সত্যজিৎ রায়ের চলচ্চিত্র
সত্যজিৎ রায় প্রধানতঃ চলচ্চিত্র পরিচালক হিসাবে পরিচিত। কিন্তু চলচ্চিত্র জগতে তিনি লেখক হিসাবেও সুপরিচিত - গল্প লেখক ও চিত্রনাট্য লেখক দুই ভাবেই। এছাড়াও বহু চলচ্চিত্রের তিনি সুরকার এবং প্রযোজকও ছিলেন। আরো কিছু কিছু চলচ্চিত্র তার আরো নানান ভুমিকা ছিল। তাঁর প্রধান চলচ্চিত্রগুলো এখানে তালিকাভুক্ত করা হল।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] পরিচালনা
[সম্পাদনা] প্রযোজনা
[সম্পাদনা] লেখক
কাঞ্চনজংহা
নায়ক
আগন্তউক
হীরক রাজার দেশে
শাখাপ্রশাখা
গুপি বাঘা ফিরে এল
সোনার কেল্লা
[সম্পাদনা] সঙ্গীত পরিচালক ও সুরকার
[সম্পাদনা] অনির্মিত চলচ্চিত্র
১৯৬৭ সালে সত্যজিৎ দি এলিয়েন নামের একটি ছবির জন্য চিত্রনাট্য লেখেন। যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ প্রযোজনার এই ছবিটির প্রযোজক ছিল কলাম্বিয়া পিকচার্স এবং পিটার সেলার্স ও মার্লোন ব্রান্ডো ছবিটির প্রধান অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু চিত্রনাট্য লেখা শেষ করার পর সত্যজিৎ জানতে পারেন যে সেটির স্বত্ব তাঁর নয় ও এর জন্য তিনি কোন সম্মানীও পাবেন না। পরবর্তীতে মার্লোন ব্র্যান্ডো প্রকল্পটি ত্যাগ করেন। তাঁর স্থানে জেমস কোবার্ন-কে আনার চেষ্টা করা হয়, কিন্তু ততদিনে সত্যজিতের আশাভঙ্গ ঘটে এবং তিনি কলকাতায় ফিরে আসেন। পরে ৭০ ও ৮০-র দশকে কলাম্বিয়া বহুবার প্রকল্পটি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা করে ব্যর্থ হয়। ১৯৮২ সালে যখন ই.টি. দি এক্সট্রা-টেরেস্ট্রিয়াল মুক্তি পায়, তখন অনেকেই ছবিটির সাথে সত্যজিতের লেখা চিত্রনাট্যের মিল খুঁজে পান। সত্যজিৎ ১৯৮০ সালে সাইট অ্যান্ড সাউন্ড ম্যগাজিনে লেখা একটি ফিচারে প্রকল্পটির ব্যর্থতা নিয়ে কথা বলেন ও পরে সত্যজিতের জীবনী লেখক অ্যান্ড্রু রবিনসন এ ঘটনার ওপর আরও বিস্তারিত লেখেন (১৯৮৯ সালে প্রকাশিত দি ইনার আই-এ)। সত্যজিৎ বিশ্বাস করতেন যে তাঁর লেখা দি এলিয়েন-এর চিত্রনাট্যটির মাইমোগ্রাফ কপি সারা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে না পড়লে স্পিলবার্গের ছবিটি বানানো হয়ত সম্ভব হত না।
[সম্পাদনা] চলচ্চিত্রসমূহের তালিকা
[সম্পাদনা] পরিচালক হিসেবে
| বছর | ছবি | পরিচালক | কাহিনিকার | মন্ত্রব্য |
|---|---|---|---|---|
| ১৯৫৫ | পথের পাঁচালী | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে এবং ১৯৯১ সালে একাডেমি পুরস্কার লাভ করে। ছবিটি অপু ত্রয়ি হিসেবে পরিচিত। | |
| ১৯৫৭ | অপরাজিত | ছবিটি অপু ত্রয়ি হিসেবে পরিচিত | ||
| ১৯৫৮ | পরশপাথর | অপু ত্রিলজির পরে সত্যজিৎ রায়ের প্রথম পরিচালিত চলচ্চিত্র | ||
| ১৯৫৮ | জলসাঘর | তারাশংকর বন্দোপাধ্যায় | ||
| ১৯৫৯ | অপুর সংসার | ছবিটি অপু ত্রয়ি হিসেবে পরিচিত | ||
| ১৯৬০ | দেবী | |||
| ১৯৬১ | তিন কন্যা | রবীন্দ্রনাথ ঠাকুরের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পায় | ||
| ১৯৬১ | রবীন্দ্রনাথ ঠাকুর | |||
| ১৯৬২ | কাঞ্চনজঙ্ঘা | তারাশংকর বন্দোপাধ্যায় | উপন্যাস থেকে নেয়া | |
| ১৯৬২ | অভিযান | |||
| ১৯৬৩ | মহানগর | নরেন্দ্রনাথ মিত্র | জয়া বচ্চন প্রথম এই ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন | |
| ১৯৬৪ | চারুলতা | রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুরের বড় গল্প নষ্টনীড় অবলম্বনে এর চিত্রনাট্য রচিত হয়েছে | |
| ১৯৬৫ | Two | দূরদরশনের জন্য নিরমিত | ||
| ১৯৬৫ | কাপুরুষ | প্রেমেন্দ্র মিত্র | ||
| ১৯৬৬ | মহাপুরুষ | |||
| ১৯৬৬ | নায়ক | |||
| ১৯৬৭ | চিড়িয়াখানা | |||
| ১৯৬৯ | গুপী গাইন বাঘা বাইন | |||
| ১৯৭০ | অরণ্যের দিনরাত্রি | |||
| ১৯৭১ | প্রতিদ্বন্দ্বী | কলকাতা ত্রয়ী | ||
| ১৯৭১ | সীমাবদ্ধ | কলকাতা ত্রয়ী | ||
| ১৯৭১ | সিকিম | |||
| ১৯৭২ | দ্য ইনার আই | |||
| ১৯৭৩ | অশনি সংকেত | |||
| ১৯৭৪ | সোনার কেল্লা | ফেলুদা সিরিজ | ||
| ১৯৭৬ | জনঅরণ্য | কলকাতা ত্রয়ী | ||
| ১৯৭৬ | বালা | |||
| ১৯৭৭ | শতরঞ্জ কি খিলাড়ি | উর্দু চলচ্চিত্র | ||
| ১৯৭৮ | জয় বাবা ফেলুনাথ | ফেলুদা সিরিজ | ||
| ১৯৮০ | হীরক রাজার দেশে | সন্দ্বীপ রায় | ||
| ১৯৮১ | পিকু | দূরদরশনের জন্য নিরমিত | ||
| ১৯৮১ | সদগতি | দূরদরশনের জন্য নিরমিত | ||
| ১৯৮৪ | ঘরে বাইরে | রবীন্দ্রনাথ ঠাকুর | ||
| ১৯৮৭ | সুকুমার রায় | তথ্য চিত্র | ||
| ১৯৮৯ | গণশত্রু | হেনরিক ইবসেন | হেনরিক ইবসেনের An Enemy of the People অবলম্বনে তৈরি করা। | |
| ১৯৯০ | শাখা প্রশাখা | |||
| ১৯৯১ | আগন্তুক | তার পরিচালনায় শেষ ছবি |
[সম্পাদনা] লেখক হিসেবে
- তিনতোরেত্তোর যীশু (২০০৬) (উপন্যাস, চিত্রনাট্য, গল্প)
- বোম্বাইয়ের বোম্বেটে (২০০৩) (উপন্যাস, চিত্রনাট্য, গল্প)
- টার্গেট (১৯৫৫)
- উত্তরণ (১৯৯৪) (গল্প)
- আগন্তুক (১৯৯১) (চিত্রনাট্য, গল্প)
- গুপী বাঘা ফিরে এলো (১৯৯১) (গল্প)
- শাখা প্রশাখা (১৯৯০)
- গণশত্রু (১৯৮৯)
- ঘরে বাইরে (১৯৮৪)
- ফটিক চাঁদ (১৯৮৩) (উপন্যাস)
- পিকুর ডায়রি (১৯৮১) (টিভি)
- সদগতি (১৯৮১) (টিভি, কথোপকথন)
- হীরক রাজার দেশে (১৯৮০) (টিভি)
- জয় বাবা ফেলুনাথ (১৯৭৮) (উপন্যাস)
- শতরঞ্জ কি খিলাড়ি (১৯৭৭) (কথোপকথন, চিত্রনাট্য)
- জনঅরণ্য (১৯৭৬)
- সোনার কেল্লা (১৯৭৪)
- অশনি সংকেত (১৯৭৩)
- প্রতিদ্বন্দ্বী (১৯৭২)
- দ্য ইনার আই (১৯৭২)
- সিকিম (১৯৭১)
- অরণ্যের দিনরাত্রি (১৯৭০)
- বাক্স বদল (১৯৭০)
- গুপী গাইন বাঘা বাইন (১৯৬৮) (চিত্রনাট্য)
- চিড়িয়াখানা (১৯৬৭)
- নায়ক (১৯৬৬)
- কাপুরুষ (১৯৬৫)
- চারুলতা (১৯৬৪)
- মহানগর (১৯৬৩)
- অভিযান (১৯৬২)
- কাঞ্চনজঙ্ঘা (১৯৬২)
- রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৬১)
- তিন কন্যা (১৯৬১)
- দেবী (১৯৬০)
- অপুর সংসার (১৯৫৯)
- জলসাঘর (১৯৫৮)
- অপরাজিত (১৯৫৭)
- পথের পাঁচালি (১৯৫৫)
- ছিন্নমূল (১৯৫০) (ক্রেডিট নেননি)