বিষয়বস্তুতে চলুন

স্কাইপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Skype থেকে পুনর্নির্দেশিত)
স্কাইপ
স্কাইপ লোগো
স্কাইপের লোগো (২০১৯ থেকে বর্তমান)
স্কাইপের স্ক্রীনশট
স্কাইপের স্ক্রিণশট
মূল উদ্ভাবকপ্রিত কাসিসেলু এবং জন টালিন
উন্নয়নকারীস্কাইপ প্রযুক্তি
(মাইক্রোসফট কর্পোরেশন)
প্রাথমিক সংস্করণ২৯ আগস্ট ২০০৩; ২৩ বছর আগে (2003-08-29)
যে ভাষায় লিখিতডেলফি, সি এবং সি++
ইঞ্জিনSoftware engine
অপারেটিং সিস্টেমউইন্ডোজ, ম্যাক, লিনাক্স, এনড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফোন, ব্ল্যাকবেরি, নোকিয়া এক্স, ফায়ার ওএস, এক্সবক্স ওয়ান, প্লেস্টেশন ভিতা এবং প্লেস্টেশন পোর্টেবল
পূর্বসূরীউইন্ডোজ লাইভ মেসেঞ্জার
উত্তরসূরীমাইক্রোসফট টিমস
কাজের নামযোগাযোগ মাধ্যম
উপলব্ধ১০৮টি ভাষায়
ধরনভিডিও কনফারেন্সিং, ভিওআইপি এবং তাৎক্ষণিক বার্তা প্রেরক
লাইসেন্সফ্রিমিয়াম (অ্যাডওয়ার)
ওয়েবসাইটskype.com/en/

স্কাইপ (/ˈskp/; ইংরেজি: Skype) একটি ভিওআইপি সেবা এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশন ছিল। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেটে যুক্ত হয়ে পরস্পরের সাথে ভয়েস, ভিডিও এবং তাৎক্ষণিক বার্তার মাধ্যমে যোগাযোগ করতে পারত। একজন স্কাইপ ব্যবহারকারী অন্য স্কাইপ ব্যবহারকারীকে বিনামূল্যে কল করতে পারত। ২০১১ সালে মাইক্রোসফট কর্পোরেশন ৮·৫ বিলিয়ন ডলারে স্কাইপ লিমিটেডকে কিনে নেয়।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে মাইক্রোসফট তাদের পরিষেবা মাইক্রোসফট টিমসের সুবিধার্থে ৫ মে ২০২৫ সালে স্কাইপ বন্ধ করার ঘোষণা দেয়।[]

বৈশিষ্ট্যসমূহ

[সম্পাদনা]

নিবন্ধিত স্কাইপ ব্যবহারকারীদের স্কাইপ আইডি থাকে, যার মাধ্যমে তারা যোগাযোগ করে। এই আইডিসমূহ স্কাইপ ডিরেক্টরিতে তালিকাভুক্ত থাকে। ২০০৬ সালের জানুয়ারিতে উইন্ডোজ এবং ম্যাকিনটোশ অপারেটিং সিস্টেমের জন্য স্কাইপ ভিডিও কনফারেন্সিং চালু করে। ২০০৮ সালের ১৩ মার্চ লিনাক্সের জন্যও এই সুবিধা চালু করা হয়।

ইতিহাস

[সম্পাদনা]

২০০৩ সালে ডেনমার্কের ধমিজা, জানুজ ফ্রিজ এবং সুইডেনের নিকলাস জেনস্ট্রম স্কাইপ প্রতিষ্ঠা করেন।[] পরবর্তীতে এস্তোনিয়ার আহতি হেইলা, প্রীত কাসেসালু এবং জান তালিন তাদের সাথে স্কাইপ সফটওয়্যারের উন্নতি সাধন করেন। পিয়ার-টু-পিয়ার ফাইল শেয়ারিং সফটওয়্যার কাজা'র মাধ্যমে নেপথ্যে থেকে কাজ করেন তারা।[] ২০০৩ সালের আগস্ট মাসে জনসমক্ষে স্কাইপ সফটওয়্যারের প্রথম বেটা সংস্করণ প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৫ মে মাইক্রোসফট কর্তৃক এটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

প্রতিদ্বন্দ্বী

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Warren, Tom (২৮ ফেব্রুয়ারি ২০২৫)। "Microsoft is shutting down Skype"The Verge (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৫
  2. "About Skype: What is Skype?"। ১১ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১০
  3. "Skype — A Baltic Success Story"। credit-suisse.com। ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০০৮

আরও পড়ুন

[সম্পাদনা]


বহিঃসংযোগ

[সম্পাদনা]