সেতার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেতার
Sitar full.jpg
মিরাজ সেতার
তারযন্ত্র
Other names সিতার
Classification
Hornbostel-Sachs classification 321.321-6
(Composite chordophone sounded with a plectrum)
Developed 13th century
Related instruments

সেতার সম্ভবত বিশ্বে সবচেয়ে পরিচিত ভারত উপমহাদেশীয় বাদ্যযন্ত্র। এটা অনেকটা তানপুরার মতো দেখতে। তুম্বা (লাউ) ও ডান্ডি সমন্বয়ে সেতারে কমবেশী ১৭টি তার থাকতে পারে। ৩ টি থাকে বাজানোর জন্য যেগুলো মা সা পা তে সুর বাঁধা থাকে। এরপর চতুর্থটি থাকে খরজের (বেইজ) সা তে সুর বাঁধা । এরপর থাকে কমপক্ষে ৩ টি সঙ্গতকারী তার, যেগুলোকে চিকারীর তার বলে থাকে। এগুলো সা সা গা তে সুর বাঁধা থাকে। এছাড়াও ৯ থেকে ১৩টি তার থাকে মূর্ছণা ধরে রাখার জন্য। এগুলোকে তড়ফের তারও বলা হয়। উভয় শ্রেণীর তারই তুম্বার উপরিস্থত বায়ার একপ্রান্ত হতে শুরু হয়ে ডান্ডির উপরিভাগে গিয়ে শেষ হয়। অনেকটা চাবির মতো দেখতে কুন্তি দিয়ে এ তারগুলোকে আটকে রাখা হয়।

[সম্পাদনা] উৎপত্তি ও ইতিহাস

সেতারের উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে। তবে মোটামোটি গ্রহণযোগ্য ইতিহাস হলো যে, মোগল সাম্রাজ্যের শেষদিকে উপমহাদেশে সেতারের প্রচলন হয়। মোগল সম্রাটদের রাজ দরবারে পারসিয়ান ল্যূট (বীণা জাতীয় বাদ্য) বাজানো হতো।

সঙ্গীত সুদশর্ণা গ্রন্থে বলা আছে যে, অষ্টাদশ শতাব্দীতে ফকির আমীর খসরু (ইনি ১৩০০ শতকের সম্রাট আলাউদ্দীন খিলজীর সভাসদ সঙ্গীতজ্ঞ নন) সেতারের আবিষ্কার করেন। এই ফকির আমীর খসরু তানসেনের বংশধর। এটাই সবর্জন স্বীকৃত যে পারস্যের সেহতার হতেই সেতারের সৃষ্টি করা হয়েছে। এরপর হতেই সেতারের উন্নয়ন ও পরিবর্তন হয়ে আসছে। ফকির আমীর খসরুর পৌত্র মসিদ খানের হাতেও সেতারের উন্নয়ন ও পরিবর্তন ঘটেছে। মূলত বাজানোর ঢঙের সাথে সামঞ্জস্য রেখেই সেতারের উন্নয়ন ও পরিবর্তন ঘটেছে। তাঁর ছেলে বাহাদুর খানও তা বজায় রাখেন। তানসেনের আরেক বংশধর রাজা খান ১৮০০ - ১৮৫০ সাল সময়কালে লক্ষ্মৌতে বাস করছিলেন। তিনি সেতারকে দ্রুতগতির গৎ বাজানোর উপযোগী করেছিলেন।

[সম্পাদনা] ভারতীয় উপমহাদেশের কয়েকজন বিখ্যাত সেতারবাদক

  • পূর্ববর্তী প্রজন্ম
    • ওস্তাদ এনায়েত খান
    • ওস্তাদ বিলায়েত খান
    • ওস্তাদ ইমরাত খান
    • পন্ডিত রবি শংকর
    • ওস্তাদ মুস্তাক আলী খান
    • পন্ডিত নিখিল ব্যানার্জী
    • ওস্তাদ আব্দুল হালিম জাফর খান
    • ওস্তাদ খুরশিদ খান
    • পার্থ সারথী
    • মণিলাল নাগ
    • ডঃ চন্দ্রকান্ত সরদেশমুখ
  • বর্তমান প্রজন্ম
    • বুধাদিত্য মূখার্জী
    • সুজাত খান
    • নিশাত খান
    • ইরশাদ খান
    • শহীদ পারভেজ
    • সঞ্জয় বন্দোপাধ্যায়
    • অঞ্জন চট্টোপাধ্যায়
    • অনুশকা শংকর
  • পাশ্চাত্যের সেতার বাদক
    • কলিন ওয়ালকট
    • প্যাট্রিক মন্টাল
    • গিয়ানী রিচ্চিজি
    • মার্ক ডিটাওয়াস্কি
    • ব্রিজিট মেনন
    • এডওয়ার্ড পাওয়েল

[সম্পাদনা] উৎসপঞ্জি ও বর্হিসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ