অবসকিওর (বাংলা ব্যান্ড)
অবস্কিওর | |
|---|---|
| উদ্ভব | খুলনা, বাংলাদেশ |
| ধরন | পপ, রক |
| কার্যকাল | ১৯৮৫ - বর্তমান পর্যন্ত |
| লেবেল | সারগাম |
| সংস্থা |
|
| ওয়েবসাইট | obscurebd |
অবস্কিওর বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসের অন্যতম একটি ব্যান্ড। আশির দশকে সাইদ হাসান টিপু এই ব্যান্ডটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ১৯৮৫ সালের ১৫ মার্চ খুলনায় অবস্কিওর প্রতিষ্ঠা করেন টিপু।[১]
অ্যালবাম
[সম্পাদনা]আশির দশকে সারগাম স্টুডিও থেকে অবস্কিওরের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। ১৯৮৬ সালের সেই সেলফ টাইটেল প্রথম অবস্কিওর ভলিউম ১ ব্যান্ডের অ্যালবাম বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে চিরঠাই করে নেয়। সেই অ্যালবামের আলোচিত ১২ টি গানের মধ্যে অন্যতম হল “মাঝরাতে চাঁদ”, “ভণ্ড বাবা”, “মমতায় চেয়ে থাকা” ইত্যাদি। ১৯৯০ সালে বের হয় ২য় অ্যালবাম, সেটিও ছিল সেলফ টাইটেলড। এই অ্যালবামে “তুমি ছিলে কাল রাতে”, “আধার ঘেরা স্বপ্ন”, “সন্ধ্যা আকাশ” গান আলোচিত জয়। ৯৩/৯৪ সালে প্রকাশিত হয় রকিং ঘরণার অ্যালবাম স্বপ্নচারিণী। এ পর্যন্ত ১৪ টি অ্যালবাম প্রকাশিত হয়েছে অবস্কিওরের। সর্বশেষ প্রকাশিত হয় “রিইনকারনেসন”।[২]
বিরতি
[সম্পাদনা]নব্বই দশকের মাঝ থেকেই অবস্কিওরের সঙ্গীত আয়োজন হারিয়ে যায়। ২০০৭ সালে আবারও গানের মঞ্চে আসে অবস্কিওর।
বহিঃসংযোগ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "৩০ বছরের অবসকিওর"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৫।
- ↑ "অবসকিওর পূর্ণ করলো ত্রিশ বছর"। ২৭ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮।