গুপী গাইন বাঘা বাইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুপী গাইন বাঘা বাইন
১৫৮
Film poster
পরিচালক সত্যজিৎ রায়
প্রযোজক পূর্ণিমা পিকচার্স (নেপাল দত্ত, অসিম দত্ত)
কাহিনী সত্যজিৎ রায়, উপেন্দ্রকিশোর রায়ের 'গুপী গাইন বাঘা বাইন' অবলম্বনে।
শ্রেষ্ঠাংশে অভিনয় তপন চ্যাটার্জি,
রবি ঘোষ,
সন্তোস দত্ত,
হরিন্দ্রনাথ চ্যাটার্জি,
জহর রায়,
শান্তি চ্যাটার্জি
চিত্র গ্রহণ সুমেন্দু রায়
সম্পাদনা দুলাল দত্ত
মুক্তির
তারিখ
১৯৬৮
দৈর্ঘ্য ১২০ মিনিট
ভাষা বাংলা
আইএমডিবি প্রোফাইল
চিত্র:Goopy 09.jpg
গুপি (ডানে) এবং বাঘা

গুপী গাইন বাঘা বাইন বিশ্ববিশ্রুত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় কর্তৃক ছোটদের জন্য নির্মিত একটি চলচ্চিত্র। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত একই নামের একটি রূপকথা অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। সত্যজিৎ-পত্নী বিজয়া রায়ের স্মৃতিচারণা ‘আমাদের কথা’ থেকে জানা যায়, শিশুপুত্র সন্দীপ রায়ের অনুরোধে তিনি এই ছবিটি নির্মান করেন। প্রসঙ্গত উল্লেখ্য, গল্পকার উপেন্দ্রকিশোর ছিলেন সত্যজিতেরই পিতামহ। পরিচালকের বহু অন্যান্য ছবির মতো এখানেও তিনি স্বয়ং চিত্রনাট্য রচনা ও সঙ্গীত পরিচালনা করেছেন। শুধু তাই নয়, এই ছবির সবকটি গান রচনা ও সুরারোপ তাঁরই করা।

এই ছবি নির্মানে ১১ বছর সত্যজিৎ এর সিকোয়েল হীরক রাজার দেশে ও ৯০-এর দশকের গোড়ায় সন্দীপ তৃতীয় পর্ব গুপী বাঘা ফিরে এল করেন। সম্প্রতি সন্দীপ এর একটি চতুর্থ পর্ব করতে চান বলে সংবাদমাধ্যমে ইচ্ছাপ্রকাশ করেছেন।

সূচিপত্র

[সম্পাদনা] গল্পাংশ

গল্পের দুই নায়ক গুপী ও বাঘা সঙ্গীতের অনুরক্ত, অথচ সাংগীতিক প্রতিভাহীন। এই কারণে গুপীর গ্রাম আমলকী ও বাঘার গ্রাম হরতুকী থেকে তারা বিতাড়িত হয়। পথে এক বনে দুজনের সাক্ষাৎ হয় ও সেখানে ভূতের রাজা তাদের তিনটি বর দেন। প্রথম বরে তারা যখন ইচ্ছে মনোমতো খাবার পেতে সমর্থ হয়; দ্বিতীয় বরে দু-জোড়া জুতো ও দু-জনের হাতে হাতে তালি দিয়ে দেশবিদেশ ঘোরার ক্ষমতা পায় ও তৃতীয় বরে তাদের সঙ্গীত প্রতিভা উন্নতি করে ও লোককে গান শুনিয়ে অবশ করে দেওয়ার ক্ষমতা পায় তারা।

এরপর দু-জনে শুন্ডী রাজ্যের রাজাকে গান শুনিয়ে তাঁর সভাগায়ক হয়ে সেখানেই থেকে যায়। শুন্ডীর প্রতিবেশী হাল্লা শুন্ডীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে, তারা গুপ্তচরের বেশে হাল্লায় যায় ও হাল্লার রাজা ও মন্ত্রীদের সততা ও সঙ্গীত প্রতিভা দিয়ে পরাস্ত করে যুদ্ধ থামিয়ে দেয়।

এরপর শুন্ডীর রাজকন্যা মণিমালার সঙ্গে গুপীর ও হাল্লার রাজকন্যা মুক্তামালার সঙ্গে বাঘার বিয়ে হয়।

[সম্পাদনা] চরিত্রসমূহ

  • গুপী – তপেন চট্টোপাধ্যায়
  • বাঘা – রবি ঘোষ
  • শুন্ডী/হাল্লার রাজা – সন্তোষ দত্ত
  • জাদুকর বরফি – হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
  • হাল্লার প্রধানমন্ত্রী – জহর রায়
  • হাল্লার সেনাপতি – শান্তি চট্টোপাধ্যায়
  • হাল্লার গুপ্তচর – চিন্ময় রায়
  • আমলকীর রাজা – দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়
  • গুপীর বাপ – গোবিন্দ চক্রবর্তী
  • ভূতের রাজা – প্রসাদ মুখোপাধ্যায় (এই চরিত্রে কণ্ঠদান করেন স্বয়ং সত্যজিৎ রায়)

[সম্পাদনা] বৈশিষ্ট্য

মূলত ছোটদের জন্য নির্মিত হলেও গুপী গাইন বাঘা বাইন সব বয়সের দর্শকদেরই উপভোগ্য। ছবির মূল আকর্ষণ সত্যজিৎ রচিত গানগুলি, সাড়ে ৬ মিনিটের ভূতের নৃত্যের একটি দৃশ্য ও ভারতীয় স্টাইলে নির্মিত বিশেষ কয়েকটি স্পেশাল এফেক্ট। মুক্তির ছয় মাসের মধ্যে ছবিটি সারা বাংলায় শুধু জনপ্রিয়তাই অর্জন করে না, বাংলার জনপ্রিয় সংস্কৃতির একটি স্থায়ী আইকনে পরিণত হয়।

[সম্পাদনা] পুরস্কার

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ