অ্যাঙ্গাস গান
|
২০১৬ সালে গান | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | অ্যাঙ্গাস ফ্র্যাজার জেমস গান | ||
| জন্ম | ২২ জানুয়ারি ১৯৯৬ | ||
| জন্ম স্থান | নরউইচ, ইংল্যান্ড | ||
| উচ্চতা | ১.৯৬ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | নরউইচ সিটি | ||
| জার্সি নম্বর | ২৮ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৪৯, ২ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
অ্যাঙ্গাস ফ্র্যাজার জেমস গান (ইংরেজি: Angus Gunn; জন্ম: ২২ জানুয়ারি ১৯৯৬; অ্যাঙ্গাস গান নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ–স্কটল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপের ক্লাব নরউইচ সিটি এবং স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০১১ সালে, গান ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় নয় বছর যাবত ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্কটল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]অ্যাঙ্গাস ফ্র্যাজার জেমস গান ১৯৯৬ সালের ২২শে জানুয়ারি তারিখে ইংল্যান্ডের নরউইচে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]গান ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯, ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১১ সালের ১৫ই ফেব্রুয়ারি তারিখে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৯ বছরে ২৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০২৩ সালের ২৫শে মার্চ তারিখে, ২৭ বছর, ২ মাস ও ৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী গান সাইপ্রাসের বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে স্কটল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ১ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি স্কটল্যান্ড ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] স্কটল্যান্ডের হয়ে অভিষেকের বছরে গান সর্বমোট ৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| স্কটল্যান্ড | ২০২৩ | ৭ | ০ |
| ২০২৪ | ২ | ০ | |
| সর্বমোট | ৯ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://int.soccerway.com/matches/2023/03/25/europe/european-championship-qualification/scotland/cyprus/3972557/
- ↑ https://www.worldfootball.net/report/em-qualifikation-2023-2024-gruppe-a-schottland-zypern/
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3941396
- ↑ https://www.national-football-teams.com/matches/report/36529/Scotland_Cyprus.html
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে অ্যাঙ্গাস গান (ইংরেজি)
- সকারবেসে অ্যাঙ্গাস গান (ইংরেজি)
- বিডিফুটবলে অ্যাঙ্গাস গান (ইংরেজি)
- ইইউ-ফুটবলে অ্যাঙ্গাস গান (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে অ্যাঙ্গাস গান (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে অ্যাঙ্গাস গান (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে অ্যাঙ্গাস গান (ইংরেজি)
- প্রিমিয়ার লিগে অ্যাঙ্গাস গান (ইংরেজি)
- কিকারে অ্যাঙ্গাস গান (জার্মান)
- এফবিরেফে অ্যাঙ্গাস গান (ইংরেজি)
- ১৯৯৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ইংরেজ পুরুষ ফুটবলার
- স্কটল্যান্ডীয় ফুটবলার
- নরিচ সিটি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ইংরেজ ফুটবল লিগের খেলোয়াড়
- ইংল্যান্ডের আন্তর্জাতিক যুব ফুটবলার
- ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- ইংল্যান্ডের অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার
- ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- স্কটল্যান্ডের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- পুরুষ ফুটবল গোলরক্ষক
- সাউদাম্পটন ফুটবল ক্লাবের খেলোয়াড়
- স্টোক সিটি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- স্কটিশ বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- ২১শ শতাব্দীর ইংরেজ পুরুষ ক্রীড়াবিদ
- নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাবের খেলোয়াড়