তুরস্কের জাতীয় পতাকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তুরস্কের জাতীয় পতাকাটিতে লাল পটভূমিকায় একটি সাদা নতুন চাঁদ, এবং তার সামনে একটি তারকা প্রদর্শিত হয়েছে। পতাকাটিকে তুর্কি ভাষায়বলা হয় Ay Yıldız ("চাঁদ তারা") বা al sancak ("লাল ঝান্ডা") ।
পতাকাটির নকশা প্রাচীন, এবং উসমানীয় সাম্রাজ্যের সময়ে ১৮৪৪ সাল হতে এটি ব্যবহৃত হয়ে আসছে। ১৯৩৬ সালের তুর্কি পতাকা আইনে পতাকার আকারের কিছু পরিবর্তন সাধিত হলেও মূল নকশা অক্ষুন্ন আছে।
পতাকায় ব্যবহার করা লাল বর্ণটি হলো প্যান্টোন ১৮৬, বা আরজিবি (২২৭, ১০, ২৩).
|
|||||
\