওয়াইফাই না থাকলেও কার্যকর।

আইফোন ১৪ বাজারে আসে ১৬ সেপ্টেম্বর ২০২২ এবং আইফোন ১৪ প্লাস পাওয়া যায় ৭ অক্টোবর ২০২২ থেকে। আইফোন ১৪-এর দাম ছিল ৭৯৯ মার্কিন ডলার এবং আইফোন ১৪ প্লাস-এর ৮৯৯ মার্কিন ডলার। ফোন দুটি আইওএস ১৬ সহ লঞ্চ হয়। প্রি-অর্ডার শুরু হয় ৯ সেপ্টেম্বর ২০২২ থেকে।

আইফোন ১৪ এবং ১৪ প্লাস মডেলগুলো ছিল সর্বশেষ লাইটনিং পোর্টযুক্ত আইফোন। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর ঘোষিত আইফোন ১৫ এবং ১৫ প্লাস থেকে ইউএসবি-সি পোর্ট ব্যবহৃত হচ্ছে।

আইফোন ১৪ সিরিজে আইফোন ১৩-এর মতো "মিনি" মডেল নেই। বরং অ্যাপল আবার বড় স্ক্রিনের দিকে ফিরে এসে ৬.৭ ইঞ্চির আইফোন ১৪ প্লাস বাজারে আনে, যা ২০১৭ সালের পর প্রথম "প্লাস" মডেল।

যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া আইফোন ১৪ সিরিজে ফিজিক্যাল সিম নেই, কেবল ই-সিম ব্যবহার করা হয়, যা ২০১১ সালের আইফোন ৪ সিডিএমএ মডেলের পর প্রথমবারের মতো সিম ট্রে বাদ দেয়।

ইউরোপীয় ইউনিয়নের নিয়ম মানতে গিয়ে ২০২৪ সালে আইফোন ১৪ এবং আইফোন এসই (তৃতীয় প্রজন্ম) বন্ধ করে দেয় অ্যাপল। পরে, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী এই মডেলগুলো বন্ধ করে দেয়া হয়।

ইতিহাস

[সম্পাদনা]

প্রথমে ধারণা করা হয়েছিল, আইফোন ১৪-এ ৬.১ ও ৫.৪ ইঞ্চির স্ক্রিন থাকবে। তবে, আইফোন ১২ ও ১৩ মিনি কম বিক্রির কারণে ছোট স্ক্রিন বাদ দিয়ে ৬.৭ ইঞ্চির বড় স্ক্রিন যোগ করা হয়। নতুন এই মডেলটির নাম রাখা হয় আইফোন ১৪ প্লাস।

২০২২ সালের ৭ সেপ্টেম্বর "ফার আউট" ইভেন্টে আইফোন ১৪, ১৪ প্লাস, ১৪ প্রো, ১৪ প্রো ম্যাক্স, অ্যাপল ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ এসই (২য় প্রজন্ম), অ্যাপল ওয়াচ আল্ট্রা, এয়ারপডস প্রো (২য় প্রজন্ম) ও অ্যাপল ফিটনেস+ এর নতুন আপডেট একসাথে ঘোষণা করা হয়।

প্রি-অর্ডার শুরু হয় ৯ সেপ্টেম্বর থেকে। আইফোন ১৪ বাজারে আসে ১৬ সেপ্টেম্বর এবং ১৪ প্লাস ৭ অক্টোবর।

প্রযুক্তিগত স্পেসিফিকেশন []

[সম্পাদনা]
বৈশিষ্ট্যবিস্তারিত
মডেল নামআইফোন ১৪
নির্মাতাঅ্যাপল ইনকর্পোরেটেড
উন্মোচনের তারিখ৭ সেপ্টেম্বর ২০২২
বাজারে আসার তারিখ১৬ সেপ্টেম্বর ২০২২
ডিভাইসের ধরনস্মার্টফোন
অপারেটিং সিস্টেমআইওএস ১৬ (আপডেটযোগ্য আইওএস ১৭ পর্যন্ত)
প্রসেসরঅ্যাপল এ১৫ বায়োনিক (৬-কোর সিপিইউ, ৫-কোর জিপিইউ, ১৬-কোর নিউরাল ইঞ্জিন)
র‍্যাম৬ জিবি
অভ্যন্তরীণ স্টোরেজ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি
ডিসপ্লে৬.১-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি, রেজোলিউশন ২৫৩২×১১৭০ পিক্সেল
রিফ্রেশ রেট৬০ হার্টজ
প্রধান ক্যামেরাডুয়াল: ১২ মেগাপিক্সেল (ওয়াইড) + ১২ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড)
সামনের ক্যামেরা১২ মেগাপিক্সেল ট্রুডেপথ ক্যামেরা
ভিডিও রেকর্ডিং৪কে ২৪/২৫/৩০/৬০ এফপিএস, ১০৮০পি এইচডি
ব্যাটারি ক্ষমতাআনুমানিক ৩,২৭৯ এমএএইচ (অ্যাপল অফিসিয়ালি উল্লেখ করে না)
চার্জিং২০ ওয়াট ফাস্ট চার্জিং, ম্যাগসেফ ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং
সংযোগ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, এনএফসি
সিমন্যানো-সিম এবং ই-সিম (যুক্তরাষ্ট্রে শুধু ই-সিম)
বায়োমেট্রিক্সফেস আইডি
জল ও ধুলো প্রতিরোধআইপি৬৮ সার্টিফায়েড (৬ মিটার পর্যন্ত ৩০ মিনিট)
রঙের ভ্যারিয়েন্টমিডনাইট, স্টারলাইট, নীল, বেগুনি, প্রোডাক্ট রেড, হলুদ
ওজন১৭২ গ্রাম

ডিজাইন

[সম্পাদনা]

আইফোন ১৪ ও ১৪ প্লাস-এর ডিজাইন আইফোন ১৩-এর মতো। তবে যুক্তরাষ্ট্রের সংস্করণে ফিজিক্যাল সিম ট্রে নেই।

এই মডেলগুলো ছয়টি রঙে পাওয়া যায়: নীল, বেগুনি, মিডনাইট, স্টারলাইট, হলুদ ও প্রোডাক্ট রেড। বেগুনি নতুন রঙ, যা আগের মডেলের গোলাপির জায়গায় এসেছে। হলুদ রঙটি ২০২৩ সালের ৭ মার্চ যুক্ত হয়।

আইফোন ১৪ ও ১৪ প্লাস, এবং আইফোন এসই (৩য় প্রজন্ম) ছিল প্রোডাক্ট রেড রঙে পাওয়া শেষ মডেল।

হার্ডওয়্যার

[সম্পাদনা]

এই মডেলগুলো ১২৮, ২৫৬ ও ৫১২ গিগাবাইট স্টোরেজে পাওয়া যায়। র‍্যাম ৬ গিগাবাইট, যা আগের মডেল (১৩ ও ১৩ মিনি)-এর ৪ গিগাবাইটের চেয়ে বেশি। পানি ও ধুলো প্রতিরোধে IP68 রেটিং রয়েছে।

চিপসেট

[সম্পাদনা]

আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস-এ ব্যবহৃত হয়েছে ৫-ন্যানোমিটার টেকনোলজির A15 বায়োনিক চিপ, যা আগের বছরের আইফোন ১৩ প্রো সিরিজেও ব্যবহৃত হয়েছে। এতে আছে ৬-কোর সিপিইউ, ৫-কোর জিপিইউ এবং ১৬-কোর নিউরাল ইঞ্জিন।

এই চিপ আগের বছরই ব্যবহৃত হওয়ায় কিছু সমালোচনা হয়, তবে তবুও এটি এখনো কোয়ালকম বা গুগলের চিপের তুলনায় ভালো পারফর্ম করে।

ডিসপ্লে

[সম্পাদনা]

আইফোন ১৪-এ ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে আছে, যার রেজোলিউশন ২৫৩২x১১৭০ পিক্সেল। ১৪ প্লাস-এ ৬.৭ ইঞ্চির স্ক্রিন, রেজোলিউশন ২৭৭৮x১২৮৪। দুটি ডিসপ্লেই ৬০ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১২০০ নিটস উজ্জ্বলতা দিতে পারে।

ক্যামেরা

[সম্পাদনা]

আইফোন ১৪ সিরিজে সামনে একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা ও পেছনে দুটি ক্যামেরা (ওয়াইড এবং আল্ট্রাওয়াইড) আছে। ফ্রন্ট ক্যামেরায় প্রথমবারের মতো অটোফোকাস যুক্ত হয়েছে।

এতে স্মার্ট এইচডিআর ৪ প্রযুক্তি ও বিভিন্ন ফটোগ্রাফি স্টাইল (কনট্রাস্টি, উজ্জ্বল, উষ্ণ, ঠান্ডা) আছে। এছাড়া সিনেমাটিক মোডে ৪কে ভিডিও তোলা যায় এবং অ্যাকশন মোডে স্ট্যাবিলাইজেশন উন্নত করা হয়েছে।

ব্যাটারি

[সম্পাদনা]

আইফোন ১৪-এ ৩২৭৯ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ২০ ঘণ্টা ভিডিও প্লেব্যাক, ১৬ ঘণ্টা স্ট্রিমিং এবং ৮০ ঘণ্টা অডিও প্লেব্যাক দিতে পারে। ১৪ প্লাস-এর ব্যাটারি ৪৩২৫ এমএএইচ, যা ২৬ ঘণ্টা ভিডিও প্লেব্যাক পর্যন্ত স্থায়ী হয়।

সফটওয়্যার

[সম্পাদনা]

আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস মূলত iOS 16 নিয়ে আসে। পরবর্তীতে iOS 17.2-এ Qi2 ওয়্যারলেস চার্জিং যুক্ত হয় এবং iOS 18 ভার্সনে আপডেট দেওয়া হয়, যা ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর প্রকাশ পায়।

স্যাটেলাইট কানেক্টিভিটি

[সম্পাদনা]

আইফোন ১৪ সিরিজে স্যাটেলাইটের মাধ্যমে ইমার্জেন্সি এসওএস ফিচার যুক্ত হয়েছে, যা গ্লোবালস্টার স্যাটেলাইটের মাধ্যমে সংকেত পাঠায়। ২০২২ সালের ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্র ও কানাডায় এবং পরে ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে এটি চালু হয়।

সমালোচনা

[সম্পাদনা]

ক্র্যাশ ডিটেকশন ভুল সংকেত

[সম্পাদনা]

আইফোন ১৪-এ থাকা ক্র্যাশ ডিটেকশন ফিচার অনেক সময় রোলার কোস্টার বা স্কি করার সময় ভুল সংকেত পাঠিয়েছে। এতে অনেক জরুরি কল অপ্রয়োজনীয়ভাবে চলে গেছে, যা কিছু দেশের প্রশাসনকে উদ্বিগ্ন করে তোলে।

রিপেয়ার ঝামেলা

[সম্পাদনা]

প্রথমে আইফোন ১৪-এর নতুন ডিজাইন ভালো প্রতিক্রিয়া পেলেও, সফটওয়্যার সীমাবদ্ধতার কারণে iFixit পরবর্তীতে এটিকে ৪/১০ রেটিং দেয়।

মুক্তির তারিখ

[সম্পাদনা]

আইফোন ১৪ বাংলাদেশে অফিসিয়ালি ১৮ অক্টোবর ২০২২ এবং আইফোন ১৪ প্লাস ১৮ অক্টোবর ২০২২ থেকে পাওয়া যায়।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "About the security content of iOS 18.3.1 and iPadOS 18.3.1" (ইংরেজি ভাষায়)। Apple Support। ১০ ফেব্রুয়ারি ২০২৫। ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৫
  2. Benjamin, Mayo (১৮ সেপ্টেম্বর ২০২৩)। "iPhone 14 satellite connectivity enabled by Qualcomm modem and custom Apple-designed RF components"9 to 5mac। ১৪ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  3. "iPhone 14 and iPhone 14 Pro Models All Feature 6GB of RAM"MacRumors (ইংরেজি ভাষায়)। ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২২
  4. 1 2 "Samsung Display to provide over 80% of all screens for iPhone 14 series"GSMArena। ৩০ আগস্ট ২০২২। ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২২
  5. "iPhone 14 and iPhone 14 Plus - Technical Specifications"apple.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ৭ সেপ্টেম্বর ২০২২। ৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২২
  6. "iPhone 14"Apple। ৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  7. "Apple iPhone 14"GSMArena। ৭ সেপ্টেম্বর ২০২২। ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  8. "Apple iPhone 14 Plus"GSMArena। ৭ সেপ্টেম্বর ২০২২। ৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  9. "Apple iPhone 14 Price in Bangladesh, Full Specs | MobilesInsight.com"MobilesInsight.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]