১১তম ইউরো-সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার ২০০৯ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীত শিল্পের সেরাদের স্বীকৃতি প্রদান করে। কালচারাল জানালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি ২০১০ সালের ৩১শে জুলাই ঢাকারবঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয়।[১] অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নওশীন নেহরিন মৌ ও মামনুন হাসান ইমন।[২]