চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
| চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | |
|---|---|
| স্থাপিত | ১৮ নভেম্বর, ১৯৬৬ |
| ধরন | পাবলিক বিশ্ববিদ্যালয় |
| আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
| উপাচার্য | অধ্যাপক মোঃ আনোয়ারুল আজিম আরিফ[১] |
| অ্যাকাডেমিক স্টাফ | ৬ |
| প্রশাসন স্টাফ | ১৯০০ |
| ছাত্র | ১৭,৯২৮ ছাত্র সংখ্যা ১৩,২৫৪ ও ছাত্রী সংখ্যা ৪,৬৭৪ |
| অবস্থান | চট্টগ্রাম, বাংলাদেশ |
| ক্যাম্পাস | শহুরে প্রায় ১৭৫৪ একর |
| অন্তর্ভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
| ওয়েবসাইট | www.cu.ac.bd |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারী বিশ্ববিদ্যালয়। এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তরে হাটহাজারী থানার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে পাহাড়ি ও সমতল ভূমির উপর অবস্থিত। এটি ১৮ই নভেম্বর, ১৯৬৬ সালে উদ্বোধন করা হয়।
পরিচ্ছেদসমূহ |
অনুষদ ও বিভাগসমূহ[সম্পাদনা]
- বিজ্ঞান অনুষদ|
- রসায়ন বিভাগ
- পদার্থবিজ্ঞান বিভাগ
- গণিত বিভাগ
- পরিসংখ্যান বিভাগ
- ফলিত ও পরিবেশ রসায়ন
- ইঞ্জিনিয়ারিং অনুষদ
- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
- ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ
- জীব বিজ্ঞান অনুষদ
- উদ্ভিদবিদ্যা বিভাগ
- প্রাণিবিদ্যা বিভাগ
- মাইক্রোবায়োলজি বিভাগ
- প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ
- ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ
- মৃত্তিকা বিজ্ঞান বিভাগ[২]
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজী বিভাগ
- মনোবিজ্ঞান বিভাগ
- ফার্মাসী বিভাগ
- কলা অনুষদ
- বাংলা বিভাগ
- ইংরেজি বিভাগ
- ইতিহাস বিভাগ
- ইসলামিক স্টাডিজ বিভাগ
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
- দর্শন বিভাগ
- নাট্যকলা বিভাগ
- আরবি বিভাগ
- প্রাচ্যভাষা (পালি ও সংস্কৃত) বিভাগ
- ফারসি বিভাগ
- ভাষাবিজ্ঞান বিভাগ
- সমাজ বিজ্ঞান অনুষদ
- যোগায়োগ ও সাংবাদিকতা
- অর্থনীতি বিভাগ
- রাজনীতি বিজ্ঞান বিভাগ
- সমাজতত্ত্ব বিভাগ
- লোক প্রশাসন বিভাগ
- নৃবিজ্ঞান বিভাগ
- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
- বানিজ্য অনুষদ
- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ
- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
- ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগ
- মার্কেটিং বিভাগ
- আইন অনুষদ
- চারুকলা অনুষদ
- চারুকলা বিভাগ
ইনস্টিটিউটসমূহ[সম্পাদনা]
- ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিশ
- ইনস্টিটিউট অব ফরেষ্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস
- চারুকলা ইনস্টিটিউট
গবেষণা কেন্দ্রসমূহ[সম্পাদনা]
গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র[সম্পাদনা]
নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী আবদুস সালাম ১৯৮৯ সালে এই গবেষণাকেন্দ্রটি উদ্বোধন করেন।[৩]
নজরুল গবেষণা কেন্দ্র[সম্পাদনা]
ব্যুরো অব বিজনেস রিসার্চ[সম্পাদনা]
অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউট[সম্পাদনা]
- চট্টগ্রাম মেডিকেল কলেজ,চট্টগ্রাম
- কুমিল্লা মেডিকেল কলেজ,কুমিল্লা
- বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ,চট্টগ্রাম
- টেক্সটাইল ইন্জ্ঞিনিয়ারিং কলেজ,চট্টগ্রাম
- গার্হস্থ্য অর্থনীতি কলেজ,
- সেন্ট্রাল মেডিকেল কলেজ,কুমিল্লা
- ইস্টার্ন মেডিকেল কলেজ,কুমিল্লা
- ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ,চট্টগ্রাম
- মা ও শিশু ইনস্টিটিউট,চট্টগ্রাম
- ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি, চট্টগ্রাম
আবাসিক হলসমূহ[সম্পাদনা]
ছাত্র হল[সম্পাদনা]
- আলাওল হল
- এ.এফ. রহমান হল
- শাহজালাল হল
- সোহরাওয়ার্দী হল
- শাহ আমানত হল
- মাষ্টারদা সূর্যসেন হল
- শহীদ আবদুর রব হল
ছাত্রী হল[সম্পাদনা]
- শামসুন্নাহার হল
- প্রীতিলতা হল
- দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল
চাকসু[সম্পাদনা]
শিক্ষার্থী সংগঠন[সম্পাদনা]
জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক[সম্পাদনা]
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি(সিইউডিএস)
- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট ডিবেট অ্যাসোসিয়েশন।
- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
সাংস্কৃতিক[সম্পাদনা]
বিবিধ[সম্পাদনা]
যাতায়াত[সম্পাদনা]
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুটি শাটল ট্রেন রয়েছে।
গ্রন্থাগার[সম্পাদনা]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার দেশের সবচেয়ে সমৃদ্ধ গ্রন্থাগারগুলোর মধ্যে অন্যতম। এই গ্রন্থাগারে রয়েছে বিরল বই, জার্নাল, অডিও-ভিজ্যুয়াল উপাদান, পান্ডুলিপি এবং অন্ধদের জন্য ব্রেইল বই। ১৯৬৬ সালের নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের উদ্বোবধনের সাথে এই গ্রন্থাগারের যাত্রা শুরু হয় মাত্র ৩০০ বই নিয়ে। লাইব্রেরি বর্তমান ভবনে স্থানান্তরিত হয় ১৯৯০ সালের নভেম্বরে। তিনতলা বিশিষ্ট গ্রন্থাগারটিতে শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষকদের জন্য পৃথক কক্ষ রয়েছে। গ্রন্থাগার ভবনে একটি মিলনায়তনও রয়েছে। গ্রন্থাগারে ফটোকপির ব্যবস্থা রয়েছে। গ্রন্থাগারটিতে প্রতিদিন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা পড়ার ব্যবস্থাও রয়েছে।[৪] গ্রন্থাগারটিকে বর্তমানে অটোমেশনের আওতায় আনা হয়েছে। [৫]
যাদুঘর[সম্পাদনা]
বিশ্ববিদ্যালয় যাদুঘর[সম্পাদনা]
১৯৭৩ সালের ১৪ জুন এ মধ্যযুগের চারটি কামান নিয়ে যাদুঘরটির কার্যক্রম শুরু হয়। এ যাদুঘরের বেলে পাথরের একাধিক ভাস্কর্যসহ বেশকিছু প্রাচীন পাথর আর একটি কামান রয়েছে। মূল কক্ষের প্রবেশ পথে রয়েছে দ্বাদশ শতকের একটি প্রাচীন শিলালিপি। এখানে অষ্টম শতকের পাহাড়পুর থেকে প্রাপ্ত পোড়ামাটির চিত্রফলক, বৌদ্ধমূর্তি, মধ্যযুগের ১০-১৫টি বিষ্ণু মূর্তি সৈন্যদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, নানারকম মুদ্রা, প্রাচীন বইপুস্তক, বাদ্যযন্ত্র, উপজাতীয়দের নানা নিদর্শন, চিনামাটির পাত্র ইত্যাদি সংরক্ষণ করা হয়েছে। এ যাদুঘরটি সকল খোলা দিনে দর্শকদের জন্য উম্মুক্ত থাকে।[৬] ইসলামিক আর্ট গ্যালারীতে রয়েছে মোগল আমলের কামান, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, হস্তলিখিত কুরআন, মধ্যযুগীয় অস্ত্র, প্রাচীন মসজিদের ও তাদের ধ্বংসাবশেষের ছবি। প্রত্নতাত্ত্বিক ও প্রাগৈতিহাসিক গ্যালারীতে প্রাচীনকালের ছবি, জীবাশ্ম, মাটির মূর্তি রয়েছে। ভাস্কর্য গ্যালারীতে রয়েছে অষ্ট থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়কালের কাঠের মূর্তি, বিষ্ণু মূর্তি, শিবলিঙ্গ। লোকশিল্প গ্যালারীতে সপ্তদশ ও অষ্টাদশ শতকের তামা, পিতল ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, বেতের ঝুড়ি, মাটির ভাস্কর্য, মাটির পুতুল প্রভৃতির বিশাল সম্ভার রয়েছে। আর্ট গ্যালারীতে শিল্পাচার্য জয়নুল আবেদীন, কামরুল হাসান, রশিদ চৌধুরী, জিয়া উদ্দীন চৌধুরী, নিতুন কুন্ডু চৌধুরীর পেইন্টিংস এবং সৈয়দ আব্দুল্লাহ খালিদের ভাস্কর্য রয়েছে। [৭]
প্রাণিবিদ্যা যাদুঘর[সম্পাদনা]
এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের পাঠক্রমের সমর্থনে একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে এ যাদুঘরটি স্থাপিত হয়। এই যাদুঘরে মোট ৫৪০টি নমুনা সংরক্ষিত আছে। এর মধ্যে প্রাণীর সংখ্যা ৫৭টি এবং ফরসালিন (ভেজা সংরক্ষিত) নমুনার সংখ্যা ৪৮৫টি।[৮]
সমুদ্র সম্পদ যাদুঘর[সম্পাদনা]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই সামুদ্রিক বিজ্ঞান ইন্সটিটিউটের একটি রুমে গড়ে তোলা হয়েছে এ যাদুঘর। এখানে ৫৫০টির মতো সামুদ্রিক প্রাণী সংরক্ষণ করা হয়েছে। হাঙ্গর থেকে শুরু করে বৈদ্যূতিক মাছ, আজব বাণাকেল, অক্টোপাস, শামুক, সাপ সহ রয়েছে অসংখ্য বিস্ময়কর জীব বৈচিত্র।[৯]
স্থাপত্য নিদর্শনসমূহ[সম্পাদনা]
উপাচার্যবৃন্দ[সম্পাদনা]
| Name | From | To |
|---|---|---|
| অধ্যাপক আজিজুর রহমান মল্লিক | 01-10-1966 | 31-01-1972 |
| ইউ এন সিদ্দিকী (ভারপ্রাপ্ত) | 21-04-1971 | 30-01-1972 |
| অধ্যাপক এম ইন্নাস আলী | 01-02-1972 | 18-04-1973 |
| অধ্যাপক আবুল ফজল | 19-04-1973 | 27-111975 |
| অধ্যাপক আব্দুল করিম | 28-11-1975 | 18-04-1981 |
| অধ্যাপক এম এ আজিজ খান | 19-04-1981 | 18-04-1985 |
| অধ্যাপক মোহাম্মদ আলী | 19-04-1985 | 22-05-1988 |
| অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দীন | 23-05-1988 | 29-12-1991 |
| অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরী | 30-12-1991 | 06-11-1996 |
| অধ্যাপক আব্দুল মান্নান | 06-11-1996 | 13-02-2001 |
| অধ্যাপক মোহাম্মদ ফজলী হোসেন | 14-02-2001 | 02-02-2002 |
| অধ্যাপক এ জে এম নুরউদ্দীন চৌধুরী | 02-02-2002 | 02-02-2006 |
| অধ্যাপক এম বদিউল আলম | 03-02-2006 | 24-02-2009 |
| অধ্যাপক আবু ইউসুফ আলম[১০] [১১] | 25-02-2009 | 28-11-2010[১২] |
| অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দীন (ভারপ্রাপ্ত) | 09-12-2010[১২] | 14-6.2011 |
| অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ | 15-06-2011 | present |
কৃতি ছাত্র-ছাত্রী[সম্পাদনা]
কৃতি শিক্ষক[সম্পাদনা]
- জামাল নজরুল ইসলাম, পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিদ, বিশ্বতত্ত্ববিদ
- মুহাম্মদ ইউনূস, অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, ২০০৬
- ড. হানিফ সিদ্দিকী
- ড. আল আমীন
- অনুপম সেন, সমাজবিজ্ঞানী, লেখক এবং দার্শনিক
- সালমা খান, সাবেক অধ্যাপিকা, অর্থনীতি বিভাগ, চেয়ারপার্সন, সিডও
- প্রয়াত মোহাম্মদ আবু সালেহ, সাবেক অধ্যাপক, রসায়ন বিভাগ
- মুর্তজা বশীর, শিল্পী
- প্রয়াত দেবদাস চক্রবর্তী, শিল্পী
- আব্দুল্লাহ খালিদ, ভাস্কর, অপরাজেয় বাংলার নির্মাতা
- আলাউদ্দিন আল আজাদ
- হুমায়ুন আজাদ
- আনিসুজ্জামান
- আবু হেনা মোস্তফা কামাল
- মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা
- আবুল কালাম মনজুর মোরশেদ
- সৈয়দ আলী আহসান
- আবুল ফজল[১৩]
- গাজী আসমত, অধ্যাপক, প্রাণী বিদ্যা বিভাগ
সম্মানসূচক ডক্টরেট প্রদান[সম্পাদনা]
- আবদুস সালাম (পদার্থবিজ্ঞানী), ডক্টর অব সায়েন্স, ১৯৮১[১৪]
- জামাল নজরুল ইসলাম, ডক্টর অব সায়েন্স, ২০০৮[১৫]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Professor Anwarul Azim Arif made CU acting VC"। http://www.prothom-alo.com। 2011-06-14। http://www.prothom-alo.com/detail/date/2011-06-14/news/162349। সংগৃহীত 2011-06-14।
- ↑ soils.cu.googlepages.com/home
- ↑ http://www.cu.ac.bd/index.php?option=com_content&view=article&id=85
- ↑ http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=173569
- ↑ http://www.barta24.net/?view=details&archiev=yes&arch_date=24-09-2011&data=Loan&news_type_id=1&menu_id=71&news_id=11520
- ↑ http://www.rongmohol.com/topic4296.html
- ↑ http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=171638
- ↑ http://www.rongmohol.com/topic4296.html
- ↑ http://www.rongmohol.com/topic4296.html
- ↑ http://www.rongmohol.com/topic12768.html
- ↑ http://www.dailyjanakantha.com/news_view.php?nc=27&dd=2010-11-30&ni=40773
- ↑ ১২.০ ১২.১ "Dr Alauddin made CU acting VC"। BDBews24.com। 2010-12-09। http://www.bdnews24.com/details.php?id=181191&cid=2। সংগৃহীত 2010-12-14।
- ↑ http://www.dainikpurbokone.net/index.php?option=com_content&view=article&id=15891:2011-11-18-20-15-21&catid=15:2011-05-26-03-36-22&Itemid=13
- ↑ http://www.cu.ac.bd/index.php?option=com_content&view=article&id=85
- ↑ http://www.student-wish.com/campus_latest_nov5.htm
বহিঃসংযোগ[সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |