সোডিয়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Sodium থেকে ঘুরে এসেছে)
সোডিয়াম
11Na
Li

Na

K
নিয়নসোডিয়ামম্যাগনেসিয়াম
ভৌত রূপ
ধাতব রূপালী সাদা


Spectral lines of sodium
সাধারণ বৈশিষ্ট
নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা সোডিয়াম, Na, 11
উচ্চারণ /ˈsdiəm/ SOH-dee-əm
রাসায়নিক শ্রেণী ক্ষার ধাতু
শ্রেণী, পর্যায়, ব্লক , s
পারমাণবিক ওজন 22.98976928(2)
ইলেকট্রন বিন্যাস [Ne] 3s1
2,8,1
সোডিয়াম-এর শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা (2,8,1)
ভৌত বৈশিষ্ট্য
দশা কঠিন
ঘনত্ব (প্রায় r.t.) 0.968 g·cm−3
গলনাংকে তরলের ঘনত্ব 0.927 g·cm−3
গলনাংক 370.87 K, 97.72 °C, 207.9 °F
স্ফুটনাংক 1156 K, 883 °C, 1621 °F
Critical point (extrapolated)
2573 K, 35 MPa
ফিউশনের এনথালপি 2.60 kJ·mol−1
Heat of vaporization 97.42 kJ·mol−1
তাপ ধারকত্ব 28.230 J·mol−1·K−1
বাষ্প চাপ
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 554 617 697 802 946 1153
পারমাণবিক বৈশিষ্ট্য
জারন সংখ্যা +1, 0, -1
(strongly basic oxide)
তাড়িৎচুম্বকত্ব 0.93 (পলিং স্কেল)
আয়নীকরণ শক্তি
(বিস্তারিত)
প্রথম: 495.8 kJ·mol−1
দ্বিতীয়: 4562 kJ·mol−1
তৃতীয়: 6910.3 kJ·mol−1
পারমানবিক ব্যাসার্ধ্য 186 pm
Covalent radius 166±9 pm
Van der Waals radius 227 pm
অন্যান্য বৈশিষ্ট্য
কেলাসের গঠন body-centered cubic
Sodium has a body-centered cubic crystal structure
চুম্বকত্ব paramagnetic
বিদ্যুৎ পরিবাহীতা (20 °C) 47.7 nΩ·m
তাপ পরিবহকত্ব 142 W·m−1·K−1
তাপ পরিবাহিতা (25 °C) 71 µm·m−1·K−1
Speed of sound (thin rod) (20 °C) 3200 m·s−1
ইয়ং-এর গুণাঙ্ক 10 GPa
Shear modulus 3.3 GPa
Bulk modulus 6.3 GPa
কাঠিন্য মাত্রা 0.5
Brinell hardness 0.69 MPa
ক্যাস নিবন্ধন নম্বর 7440-23-5
কয়েকটি উল্লেখযোগ্য সমস্থানিক
মূল নিবন্ধ: সোডিয়াম-এর আইসোটোপ
iso NA half-life DM DE (MeV) DP
22Na trace 2.602 y β+γ 0.5454 22Ne*
1.27453(2)[১] 22Ne
εγ - 22Ne*
1.27453(2) 22Ne
β+ 1.8200 22Ne
23Na 100% Na 12টি নিউট্রন নিয়ে স্থিত হয়
· সূ

সোডিয়াম একটি মৌল, এর প্রতীক Naপারমানবিক সংখ্যা ১১।

পরিচ্ছেদসমূহ

আবিষ্কার[সম্পাদনা]

বৈশিষ্ট্য[সম্পাদনা]

ভৌত বৈশিষ্ট্য[সম্পাদনা]

প্রমাণ তাপমাত্রা ও চাপে সোডিয়াম একটি উজ্জ্বল রূপালী বর্ণের নরম সাদা ধাতু। এটা এতো নরম যে সাধারণ ছুরি দিয়ে একে কাটা যায়। অন্যান্য ধাতুর ন্যায় এটি ভাল বিদ্যুৎ পরিবাহীও বটে। তবে সোডিয়ামের বৈশিষ্ট্যগুলো চাপের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, ১.৫ মেগা বার চাপে সোডিয়ামের রং হয় কালো, ১.৯ মেগা বারে হয় লালচে ঈষদচ্ছ এবং সবশেষে ৩ মেগা বার চাপে তা পুরোপুরি স্বচ্ছ হয়ে যায় । সোডিয়াম বা এর যেকোনো যৌগ উত্তপ্ত অগ্নিশিখায় হলুদ রং ধারণ করে। যেকোনো অজানা নমুনায় সোডিয়ামের উপস্থিতি এভাবে প্রমাণিত হয়।

রাসায়নিক বৈশিষ্ট্য[সম্পাদনা]

সোডিয়ামের সক্রিয়তা পটাশিয়াম থেকে কম, তবে লিথিয়াম থেকে বেশি। অন্যান্য গ্রুপ I মৌলের ন্যায় এটি কক্ষ তাপমাত্রায় ভীষণ সক্রিয়। এটি ঠাণ্ডা পানির সাথে অত্যন্ত তীব্রভাবে বিক্রিয়া করে। (এটা প্রকৃতপক্ষে একটি প্রতিস্থাপন বিক্রিয়া, যাতে হাইড্রোজেনের অপসারণ হয়।) শুষ্ক বাতাসে সোডিয়াম পোড়ালে প্রধানত সোডিয়াম পার অক্সাইড (Na2O2) উৎপন্ন হয়। একইসাথে কিছু পরিমাণ সোডিয়াম অক্সাইডও (Na2O) উৎপন্ন হয়। সোডিয়ামের ইলেকট্রন ত্যাগের প্রবণতা খুবই বেশি। একটি ইলেকট্রন ত্যাগ করে এটি Na+ আয়নে পরিণত হয়। এর অক্সাইড ও হাইড্রোক্সাইড উভয়ই ক্ষারীয়। মুক্ত অবস্থায় রাখলে এটি বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) তৈরি করে। একইসাথে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট (Na2CO3) উৎপন্ন করে। এজন্য সবসময় সোডিয়ামকে কেরোসিন বা পেট্রোলের নিচে রাখা হয়।

যৌগসমূহ[সম্পাদনা]

সকল যৌগেই সোডিয়াম আয়নিক আয়নিক বন্ধন তৈরি করে। এজন্য এর বেশিরভাগ যৌগই পানিসহ অন্যান্য পোলার দ্রাবকে দ্রবণীয়। সোডিয়ামের বহু যৌগ আমাদের দৈনন্দিন জীবন ও শিল্প কারখানায় লাগে। যেমন- আমরা যে খাবার লবণ খাই সেটার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড (NaCl); আবার যে কাঁচ আমরা ব্যবহার করি সেটারও মূল উপাদান সোডিয়াম। সাবানের মাঝেও সোডিয়াম আছে। কাপড় কাচার সোডা এবং খাবার সোডা, দুটোই সোডিয়ামের যৌগ।

সোডিয়াম ক্লোরাইড[সম্পাদনা]

এর রাসায়নিক সংকেত NaCl. সোডিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় এটি তৈরি হয়। বিশুদ্ধ NaCl স্বচ্ছ দানাদার পদার্থ। এটি পানিগ্রাসী নয়। অর্থাৎ এটা পরিবেশ থেকে পান শুষে নেয় না। তবে সাধারণ খাবার লবণে ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণ থাকে বলে তার রং সাদা এবং এটা পানিগ্রাসী। একারণেই বর্ষাকালে খাবার লবণ খোলা অবস্থায় রাখলে ভিজে যায়।

সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH)[সম্পাদনা]

সোডিয়ামের সাথে পানির বিক্রিয়ায় এই যৌগ তৈরি হয়। এটি একটি তীব্র ক্ষার। এসিডের সাথে বিক্রিয়া করে এটি লবণ ও পানি তৈরি করে।

রাসায়নিক বিক্রিয়া[সম্পাদনা]

ব্যবহার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Endt, P. M. ENDT, ,1 (1990) (12/1990)। "Energy levels of A = 21-44 nuclei (VII)"। Nuclear Physics A 521: 1। ডিওআই:10.1016/0375-9474(90)90598-G

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]