বিষয়বস্তুতে চলুন

হাসান মাসুদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাসান মাসুদ
মাসুদ, ২০১৩ সালে
জন্ম
হাসান মাসুদ

(1962-12-16) ১৬ ডিসেম্বর ১৯৬২ (বয়স ৬৩)
বরিশাল, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
নাগরিকত্ববাংলাদেশি
মাতৃশিক্ষায়তনবাংলাদেশ মিলিটারি একাডেমি,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পেশামডেল, অভিনেতা, সাংবাদিক
কর্মজীবন২০০৩-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
ব্যাচেলর (২০০৪)
আদি নিবাসবরিশাল, বাংলাদেশ
সামরিক কর্মজীবন
আনুগত্য বাংলাদেশ
 বাংলাদেশ সেনাবাহিনী
কার্যকাল১৯৮৪–১৯৯২
পদমর্যাদা ক্যাপ্টেন
ইউনিটইস্ট বেঙ্গল রেজিমেন্ট
মাতৃশিক্ষায়তনবাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি

হাসান মাসুদ একজন বাংলাদেশি অভিনেতা, পরিচালক,লেখক এবং গায়ক। এছাড়াও তিনি একজন সাবেক সাংবাদিক ও সামরিক কর্মকর্তা।[]

প্রাথমিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

হাসান মাসুদ বরিশালে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন ঢাকায়। তার পৈতৃক নিবাস পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার নান্দুহার গ্রামে। তিনি বিএএফ শাহীন কলেজ ঢাকা থেকে এস এস সি এবং সরকারি তিতুমীর কলেজ থেকে এইচ এস সি পাশ করেন।[] পরে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ক্যাডেট হিসাবে যোগদান করেন। হাসান ছোটবেলা থেকে গান গেয়ে আসছেন এবং তিনি ছায়ানট থেকে নজরুল সঙ্গীত-এর উপর ৫ বছরের একটি কোর্স সম্পন্ন করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

হাসান ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন এবং ১৯৯২ সালে মাত্র ৭ বছরের মাথায় ক্যাপ্টেন পদেই অবসর গ্রহণ করেন। তিনি নিউ নেশন এবং পরবর্তীতে ১৯৯৫ সালে ডেইলি স্টারে ক্রীড়া প্রতিবেদক হিসেবে কাজ করেন। তিনি ফেব্রুয়ারি ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের বাংলা শাখার অধিবেশনের একজন সংবাদদাতা ছিলেন।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত ২০০৩ সালের ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে তার পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি মেড ইন বাংলাদেশ চলচ্চিত্র এবং অনেক নাটকে অভিনয় করেন। তার অভিনীত টেলিভিশন নাটকগুলির মধ্যে রয়েছে "হাউস ফুল," "ট্যাক্সি ড্রাইভার," "এফডিসি", "বউ", "খুনসুটি", "গ্রাজুয়েট", "রঙের দুনিয়া", "আমাদের সংসার", "গণি সাহেবের শেষ কিছুদিন" এবং "বাতাশের ঘর" ইত্যাদি।

হাসান ব্যাচেলর চলচ্চিত্রের আজকে না হয় ভালোবাসো গানে কণ্ঠ দিয়েছেন। তার প্রথম সঙ্গীত অ্যালবাম হৃদয়ঘটিত ২০০৬ সালে ভালোবাসা দিবসে প্রকাশ পায়।

চলচ্চিত্র

[সম্পাদনা]

ওয়েব ধারাবাহিক

[সম্পাদনা]
বছর শিরোনাম ওটিটি চরিত্র সহ-শিল্পী পরিচালক টীকা
২০২০সি ফর কোচিংহালিম স্যারমনিরা মিঠু, প্রত্তয় হিরণ, রায়হান খান, রাশেদ এমরান, আহসান হাবিব নিলয়, তানভীর নিলয়, এস এম সামিউল আলম, অনামিকা ঐশী, সাগর হুদামাবরুর রশিদ বান্নাহ

রচনাবলি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Interview with Bangladeshi journalist-turned-actor Hasan Masood - Yahoo News Singapore"। Sg.news.yahoo.com। ২২ জুন ২০১৩। ২১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৪
  2. "চাররঙা হাসান মাসুদ"দেশ রূপান্তর। ৩ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩
  3. https://m.dailyinqilab.com/article/59191/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%87-%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%96%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A6
  4. https://m.dailyinqilab.com/article/59191/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%87-%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%96%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A6

বহিঃসংযোগ

[সম্পাদনা]