বিষয়বস্তুতে চলুন

মিলা ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিলা ইসলাম
২০১৮ সালে মিলা
প্রাথমিক তথ্য
জন্মনামতাসবিয়া বিনতে শহীদ মিলা
জন্ম২৬ মার্চ
উদ্ভবঢাকা, বাংলাদেশ
ধরন
পেশা
বাদ্যযন্ত্রকণ্ঠ
কাজ
  • ফেলে আসা
  • চ্যাপ্টার ২
  • রি-ডিফাইন্ড
  • আনসেন্সরড
কার্যকাল২০০৬-বর্তমান
লেবেলজি-সিরিজ,
সংগীতা
ওয়েবসাইটwww.milaislam.com

তাসবিয়া বিনতে শহীদ মিলা (জন্ম:২৬ মার্চ; মিলা ইসলাম নামে সবচেয়ে বেশি পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী।[][] তিনি ফিউশন ও লোকধারার গান পরিবেশন করেন। তিনি ২০০৬ সালে তার প্রথম অ্যালবাম “ফেলে আসা” প্রকাশের মাধ্যমে সংগীতজীবন শুরু করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মিলা সামরিক ও সাংস্কৃতিক পরিবেশে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শহীদ ইসলাম, সশস্ত্র বাহিনীতে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং মা স্বপ্না ইসলাম ছিলেন একজন নজরুলসংগীত শিল্পী। মাত্র তিন বছর বয়সে মায়ের তত্ত্বাবধানে তার সংগীত শিক্ষা শুরু হয়। কিছুটা বড় হওয়ার পর তিনি বিভিন্ন ধ্রুপদী সংগীতের ওস্তাদের কাছে তালিম নেয়া শুরু করেন। মাধ্যমিক (এসএসসি) সম্পন্ন করার পর তিনি সংগীতকে নিজের পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

শাস্ত্রীয় ও নজরুল সংগীতে প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও মিলা তাঁর সংগীতজীবনের শুরু থেকেই মূলধারায় ওয়েস্টার্ন পপ, রক এবং হিপ-হপ ঘরানাকে বেছে নেন।[]

২০০৬ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম “ফেলে আসা” দিয়ে মিলা সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন। এই অ্যালবামটিতে কয়েকজন সংগীত পরিচালক পরিচালনা করেন। মিলার দ্বিতীয় অ্যালবাম ছিল চ্যাপ্টার ২, যেখানে “রূপবানে নাচে কামর দোলাইয়া” ও “বাবুরাম সাপুরা” গান দুটি ছিল এবং পরিচালক পরিচালনায় ছিলেন ফুয়াদ। ২০০৯ সালে প্রকাশিত তার তৃতীয় অ্যালবাম রি-ডিফাইন্ড-এর সুরকারও ছিলেন ফুয়াদ। এই অ্যালবামে “দোলা দে রে” ও “তুমি কি সাড়া দেবে” গান দুটি বিশেষভাবে জনপ্রিয়তা পায়।[]

২০১১ সালের পর মিলা “নাচো” (২০১৫), “ঈশ্বর জানে” (২০১৬), “আইস্যালা” (২০২০), এবং “টোনা টুনি” (২০২৪) শিরোনামের গান প্রকাশ করেন।

একক ক্যারিয়ারের পাশাপাশি মিলা বাংলাদেশের চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসেবেও কাজ করেছেন। তার কণ্ঠ বিভিন্ন বাণিজ্যিক চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকে শোনা গিয়েছে। সাত বছর বিরতির পর ২০২৫ সালে ইনসাফ চলচ্চিত্রের জন্য “আকাশেতে লক্ষ তারা ২.০” গানের মাধ্যমে তিনি ফের প্লেব্যাক গানে ফিরে আসেন।[][]

লাইভ পরিবেশনা

[সম্পাদনা]

২০০৮ সালের ১৯ নভেম্বর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ফুয়াদ লাইভ শিরোনামের একটি সংগীতানুষ্ঠানে মিলা পারফর্ম করেন। এই অনুষ্ঠানে ফুয়াদের সুর, পুনঃসংগীতায়ন ও মিক্স করা গানগুলোর লাইভ পরিবেশনা উপস্থাপন করা হয়।[]

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে, মিলা "ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চেনে" শিরোনামের অফিসিয়াল স্বাগত গান পরিবেশন করেন। তাঁর সঙ্গে ছিলেন ইবরার টিপু, অর্ণব, বালাম, কনা এবং এলিটা করিম। এই বিশ্বকাপটি যৌথভাবে বাংলাদেশ, ভারতশ্রীলঙ্কায় আয়োজিত হয়েছিল।[]

মিলা ভারত, জাপান, দুবাই, জর্ডান, সৌদি আরব, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং কানাডাসহ বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করেছেন।[][১০]

সংগীতমালা

[সম্পাদনা]

স্টুডিও অ্যালবাম

[সম্পাদনা]
বছর অ্যালবামের বিবরণ
২০০৬ ফেলে আসা
  • প্রকাশ: ১ জানুয়ারি ২০০৪
  • লেবেল: সঙ্গীতা
    অগ্নিবীণা
  • ফরম্যাট: সিডি, ডিজিটাল ডাউনলোড
ট্র্যাক তালিকা
  1. নিঃজন রাত
  2. ছেঁড়া পাল
  3. মেলা
  4. ফেলে আসা
  5. পোড়া বাঁশি
  6. রাগ
  7. ভুল করে
  8. ফ্রেন্ডজ
  9. তুমি জানো না
  10. ৬৯
  11. হেল্পলেস
২০০৭ চ্যাপ্টার ২
  • প্রকাশ: ২০০৭
  • লেবেল: জি-সিরিজ
  • ফরম্যাট: সিডি, ডিজিটাল ডাউনলোড
ট্র্যাক তালিকা
  1. ভূমিকা
  2. বাবুরাম সাপুড়ে
  3. মেঘের দোষ
  4. যাত্রাবালা
  5. শুকনো পাতার নূপুর
  6. শ্রাবণ
  7. চাঁদের বুড়ি
  8. চুপি চুপি
  9. অভিমান
  10. ষোলোআনা মন
  11. শুকনো পাতা (রিমিক্স)
  12. ছেঁড়া পাল (অ্যাকোস্টিক)
২০০৯ রি-ডিফাইন্ড
  • প্রকাশ: ২৯ আগস্ট ২০০৯
  • লেবেল: জি-সিরিজ
  • ফরম্যাট: সিডি, ডিজিটাল ডাউনলোড
ট্র্যাক তালিকা
  1. দোলা
  2. বৃষ্টি নাচে তালে
  3. ডিস্কো বান্দর
  4. নীরবে
  5. নেশা লাগিল রে
  6. তুমি কি সাড়া দেবে
  7. বিশ্বাস
  8. খোলা আকাশ
  9. চাঁদের বুড়ি (রিমিক্স)
  10. পেপার পূজারি
  11. স্বপ্ন
  12. জাদু
শিরোনামবছরমন্তব্য
"নাচো"২০১৫মিলা রচিত ও সুরারোপিত; অ্যালবাম: "আনসেন্সরড"
"ঈশ্বর জানে"২০১৬মিলা কর্তৃক সুরারোপিত; অ্যালবাম: "আনসেন্সরড"
"আইস্যালা"২০২০মিলা কর্তৃক সুরারোপিত
"টোনা টুনি"২০২৪মিলা রচিত ও সুরারোপিত[১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Mila tries her hand at music composition" (ইংরেজি ভাষায়)। ১৫ জুন ২০১০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৫
  2. "করোনা সচেতনতায় মিলার পালাগান"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০
  3. "মিলার দাপুটে ফেরা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০
  4. 1 2 3 "সময় এখন মিলার"। banglanews24 (২ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত)। ২ জুলাই ২০১০। ২৪ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৫{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক)
  5. "Mila's Redefined hits the music scene"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৩০ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৪
  6. "Mila returns to playback singing after seven years" (ইংরেজি ভাষায়)। ৯ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৫
  7. প্রতিবেদক, বিনোদন (১১ জুন ২০২৫)। "আমি এখন গান নিয়ে সিরিয়াস"। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৫
  8. Mainul Hassan (২১ নভেম্বর ২০০৮)। "Fellow artistes perform songs of the mix-master"The Daily Star। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০০৯
  9. "বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী গানে বাংলাদেশ চিনে নেওয়ার আহ্বান"। ৩১ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৫
  10. প্রতিবেদক, তারাবেলা। "মিলা গাইবেন সৌদি-কানাডা"। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৫
  11. ডেস্ক, বিনোদন (১৫ জুন ২০২৪)। "'রূপবান'–এর পর মিলার 'টোনা টুনি'"। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৪ {{সংবাদ উদ্ধৃতি}}: |last= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]