মানব উন্নয়ন সূচক
মানব উন্নয়ন সূচক (ইংরেজি: Human Development Index) বিশ্বের সকল দেশসমূহের জীবন ধারণের মান, শিক্ষা, নিরক্ষরতা প্রভৃতির একটি তুলনামূলক সূচক। এখানে বিভিন্ন ধরণের পরিসংখ্যান ব্যবহার করে "মানব উন্নয়নের" মাপকাঠিতে সংশ্লিষ্ট দেশগুলোকে ক্রমানুসারে সাজানো হয় এবং "অনেক ভাল মানব উন্নয়ন", "ভাল মানব উন্নয়ন", "মাঝারি মানব উন্নয়ন" ও "নিম্ন মানব উন্নয়ন" এইসব ভাগে ভাগ করা হয়।
মানদণ্ড [সম্পাদনা]
- মূল নিবন্ধ: উন্নত দেশ
জাতিসংঘ মানব উন্নয়ন সূচকে পরিসংখ্যানগতভাবে কোন দেশের মানব উন্নয়ন সংক্রান্ত তথ্যাদি তুলে ধরে। উচ্চমাত্রার মানব উন্নয়ন সূচকের সাথে উন্নত দেশের ভবিষ্যতের অর্থনীতির গতিধারা গভীরভাবে সম্পর্কযুক্ত। সেখানে একটি দেশের আর্থিক আয় কিংবা উৎপাদনশীলতার চেয়ে অন্যান্য বিষয়াদির উপর ব্যাপক গুরুত্বারোপ করা হয়। মাথাপিছু মোট অভ্যন্তরীণ উৎপাদন কিংবা মাথাপিছ আয়ের পাশাপাশি আয়ের কতটুকু অংশ শিক্ষা এবং স্বাস্থ্যখাতে ব্যয়িত হয়েছে তা-ও তুলে ধরা হয়।
১৯৯০ সাল থেকে নরওয়ে, জাপান, কানাডা এবং আইসল্যান্ড সর্বোচ্চ মানব উন্নয়ন সূচকে স্থান পেয়েছে। ২০১১ সালের মানব উন্নয়ন প্রতিবেদন ২ নভেম্বর, ২০১১ সালে প্রকাশিত হয়। এতে উচ্চমাত্রার মানব উন্নয়ন সূচকে ৪৭টি দেশ স্থান পায় যাতে সর্বোচ্চ ০.৯৪৩ স্কোরে নরওয়ে এবং ০.৭৯৩ স্কোরে বার্বাডোজ জায়গা করে নেয়।[১]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ http://hdr.undp.org/en/media/HDR_2011_EN_Table1.pdf 2011 Human Development Index
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |