বিষয়বস্তুতে চলুন

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড
ধরনসরকারি খাতের
আইএসআইএনআইএনই২১৩এ০১০২৯
শিল্পতেল, গ্যাস ও বিদ্যুৎ
প্রতিষ্ঠাকাল১৪ আগস্ট ১৯৫৬; ৬৯ বছর আগে (14 August 1956)
সদরদপ্তরদীনদয়াল উর্জা ভবন, বসন্ত কুঞ্জ, নয়াদিল্লি
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
শশী শঙ্কর[]
(চেয়ারম্যান, সিইও ও ব্যবস্থাপনা পরিচালক)
পণ্যসমূহ
আয়হ্রাস ৪,৩৩,৫৩২.৯৭ কোটি (ইউএস$ ৫২.৯৯ বিলিয়ন) (2020)[]
হ্রাস ২৬,০৬৭.৯২ কোটি (ইউএস$ ৩.১৯ বিলিয়ন) (২০২০)[]
হ্রাস ১১,৫৬০.১৫ কোটি (ইউএস$ ১.৪১ বিলিয়ন) (২০২০)[]
মোট সম্পদবৃদ্ধি ৫,০৩,৮৯৮.০৭ কোটি (ইউএস$ ৬১.৫৯ বিলিয়ন) (২০২০)[]
মোট ইকুইটিহ্রাস ২,২৪,৭৮০.৫০ কোটি (ইউএস$ ২৭.৪৮ বিলিয়ন) (২০২০)[]
মালিক
[]
কর্মীসংখ্যা
৩৩,৬৫০ (২০১৯)[]
অধীনস্থ প্রতিষ্ঠান
ওয়েবসাইটwww.ongcindia.com

তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) একটি সরকারি খাতের ভারতীয় বহুজাতিক খনিজ তেলগ্যাস সংস্থা। এর নিবন্ধিত কার্যালয়টি নতুন দিল্লিতে অবস্থিত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন এই সংস্থাটি ভারত সরকারের মালিকানাধীন। এটি দেশের বৃহত্তম তেল ও গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী সংস্থা এবং এটি ভারতের অপরিশোধিত তেলের প্রায় ৭০% (দেশের মোট চাহিদার প্রায় ৫৭% সমতুল্য) এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় ৮৮% উৎপাদন করে।[] ভারত সরকার ২০১০ সালের নভেম্বর মাসে ওএনজিসিকে মহরত্নের মর্যাদা প্রদান করে।[]

সংস্থাটি ২০১২-২০১৮ অর্থবছরের জন্য ভারত সরকার কর্তৃক করা একটি সমীক্ষায় ভারতের বৃহত্তম মুনাফা অর্জনকারী পিএসইউ হিসাবে স্থান পেয়েছে।[] প্ল্যাটস অনুযায়ী শীর্ষ ২৫০ টি বিশ্বব্যাপী শক্তি সংস্থাগুলির মধ্যে এটি ৭তম স্থানে রয়েছে।[]

ভারত সরকার ১৯৫৫ সালের ১৮ আগস্ট ওএনজিসি প্রতিষ্ঠা করে। এটি ভারতের ২৬ টি পলল অববাহিকায় হাইড্রোকার্বন অনুসন্ধান ও উত্তোলনের সাথে জড়িত এবং দেশে সংস্থাটির মালিকানাধীন ১১,০০০ কিলোমিটারের বেশি পাইপলাইনের পরিচালনা করছে। এর আন্তর্জাতিক সহায়ক সংস্থা ওএনজিসি বিদেশ-এর বর্তমানে ১৭ টি দেশে প্রকল্প রয়েছে। ওএনজিসি বিগত ৫০ বছরে বাণিজ্যিকভাবে উৎপাদিত ৭ টি বেসিনের মধ্যে ৬ টির আবিষ্কার করে এবং ভারতীয় বেসিনে হাইড্রোকার্বন তেল ও গ্যাসের পরিমাণ ৭.১৫ বিলিয়ন টনেরও বেশি যুক্ত করে। বিশ্বব্যাপী পুরাতন ক্ষেত্রগুলি থেকে উৎপাদন হ্রাসের বিরুদ্ধে ওএনজিসি বিভিন্ন আইওআর (উন্নত তেল পুনরুদ্ধার) ও ইওর (বর্ধিত তেল পুনরুদ্ধার) প্রকল্পগুলিতে আগ্রাসী বিনিয়োগের সহায়তায় মুম্বাই হাইয়ের মতো ব্রাউনফিল্ডগুলি থেকে উৎপাদন বজায় রেখেছে। ওএনজিসি-এর ২৫-২৩% এর বর্তমান পুনরুদ্ধার ফ্যাক্টর সহ অনেকগুলি পুরাতন তল ক্ষেত্র রয়েছে।[] এর রিজার্ভ রিপ্লেসমেন্ট রেসিও ২০০৫ সাল থেকে ২০১৩ সালের মধ্যে একের অধিক হয়ে গেছে।[]

পণ্য ও সেবা

[সম্পাদনা]

ওএনজিসি প্রধান ভারতীয় তেল ও গ্যাস পরিশোধক ও বিপণন সংস্থাগুলিকে অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস ও মূল্য সংযোজনীয় পণ্য সরবরাহ করে। ভারতীয় বাজারের জন্য সংস্থাটির প্রাথমিক পণ্যগুলি হল অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস।

২০১৬-১৭ অর্থবছরের জন্য পণ্য-ভিত্তিক উপার্জনের ব্রেকআপ (₹ বিলিয়ন):[]

পণ্যরাজস্ব
অপোরিশোধিত তেল৫৬২.৩৮
গ্যাস১৬৮.৮৮
এলপিজি৩১.৪৮
অপোরিশোধিত তেল৭৬.৮০
সি২-সি৩ ১৩.৮৮
এসকেও৩.৬৯
অন্যান্য১.৫৯
সামঞ্জস্য– ৩২.৭৪
মোট৮২৫.৫২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ONGC India: Chairman & Managing Director"। ২৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৭
  2. 1 2 3 4 5 "Balance Sheet March 2020" (পিডিএফ)
  3. Limited, Oil and Natural Gas। "Shareholding pattern" (পিডিএফ) {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  4. "Archived copy"। ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৬{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক)
  5. 1 2 3 "Annual Report 2012-13" (পিডিএফ)। ONGC। ২৯ মে ২০১৩। ৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৩
  6. "ONGC, IOC conferred Maharatna status"Business Standard। ১৬ নভেম্বর ২০১০। ৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৩
  7. "ONGC is No 1 profit-making PSU, BSNL worst performer: Survey"Indian Express। ৪ মার্চ ২০১৩। ১৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৩
  8. "Platts Top 250 Companies – Oil & Natural Gas Corp Ltd"। Platts। ১ অক্টোবর ২০১৩। ৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৩
  9. "Financial Results: 2013–14 Q1- ONGC/OVL/MRPL" (পিডিএফ)। ONGC। আগস্ট ২০১৩। ১০ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]