১০ মুহররম
অবয়ব
১০ মুহররম (আরবি: مُحَرَّم ٠١) বা ১০ মুহররম আল-হারাম হলো ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররমের দশম দিন এবং একই সঙ্গে হিজরী বছরেরও ১০ম দিন। বছর শেষ হতে আরও ৩৪৪ বা ৩৪৫ দিন বাকি রয়েছে। ইসলামি বর্ষপঞ্জি চাঁদের আবর্তনের সাথে সংশ্লিষ্ট বলে এই মাস ২৯ অথবা ৩০ দিনে সমাপ্ত হয়।
ঘটনাবলী
[সম্পাদনা]- ৫ হিজরী - যাত আল-রিকা অভিযান সংঘটিত হয়;[১] যাতে ইসলামের শেষ নবী মুহাম্মাদ (সা.) বনু গাতাফানের কয়েকটি গোত্রের বিরুদ্ধে নেতৃত্ব দেন।
- ৬১ হিজরী - কারবালার যুদ্ধ সংগঠিত হয়;[২] যাতে ইসলামের নবী মুহাম্মদের ( সা.)নাতি হোসাইন ইবনে আলী তার অল্প কিছু সমর্থক-আত্মীয়দের নিয়ে উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদের বশ্যতা অস্বীকার করে তার বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন এবং তার ছয় মাস বয়সী শিশুপুত্র আলী আল-আসগর ইবন হোসাইনসহ সকল পুরুষ সমর্থকদের নিয়ে নিহত হন এবং তাদের সঙ্গে থাকা নারী এবং শিশুরা বন্দি হয়।
- ৫৬১ হিজরী - সালাহুদ্দিন আইয়ুবি মিসরের ফাতিমীয় খিলাফতের সমাপ্তি ঘোষণা করে এবং একে আইয়ুবীয় সালতানাতের অন্তর্ভুক্ত করেন।[৩]
- ৬৪৮ হিজরী - সপ্তম ক্রুসেড সংঘর্ষে ফ্রান্সের রাজা নবম লুই মুসলিমদের হাতে বন্দি হন।[৪]
জন্মদিন
[সম্পাদনা]- ১০২০ হিজরি - ইভলিয়া সেলেবি, অটোমান পরিব্রাজক, সিয়াহাতনাম ("Book of Travel") -এর রচয়িতা।[৫]
- ১৩১১ হিজরি - মুহাম্মাদ ইবনে ইব্রাহিম আল আশ-শেখ, ইসলামি পণ্ডিত এবং সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি।[৬]
মৃত্যদিন
[সম্পাদনা]- ৬১ হিজরী - ইমাম হোসাইন ইবনে আলী; ইসলামের নবী মুহাম্মদের (সা.) নাতি এবং শিয়া মতাবল্বীদের তৃতীয় ইমাম।
ছুটী ও অন্যান্য
[সম্পাদনা]- আশুরা - মধ্যপ্রাচ্য ও অন্যান্য ইসলামি দেশসমূহ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Tabari, Al (২০০৮), The foundation of the community, State University of New York Press, পৃ. ১৬১, আইএসবিএন ৯৭৮-০-৮৮৭০৬-৩৪৪-২
- ↑ Karbala: Chain of events Section - The Battle
- ↑ Halm, Heinz (২০১৪)। Fāṭimids।
- ↑ Dupuy, Trevor N (১৯৯৩), The Harper Encyclopedia of Military History, HarperCollins, আইএসবিএন ৯৭৮-০-০৬২-৭০০৫৬-৮
- ↑ "Saudi Aramco World : The Unread Masterpiece of Evliya Çelebi"। saudiaramcoworld.com। ২৭ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৪।
- ↑ Hatina, Meir (২০০৮)। Guardians of faith in modern times: ʻulamaʼ in the Middle East। পৃ. ২২১। আইএসবিএন ৯৭৮-৯০-০৪-১৬৯৫৩-১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সাইট এএফপি। ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ আগস্ট ২০১০ তারিখে
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |