হিলিয়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিলিয়াম
2He
-

He

Ne
হাইড্রোজেনহিলিয়ামলিথিয়াম
ভৌত রূপ
Colorless gas, exhibiting an red-orange glow when placed in a high voltage electric field


Spectral lines of helium
সাধারণ বৈশিষ্ট
নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা হিলিয়াম, He, 2
উচ্চারণ /ˈhliəm/ HEE-lee-əm
রাসায়নিক শ্রেণী নিষ্ক্রিয় গ্যাস
শ্রেণী, পর্যায়, ব্লক 181, s
পারমাণবিক ওজন 4.002602(2)
ইলেকট্রন বিন্যাস 1s2
2
হিলিয়াম-এর শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা (2)
ভৌত বৈশিষ্ট্য
দশা গ্যাস
ঘনত্ব (0 °C, 101.325 kPa)
0.1786 g/L
গলনাংকে তরলের ঘনত্ব 0.145 g·cm−3
গলনাংক (at 2.5 MPa) 0.95 K, −272.20 °C, −457.96 °F
স্ফুটনাংক 4.22 K, −268.93 °C, −452.07 °F
Critical point 5.19 K, 0.227 MPa
ফিউশনের এনথালপি 0.0138 kJ·mol−1
Heat of vaporization 0.0829 kJ·mol−1
তাপ ধারকত্ব 5R/2 = 20.786 J·mol−1·K−1
বাষ্প চাপ (defined by ITS-90)
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K)     1.23 1.67 2.48 4.21
পারমাণবিক বৈশিষ্ট্য
তাড়িৎচুম্বকত্ব no data (পলিং স্কেল)
আয়নীকরণ শক্তি প্রথম: 2372.3 kJ·mol−1
দ্বিতীয়: 5250.5 kJ·mol−1
Covalent radius 28 pm
Van der Waals radius 140 pm
অন্যান্য বৈশিষ্ট্য
কেলাসের গঠন hexagonal close-packed
Helium has a hexagonal close-packed crystal structure
চুম্বকত্ব diamagnetic[১]
তাপ পরিবহকত্ব 0.1513 W·m−1·K−1
Speed of sound 972 m·s−1
ক্যাস নিবন্ধন নম্বর 7440-59-7
কয়েকটি উল্লেখযোগ্য সমস্থানিক
মূল নিবন্ধ: হিলিয়াম-এর আইসোটোপ
iso NA half-life DM DE (MeV) DP
3He 0.000137%* He 1টি নিউট্রন নিয়ে স্থিত হয়
4He 99.999863%* He 2টি নিউট্রন নিয়ে স্থিত হয়
*Atmospheric value, abundance may differ elsewhere.
· সূ

হিলিয়াম (ইংরেজি: Helium, গ্রিক ἥλιος হ্যালিওস্‌ "সূর্য" থেকে) পর্যায় সারণীর ২য় মৌল। এর প্রতীক He। এটি পর্যায় সারণীর ১ম পর্যায়ের শূন্য শ্রেণীতে অবস্থিত। ওজনের দিক দিয়ে এটি দ্বিতীয়;- মৌলিক পদার্থের মধ্যে একমাত্র হাইড্রোজেন এর চেয়ে হালকা। হিলিয়াম একটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন নিষ্ক্রিয় গ্যাস। এই মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা ২।

পরিচ্ছেদসমূহ

আবিষ্কার[সম্পাদনা]

ফরাসি জ্যোতির্বিজ্ঞানী পিয়ের জানসেন ১৮৬৮ খ্রিস্টাব্দের একটি সূর্যগ্রহণের সময় সূর্যের জ্যোতির্বলয়ের বর্ণালীতে হিলিয়াম আবিষ্কার করেন। এর কিছুদিন পরেই এটি একটি মৌল হিসেবে চিহ্নিত হয়। ব্রিটিশ রসায়নবিদ স্যার এডওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড এবং স্যার জোসেফ নরম্যান লকইয়ার এটির নাম দেন হিলিয়াম। ব্রিটিশ রসায়নবিদ স্যারউইলিয়াম র‌্যামজি প্রথম পৃথিবীতে প্রাপ্ত পদার্থ থেকে এটি নিষ্কাশন করেন। তিনি ক্লিভাইট নামের একটি ইউরেনিয়ামধারক খনিজে হিলিয়াম শনাক্ত করেন। ১৯০৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ রসায়নবিদ স্যার আর্নেস্ট রাদারফোর্ড দেখান যে আলফা কণা হল হিলিয়ামের নিউক্লিয়াস

বৈশিষ্ট্য[সম্পাদনা]

হিলিয়াম অণু একটি পরমাণুবিশিষ্ট। মৌলসমূহের মধ্যে কেবল হাইড্রোজেন এর চেয়ে হালকা। হিলিয়াম -২৭২.২ ডিগ্রী সেলসিয়াসে ২৬ একক বায়ুমণ্ডলীয় চাপেরও বেশি চাপে জমে কঠিন হয়। এটি -২৬৮.৯ ডিগ্রী সেলসিয়াসে ফুটতে শুরু করে। এর ঘনত্ব ২০ ডিগ্রী সেলসিয়াসে ও একক বায়ুমণ্ডলীয় চাপে ০.১৬৬৪ গ্রাম/লিটার। হিলিয়ামের আণবিক ভর ৪.০০২৬।

সব গ্যাসের মধ্যে হিলিয়াম গ্যাসকে তরল করা সবচেয়ে কঠিন। স্বাভাবিক বায়ুচাপে একে কঠিনীভূত করা অসম্ভব। এই বৈশিষ্ট্যের কারণে তরল হিলিয়াম হিমায়ক হিসেবে এবং পরীক্ষণে পরম শূন্যের কাছকাছি তাপমাত্রা উৎপাদনে ও পরিমাপে ব্যবহার করা হয়। তরল হিলিয়ামের উপরের বাষ্প দ্রুত সরিয়ে নিয়ে একে স্বাভাবিক বায়ুচাপে প্রায় পরম শূন্যের কাছাকাছি তাপমাত্রায় শীতল করা সম্ভব। পরম শূন্যের সামান্য উপরের তাপমাত্রায় হিলিয়াম ২ বা অতিতরল হিলিয়ামে পরিণত হয়। এই অতিতরল হিলিয়ামের অদ্বিতীয় বৈশিষ্ট্য বিদ্যমান; এর কোন হিমাংক নেই, এবং এর সান্দ্রতা শূন্য। এটি খুব সহজেই অত্যন্ত সূক্ষ্ম ছিদ্র ও ফাটলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যেতে পারে। হিলিয়াম-৩ নামের ৩ ভরবিশিষ্ট আইসোটোপটির স্ফুটনাংক সাধারণ হিলিয়ামের চেয়েও নীচে অবস্থিত এবং তরল অবস্থায় অত্যন্ত ভিন্ন রকম আচরণ করে।

হাইড্রোজেনের পরেই হিলিয়াম মহাবিশ্বের সবচেয়ে সহজলভ্য মৌল। কিন্তু পৃথিবীতে এর পরিমাণ অত্যন্ত কম। ভূগর্ভস্থ খোঁড়লেপ্রাকৃতিক গ্যাসের সাথে মিশ্র অবস্থায় একে পাওয়া যায়। অত্যন্ত হালকা বলে নিঃসরণের পর এটি বায়ুমণ্ডল ত্যাগ করে এবং আর ধরে রাখা যায় না। সমুদ্র সমতলে হিলিয়াম প্রতি মিলিয়নে ৫.৪ অনুপাতে পাওয়া যায়। উচ্চ উচ্চতায় এই পরিমাণ খানিকট বাড়ে। বায়ুমণ্ডলের প্রতি মিলিয়নে ১টি কণা হিলিয়াম-৩ মৌল। মনে করা হয় এটি ৩ ভরবিশিষ্ট ট্রিটিয়ামের তেজস্ক্রিয় ক্ষয় থেকে তৈরি হয়। হিলিয়ামের সাধারণ আইসোটোপ, হিলিয়াম-৪ সম্ভবত শিলাসমূহের তেজস্ক্রিয় আলফা নিঃসারক পদার্থ থেকে উদ্ভূত। প্রাকৃতিক গ্যাসে প্রায় ০.৪ শতাংশ হারে হিলিয়াম থাকে এবং এটিই হিলিয়ামের প্রধান বাণিজ্যিক উৎস।

ব্যবহার[সম্পাদনা]

হিলিয়াম অদাহ্য বলে বেলুনে হাইড্রোজেন গ্যাসের বদলে এটি ব্যবহার করা হয়। এর উত্তোলন ক্ষমতা হাইড্রোজেনের ৯২ শতাংশ, তবে এটি হাইড্রোজেন অপেক্ষা দ্বিগুণ ভারী।

যৌগসমূহ ও রাসায়নিক বিক্রিয়া[সম্পাদনা]

অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের মত হিলিয়ামও রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এর একমাত্র ইলেকট্রন খোলসটি ইলেকট্রনে পূর্ণ, ফলে অন্যান্য রাসায়নিক মৌলের সাথে এর বিক্রিয়া সংঘটন অত্যন্ত দুরূহ। যদিও বা বিক্রিয়া ঘটে, তাতে উৎপাদ যৌগগুলি অস্থায়ী প্রকৃতির হয়ে থাকে। হিলিয়ামের সাথে নিয়ন এবং হাইড্রোজেনের যৌগের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। অন্যান্য যৌগও প্রস্তাবনা করা হয়েছে। মহাবিশ্বে হিলিয়াম অত্যন্ত সহজলভ্য বলে এই বিক্রিয়াগুলি মহাবিশ্ব তত্ত্বের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Handbook of Chemistry and Physics 81st edition, CRC press.

গ্রন্থসূত্র[সম্পাদনা]

  • উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র - প্রফেসর মো. মহির উদ্দিন, লায়লা মুসতারিন, ড. তানভীর মুসলিম, হাছিনা বেগম।
  • উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র - ড. সরোজ কান্তি সিংহ হাজারী, হারাধন নাগ।
  • ব্রিটানিকা বিশ্বকোষ (Encyclopedia Britannica)

আরও দেখুন[সম্পাদনা]

পর্যায় সারণী

আদর্শ সারণী | উল্লম্ব সারণী | নাম সম্বলিত সারণী | নাম ও পারমানবিক ভরসহ সারণী | নাম ও পারমানবিক ভরসহ আরেকটি সংস্করণ | শুধু নাম ও পারমানবিক ভর সম্বলিত সারণী | ইনলাইন এফ-ব্লক | ২১৮ পর্যন্ত মৌল | ইলেকট্রন বিন্যাস | ধাতু ও অধাতু | ব্লক অনুসারে সারণী | বিকল্পসমূহ

রাসায়নিক মৌলসমূহের তালিকা

নাম | পারমানবিক প্রতীক | পারমানবিক সংখ্যা | স্ফুটনাংক | গলনাংক | ঘনত্ব | পারমানবিক ভর
শ্রেণীসমূহ:    -   -   -   -   -   -   -   -   - ১০ - ১১ - ১২ - ১৩ - ১৪ - ১৫ - ১৬ - ১৭ - ১৮
পর্যায়সমূহ:    -    -    -    -    -    -    -    -  
রাসায়নিক শ্রেণীসমূহ:   ক্ষার  -  মৃৎ ক্ষার  -  ল্যান্থানাইড  -  এক্টিনাইড  -  অবস্থান্তর ধাতু  -  দুর্বল ধাতু  -  অপধাতু  -  অধাতু  -  হ্যালোজেন  -  নিষ্ক্রিয় গ্যাস
ব্লকসমূহ:  এস-ব্লক  -  পি-ব্লক  -  ডি-ব্লক  -  এফ-ব্লক  -  জি-ব্লক