আফসানা আরা বিন্দু
বিন্দু | |
|---|---|
| জন্ম | আফসান আরা বিন্দু ১৪ জানুয়ারি ১৯৮৮ ঢাকা, বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| শিক্ষা | বিবিএ |
| মাতৃশিক্ষায়তন | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
| পেশা | অভিনেত্রী, মডেল |
| কর্মজীবন | ২০০৬–বর্তমান |
| উচ্চতা | ৫ ফু ৬ ইঞ্চি (১.৬৮ মি) |
আফসানা আরা বিন্দু (জন্ম: ১৪ জানুয়ারি ১৯৮৮) হলেন একজন বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল। তিনি লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬ থেকে চলচ্চিত্রে আগমন করেন। বিন্দু মূলত ছোট পর্দার অভিনেত্রী হলেও বড় পর্দায় অভিনয় করেও সুনাম অর্জন করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল "দারুচিনি দ্বীপ"। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় প্রশাসন বিদ্যায় স্নাতক।[১]
কর্মজীবন
[সম্পাদনা]বিন্দু লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।[২] যদিও তিনি সেখানে প্রথম রানার আপ হয়েছিলেন। বিন্দুর প্রথম চলচ্চিত্র হুমায়ূন আহমেদের "দারুচিনি দ্বীপ" ছিল ব্যবসায়িকভাবে সফল। ধীরে ধীরে তিনি মডেল এবং উপস্থাপক হিসেবেও খ্যাতি লাভ করেন। এরপর জাগো তার আরও একটি ব্যবসাসফল চলচ্চিত্র। বিন্দু অসংখ্য জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপণ চিত্রে কাজ করেছেন। তার সর্বশেষ অভিনীত "এইতো প্রেম" চলচ্চিত্রটি গত ১৩ মার্চ ২০১৫ সালে মুক্তি পায়।
অভিনীত চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | মন্তব্য |
|---|---|---|---|---|
| ২০০৬ | দারুচিনি দ্বীপ | আনুশকা | তৌকীর আহমেদ | অভিষিক্ত চলচ্চিত্র |
| ২০০৯ | পিরিতির আগুন জ্বলে দ্বিগুন | পি এ কাজল | ||
| ২০১০ | জাগো | খিজির হায়াত খান | ||
| ২০১৫ | এইতো প্রেম | মাধবী | সোহেল আরমান | |
| ২০২৩ | উনিশ ২০ | শায়লা রহমান শিলা | মিজানুর রহমান আরিয়ান | চরকি ওয়েব চলচ্চিত্র |
পুরস্কার এবং মনোনয়ন
[সম্পাদনা]- ২০১১ - সেরা টিভি অভিনেতা[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আমাদের বিন্দু স্বপ্নের সিন্ধু"। বাংলানিউজ২৪ডট কম। ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০।
- ↑ priyodesk (১৫ নভেম্বর ২০১১)। "Afsana Ara Bindu"। People.priyo.com। ৮ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১২।
- ↑ "সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৮ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে আফসানা আরা বিন্দু (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে আফসানা আরা বিন্দু