তুরস্কের ভূগোল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তুরস্ক
তুরস্ক
মহাদেশ ইউরোপএশিয়া
অঞ্চল দক্ষিণ ইউরোপপশ্চিম এশিয়া
স্থানাঙ্ক 39°00′N 35°00′E / 39°উ 35°পূ / 39; 35
আয়তন ক্রম ৩৭তম
৭,৮০,৫৮০ বর্গ কি.মি. (৩,০১,৩৮৩.৬ বর্গ মাইল)
98% স্থলভাগ
2 % জলভাগ
সীমান্ত স্থলসীমান্ত: ২,৬৪৮ কিমি
আর্মেনিয়া ২৬৮ কিমি, আজারবাইজান ৯ কিমি, বুলগেরিয়া ২৪০ কিমি, জর্জিয়া ২৫২ কিমি, গ্রিস ২০৬ কিমি, ইরান ৪৯৯ কিমি, ইরাক ৩৫২ কিমি, সিরিয়া ৮২২ কিমি
সর্বোচ্চ বিন্দু আরারাত পর্বত
৫,১৬৬ মি
সর্বনিম্ন বিন্দু ভূমধ্যসাগর
০ মি
দীর্ঘতম নদী কিজি নদী
১,৩৫০ কিমি
বৃহত্তম হ্রদ ভান হ্রদ
৩,৭৫৫ বর্গকিমি

তুরস্ক দক্ষিণ-পশ্চিম এশিয়ার আনাতোলিয়া উপদ্বীপের সম্পূর্ণ অংশ এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের দক্ষিণ প্রান্তের অংশবিশেষ নিয়ে গঠিত। ফলে ভৌগলিকভাবে দেশটি একই সাথে ইউরোপ ও এশিয়ার অন্তর্ভুক্ত। আলাতোলীয় অংশটি তুরস্কের প্রায় ৯৭% আয়তন গঠন করেছে। এটি মূলত একটি পর্বতবেষ্টিত উচ্চ মালভূমি। আনাতোলিয়ার উপকূলীয় এলাকায় সমভূমি দেখতে পাওয়া যায়। তুরস্কের দক্ষিণ-ইউরোপীয় অংশটি ত্রাকিয়া নামে পরিচিত; এটি আয়তনে তুরস্কের মাত্র ৩% হলেও এখানে তুরস্কের ১০% জনগণ বাস করে। এখানেই তুরস্ক ও গোটা ইউরোপের সবচেয়ে জনবহুল শহর ইস্তানবুল অবস্থিত (জনসংখ্যা প্রায় ১ কোটি ১৩ লক্ষ)। ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরকে সংযুক্তকারী বসফরাস প্রণালী, মর্মর সাগর ও দার্দানেল প্রণালী ত্রাকিয়া ও আনাতোলিয়াকে পৃথক করেছে।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ