চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে



প্রান্তিককৃত লাইন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয
Established ১৯৬৮
ধরণ সরকারি বিশ্ববিদ্যালয়
চ্যান্সেলর রাষ্ট্রপতি জিল্লুর রহমান
ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম
Academic staff
Admin. staff ৪০০
শিক্ষার্থী ২১০০
অবস্থান চট্টগ্রাম, বাংলাদেশ
ক্যাম্পাস শহুরে প্রায় ১৬১ একর
ডাকনাম চুয়েট
সম্পৃক্ততা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট www.cuet.ac.bd

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (Chittagong University of Engineering And Technology)(সংক্ষেপে চুয়েট) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্বায়ত্বশাসিত সরকারী প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় অবস্থিত। এটি চট্টগ্রাম শহরের থেকে ২৫ কিলোমিটার দূরে রাঊজান থানায় অবস্থিত। এর পূর্বতন নাম ছিল বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজী (বিআইটি), চট্টগ্রাম এবং তার পূর্বে চট্টগ্রাম প্রকৌশল মহাবিদ্যালয়। প্রায় দুই হাজার শিক্ষার্থী এখানে প্রকৌশল, স্থাপত্য, পরিকল্পনা ও বিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেন।


পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] যাত্রা শুরু

চট্টগ্রামে একটি প্রকৌশল শিক্ষালয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ২৮ ডিসেম্বর,১৯৬৮ সালে 'চট্টগ্রাম প্রকৌশল কলেজ'(The Engineering College , Chittagong) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে এটি যাত্রা শুরু করে।ভর্তি শুরু হয় ১৯৬৮-৬৯ শিক্ষাবর্ষ হতে।১লা জুলাই ১৯৮৬ সালে এটি বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজি,(বিআইটি) চট্টগ্রাম রুপে উন্নীত করা হয়।পরবর্তীতে ১লা সেপ্টেম্বর, ২০০৩ সালে একটি সরকারী অধ্যাদেশের মাধ্যমে এটিকে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেয়া হয়।

[সম্পাদনা] ক্যাম্পাস

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরের থেকে ২৫ কিলোমিটার দূরে রাঊজান থানায় চট্টগ্রাম-কাপ্তাই রাস্তার পাশে অবস্থিত। এটি কাপ্তাই জলবিদ্যুত কেন্দ্র হতে ২০ কিলোমিটার দূরে অবস্থিত।বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ১৬৩ একর এলাকা জুড়ে বিস্তৃত।

[সম্পাদনা] অনুষদ এবং বিভাগ সমূহ

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটে বর্তমানে ৩ টি অনুষদের অধীনে ১০ টি বিভাগ রয়েছে।

অনুষদের নাম বিভাগ সমূহ আসনসংখ্যা
তড়িৎ এবং কম্পিউটার কৌশল অনুষদ তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল বিভাগ,

কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ।

১৩০
১২০
প্রকৌশল পুরকৌশল বিভাগ,

যন্ত্র কৌশল
ভূতত্ব ও খনিজবিদ্যা ,
রসায়ন বিভাগ,
গণিত বিভাগ,
পদার্থ বিজ্ঞান বিভাগ।


১৩০

১৩০
৩০




স্থাপত্য এবং পরিকল্পনা স্থাপত্য বিভাগ,
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
মানবিক বিভাগ।
৩০
৩০



এছাড়া মেকাট্রোনিক্স কৌশল বিভাগ চালু করার প্রক্রিয়া চলছে।

[সম্পাদনা] ইনস্টিটিউট ও সেন্টারসমূহ

বর্তমানে ১টি ইনস্টিটিউট এবং ৩টি সেন্টার রয়েছে। এগুলো হল -

  • সেন্টার ফর ইনফরমেশন এণ্ড কমিউনিকেশন টেকনোলজি (CICT)
  • ইনস্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজি (IET)
  • সেন্টার ফর এনভারনমেন্ট সাইন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং (CESE)
  • আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং এণ্ড রিসার্চ সেন্টার (EERC)

[সম্পাদনা] মিলনায়তন

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০০ আসনের একটি কেন্দ্রীয় মিলনায়তন কমপ্লেক্স রয়েছে। এতে আধুনিক সকল সুযোগ সুবিধা বিদ্যমান।

[সম্পাদনা] লাইব্রেরী

বিশ্ববিদ্যালয় লাইব্রেরীর দুইতলা গোলাকার ভবনটি ক্যাম্পাসের কেন্দ্রস্থলে অবস্থিত। লাইব্রেরীতে আধুনিক সকল সুবিধা রয়েছে। এখানে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে একসাথে প্রায় ২০০ জন ছাত্রের একসাথে পড়ার ব্যবস্থা আছে। চুয়েট লাইব্রেরীতে রেফারেন্স ও জার্নালের একটি বিশাল সংগ্রহ রয়েছে।

[সম্পাদনা] স্বাস্থ্য কেন্দ্র ও মসজিদ

চুয়েটে স্বাস্থ্য রক্ষার মৌলিক সুবিধাদি সম্বলিত একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মসজিদ রয়েছে।

[সম্পাদনা] আবাসিক হল সমূহ

চুয়েটে ৪টি ছাত্রাবাস ও ১টি ছাত্রীনিবাস রয়েছে। হলগুলো বিভিন্ন সময়ে তৈরি করা হয়েছে। একারনে বিভিন্ন হল বিভিন্ন সময়ের স্থাপত্যশৈলীর নিদর্শন বহন করে। প্রতিটি হলের তত্ত্বাবধানে থাকেন প্রভোস্ট। সাধারণত সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে প্রভোস্ট নির্বাচন করা হয়।

এগুলি হল
শহীদ মোঃ শাহ হল (South Hall) আসনসংখ্যা ৪১৫
ডঃ কুদরত-ই-খুদা হল (Q.K Hall) আসনসংখ্যা৪৩৩
শহীদ তারেক হূদা হ্ল (North Hall) আসনসংখ্যা৩৭৬
ছাত্রী হল (Ladies Hall) আসনসংখ্যা২০০
নতুন হল (New hall) আসনসংখ্যা৫৭২

[সম্পাদনা] ছাত্র সংগঠন সমূহ


কেন্দ্রীয় ছাত্র সংসদ
কম্পিউটার ক্লাব
জয়ধ্বনী
গ্রিন ফর পিস
ডিবেটিং সোসাইটি
মুভি ক্লাব
আর্ট এন্ড ফটোগ্রাফি সোসাইটি

[সম্পাদনা] তথ্যসূত্র


[সম্পাদনা] বহিঃসংযোগ

www.cuet.ac.bd

[সম্পাদনা] আরও দেখুন

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ