কেলভিন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
কেলভিন হলো তাপগতীয় তাপমাত্রার এস. আই. একক। ১ কেলভিন হলো পানির ত্রৈধ বিন্দুর তাপগতীয় তাপমাত্রা'র ১/২৭৩.১৬ ভগ্নাংশের সমান। তাপমাত্রার পার্থক্য কেলভিন এবং ডিগ্রী সেলসিয়াস(সেন্টিগ্রেড) স্কেলে সমান; কিন্তু ডিগ্রী সেলসিয়াসে প্রকাশিত একটি নির্দিষ্ট তাপমাত্রা সংখ্যাগতভাবে কেলভিনে প্রকাশিত তাপমাত্রার চেয়ে ২৭৩.১৫ পরিমাণ ক্ষুদ্রতর।
অর্থাৎ, ১ ডিগ্রী সেলসিয়াস = ১ কেলভিন - ২৭৩.১৫
কেলভিনকে 'K' দ্বারা সূচিত করা হয়।
পরমশূন্য তাপমাত্রা হলো ০ K(বা -২৭৩.১৫ ডিগ্রী সেলসিয়াস)। ১৯৬৭ সালের আন্তর্জাতিক ঐকমত্যের ভিত্তিতে পূর্বেকার প্রচলিত নাম ডিগ্রী কেলভিন অচল হয়ে গেছে। এই এককের নামটি আসলে লর্ড কেলভিন(১৮২৪-১৯০৭)-এর নামে রাখা হয়েছে।
| কেলভিন থেকে | কেলভিনে | |
|---|---|---|
| সেলসিয়াস | [°C] = [K] − ২৭৩.১৫ | [K] = [°C] + ২৭৩.১৫ |
| ফারেনহাইট | [°F] = [K] ×৫/৯− ৪৫৯.৬৭ | [K] = ([°F] + ৪৫৯.৬৭) ×৫/৯ |
| রানকিন | [°R] = [K] ×৫/৯ | [K] = [°R] ×৫/৯ |
| ডেলিসেল | [°De] = (৩৭৩.১৫ − [K]) ×৩/২ | [K] = ৩৭৩.১৫ − [°De] ×২/৩ |
| নিউটন | [°N] = ([K] − ২৭৩.১৫) ×৩৩/১০০ | [K] = [°N] ×১০০/৩৩+ ২৭৩.১৫ |
| রিউমার | [°Ré] = ([K] − ২৭৩.১৫) ×৪/৫ | [K] = [°Ré] ×৫/৪}+ ২৭৩.১৫ |
| রোমার | [°Rø] = ([K] − ২৭৩.১৫) ×২১/৪০+ ৭.৫ | [K] = ([°Rø] − ৭.৫) ×৪০/২১+ ২৭৩.১৫ |
|
||||||||