বিষয়বস্তুতে চলুন

আনিকা কবির শখ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আনিকা কবির শখ
২০১৪ সালে শখ
জন্ম
আনিকা কবির শখ

(1993-10-25) ২৫ অক্টোবর ১৯৯৩ (বয়স ৩২)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামশখ
নাগরিকত্ববাংলাদেশী
পেশামডেল, অভিনেত্রী, উপস্থাপক
কর্মজীবন২০০২, ২০০৭ – বর্তমান
পরিচিতির কারণবাংলালিংক ব্র্যান্ড দূত
উচ্চতা১.৬৫ m
দাম্পত্য সঙ্গীনিলয় আলমগীর (২০১৬-২০১৭)
আতিকুর রহমান জন (১২ মে ২০২০-বর্তমান)[][]
সন্তানআনাহিতা রহমান আলিফ
পিতা-মাতা
  • শামিম কবির (পিতা)
  • শাহিদা কবির (মাতা)[]

আনিকা কবির শখ (জন্ম: ২৫ অক্টোবর, ১৯৯৩) যিনি শখ নামে বেশি পরিচিত, একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আনিকা কবির শখ ঢাকায় ১৯৯৩ সালের ২৫ অক্টোবর জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম শামিম কবির এবং মায়ের নাম শাহিদা কবির। তার পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জ জেলার, বিক্রমপুরে। তিনি ২০০৯ সালে এসএসসি শেষ করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি ছোটবেলাতে মিডিয়ার সাথে নৃত্যশিল্পী হিসেবে জড়িত ছিলেন। [] শখের প্রথম টিভিনাটকে অভিনয় ২০০২ সালে শিশুশিল্পী হিসেবে স্বাক্ষর নামের একটি নাটকে। ধারাবাহিক অদ্ভুতুরে এর মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু শখের।[] বাংলালিংক দেশ টেলিভিশন বাণিজ্যিকের মাধ্যমে বাংলাদেশী মডেল শখ বাংলাদেশী মিডিয়াতে জনপ্রিয় হয়ে ওঠে।[] শখ 'এফএনএফ', 'ফিফটি ফিফটি', 'দিবা রাত্রি খোলা থেকো', 'রং', এবং 'কলেজ' নামে কয়েকটি টেলিভিশনের বাংলা নাটকে অভিনয় করেছেন যা পল্লব বিশ্বাস পরিচালিত ছিল।[]

নাটক ছাড়াও তিনি সিটিসেল, বিডি গুঁড়া মসলা, ইউরো লেমন, তোশিন ফ্যান থেকে শুরু করে প্রচার-চলতি বাংলালিংক সহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনচিত্রে কাজ করেন।[] শখ অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র হচ্ছে: বলো না তুমি আমার[১০]। সম্প্রতি তিনি অনেক নাটক ও টেলিফিল্মে কাজ করছেন

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

২০১৬ সালের ৭ জানুয়ারি নিলয় আলমগীরকে বিয়ে করেন।[১১] কিন্তু ২০১৭ সালের ১৭ জুলাই তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক নোট
২০১০ বলো না তুমি আমার অঞ্জলি খান এম বি মানিক [১২]
২০১৪ অল্প অল্প‌ প্রেমের গল্প তানিয়া আহমেদ সানিয়াত হোসেন

টেলিভিশন

[সম্পাদনা]
বছর টেলিভিশন নাটক পরিচালক চ্যানেল টীকা
২০০৮এফএনএফরেদওয়ান রনি ও সাগর রাসা
২০০৯রিয়ালিটি শোইফতেখার আহমেদ
২০০৯হাউজফুলইফতেখার আহমেদ ফাহমি
২০০৯ফিফটি ফিফটিইফতেখার আহমেদ ফাহমি
২০১০কলেজপল্লব বিশ্বাস
২০১১যে তুমি খুব কাছেরচয়নিকা চৌধুরী
মুন্সীবাড়ি
২০১১রূপার শেষ কোথায়চয়নিকা চৌধুরী
২০১১চেনা চেনা লাগেবি ইউ শুভ
২০১২বর্ষায় গোলাপের সৌরভশাহজাজ মামুন
২০১৩ভুল ঠিকানায় যাত্রামোহন খান
২০১৩ঘটনা চক্র
২০১৩গুরুমুখী বিদ্যামোক্তাদির ইবনে সালাম
২০১৩ভালবাসার কাহিনী
২০১৪বিহবল দিশেহারাসাগর জাহান
ছুটির আকাশআনিসুজ্জামান
২০১৬কুসুম কবিহুমায়ূন কবির
২০১৬দ্য হিরো [১৩]
২০১৭স্মার্ট বয় এখন মালয়েশিয়াশামীম জামান
২০১৭ইট্‌স মাই লাভ স্টোরিমাবরুর রশিদ বানহা
২০১৮কাঠ গোলাপের সৌরভশাখওয়াত মানিক
২০১৮নিখোঁজ ভালবাসামোহন আহমেদ
২০১৮হাওয়া বদলসকাল আহমেদ
২০১৮হিটলার হারুনশামীম জামান
২০১৯অহংকারশেখ সেলিমআরটিভি [১৪]
২০২০মন চুরি
২০২০সুতোয় বাঁধা প্রজাপতিরূপক বিন রউফচ্যানেল আই
২০২০নতুন ড্রা‌ইভারময়ূখ ব্যারিআরটিভি
২০২০বি পজিটিভরূপক বিন রউফআরটিভি [১৫]

পুরস্কার ও স্বীকৃতি

[সম্পাদনা]
  •  সি আই এফ বি পুরস্কার ২০০৯
  •  বাচসাস পুরস্কার ২০০৯
  •  বিনোদন বিচিত্রা পুরস্কার ২০০৯, ২০১০ এবং ২০১১

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আবার বিয়ে করলেন শখ!"ittefaq। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২১
  2. "চার মাস আগে দ্বিতীয় বিয়ে করেছেন শখ"banglanews24.com। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২১
  3. "bdentertainers"
  4. "worldglitzpoint"
  5. "শখ কি অভিনয়ে ফিরবেন?"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১
  6. Ahmed, Shihab। "আনিকা কবির শখের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে !!!"আমার বিক্রমপুর (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১
  7. "daily sun daily sun | culturetainmentdaily sun | culturetainment | Shuvo to appear in new Banglalink TVC"web.archive.org। ৫ ফেব্রুয়ারি ২০১৫। ৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  8. "'কলেজ'-এ শখ ও শায়না"www.prothom-alo.com। ৫ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৯
  9. কালের কণ্ঠ
  10. অনলাইন আড্ডার হটসিটে এবার শখ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. "শখ-নিলয়ের বিয়ে"এনটিভি। ৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৯
  12. https://www.facebook.com/rtvonline। "এবার শখের মা হতে যাওয়ার গুঞ্জন"RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য); |শেষাংশ=-এ বহিঃসংযোগ (সাহায্য)
  13. প্রতিবেদক, নিজস্ব। "আবার একসঙ্গে নোবেল ও শখ"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১
  14. "নোবেল ও শখের সংসারে কষ্টের সুর"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১
  15. "শখের নতুন"মানবজমিন। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১

বহিঃসংযোগ

[সম্পাদনা]