বিষয়বস্তুতে চলুন

৫ রজব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

৫ রজব হলো ইসলামি বর্ষপঞ্জির সপ্তম মাস রজবের পঞ্চম দিন। এটি হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী বছরের ১৮৩তম দিন। তবে যদি জমাদিউস সানি মাসটি ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে এটি ১৮৪তম দিন কিংবা সফর, রবিউস সানিজমাদিউস সানি—এই তিন মাসই ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে তা ১৮৫তম দিন হয়। এই দিনের পরে হিজরি বছরের শেষ পর্যন্ত আরো ১৭১ অথবা ১৭৩ দিন অবশিষ্ট থাকে।

ঘটনাবলি

[সম্পাদনা]
  • ১৫ হিজরি– মুসলমিমরা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইয়ারমুক উপত্যকায় রোমান বাহিনীর সঙ্গে ঐতিহাসিক ইয়ারমুকের যুদ্ধে লিপ্ত হয় এবং এতে মুসলিমরা বিজয় অর্জন করে। এই বিজয়ের ফলে শাম (সিরিয়া) অঞ্চলে ইসলামি বিজয়ের পথ সুদৃঢ় হয়।[]
  • ৯২ হিজরি – তারিক বিন জিয়াদ ভূমধ্যসাগর অতিক্রম করে আন্দালুস (স্পেন) অঞ্চলে অবতরণ করেন। তিনি সেবতার শাসক ইউলিয়ানের সঙ্গে চুক্তির ভিত্তিতে এই অভিযানে নামেন, যা পরবর্তীতে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়ায়।
  • ১৩৬৭ হিজরি – ফিলিস্তিনের যুদ্ধের প্রেক্ষাপটে মিশরে সামরিক আইন জারি করা হয়।
  • ১৩৭৬ হিজরি – কুয়েত শহরকে ঘিরে থাকা ঐতিহাসিক প্রাচীর ভেঙে ফেলার কাজ শুরু হয়। তবে ঐতিহাসিক নিদর্শন হিসেবে এর পাঁচটি প্রধান ফটক সংরক্ষণ করা হয়।
  • ১৩৮৪ হিজরি – কুয়েতে ‘সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ’ গঠন করা হয় এবং এটি প্রধানমন্ত্রীর অধীনে পরিচালিত হয়।
  • ১৩৮৫ হিজরি– মরক্কোর বিরোধী দলীয় রাজনীতিবিদ মাহদি বিন বারাকা প্যারিসে রহস্যজনকভাবে নিখোঁজ হন।
  • ১৩৮৯ হিজরি – মুহাম্মদ আল-ফাহহাম আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শায়খ (ইমাম) হিসেবে নিয়োগ পান।
  • ১৪১০ হিজরি – বৈরুতের পূর্বাঞ্চলে ক্ষমতা নিয়ে সংঘর্ষ শুরু হয়। সামরিক সরকারের প্রধান মিশেল আউন ও লেবানীয় ফোর্সের নেতা সামির জাজারের বাহিনীর মধ্যে সংঘটিত এই সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়। যুক্তরাষ্ট্র আউনকে দায়ী করে এবং তার পদত্যাগ দাবি করে।
  • ১৪১৩ হিজরি – আল-কায়েদা ইয়েমেনের এডেনে প্রথম হামলা চালায়। এতে দুইটি বোমা বিস্ফোরণের মাধ্যমে তারা একটি হোটেল ও একটি যানবাহন রাখার স্থানকে লক্ষ্যবস্তু করে।
  • ১৪১৯ হিজরি – সিনাই উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ‘তরআতুস সালাম’ খালের মাধ্যমে নীল নদের পানি প্রবাহ চালু করা হয়।
  • ১৪২৭ হিজরি – লেবাননের কান্না শহরে ইসরায়েলের বিমান হামলায় প্রায় ৫৫ জন নারী ও শিশু নিহত হয়।
  • ১৪৩০ হিজরি –
    • লেবাননের রাষ্ট্রপতি মিশেল সুলাইমান ৮৬ সংসদ সদস্যের সমর্থনে সাদ হারিরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।
    • মৌরিতানিয়ার অপসারিত রাষ্ট্রপতি সিদি মুহাম্মদ উলদ শেখ আবদুল্লাহ জাতীয় ঐক্য সরকার গঠন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
  • ১৪৩৭ হিজরি– আন্তর্জাতিক বিতর্ক ও শত অভ্যন্তরীণ বিভাজনের মধ্যে সিরিয়ায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • ১৪৪০ হিজরি – আলজেরীয় রাষ্ট্রপতি আব্দুল আজিজ বুতেফলিকা গণবিক্ষোভের মুখে নিজেকে পঞ্চমবারের মতো প্রার্থী না হওয়ার ঘোষণা দেন এবং নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করেন।
  • ১৪৪৩ হিজরি – সেনেগাল জাতীয় ফুটবল দল আফ্রিকা কাপ অব নেশনস ২০২১-এ মিশরকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
  • ১৪৪৪ হিজরি–ইস্রায়েলি বাহিনীর পশ্চিম তীরের জেনিন শহর ও শরণার্থী শিবিরে অভিযানে ১০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়।
  • ১৪৪৫ হিজরি– ইরানের বিপ্লবী গার্ড ইরাক ও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং পরের দিন তা পাকিস্তানেও আঘাত হানে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও ইরানের ভেতরে হামলা চালায়।
  • ৪৯৯ হিজরি–ইবনে বারি, বিশিষ্ট আলেম ও ব্যাকরণবিদ
  • ৭৪৬ হিজরি – প্রথম ফার্নান্দো, পর্তুগালের রাজা।
  • ১৩৪৪ হিজরি– সালাহ জুল ফিকার, মিশরীয় অভিনেতা।
  • ১৩৬৫ হিজরি– মাহমুদ আবদুল আজিজ, মিশরীয় অভিনেতা
  • ১৩৬৮ হিজরি– তাহের আল-নাজাদা, কুয়েতি অভিনেতা।
  • ১৩৬৯ হিজরি – তারেক আত-তিলমিসানি, মিশরীয় চিত্রগ্রাহক ও অভিনেতা।
  • ১৩৮২ হিজরি – ফাখের ফাখের, মিশরীয় অভিনেতা।
  • ১৩৯২ হিজরি –তামের আস-সাঈদ, মিশরীয় চলচ্চিত্র পরিচালক।

মৃত্যু

[সম্পাদনা]
  • ৪৪০ হিজরি – আল-বেরুনি, বিখ্যাত মুসলিম গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী[]
  • ১৩৭২ হিজরি – মুহাম্মাদ বিন আবদুল আজিজ বিন মাদি, সৌদি আমির।
  • ১৩৯৪ হিজরি – হাসান শাকির শুয়াঈ, ইরানি কবি।
  • ১৩৯৯ হিজরি – আহমদ আল-মুস্তানবিত, ইরানি-ইরাকি ফকিহ।
  • ১৪০৮ হিজরি– মিখাইল নু‘আইমা, লেবানীয় সাহিত্যিক।
  • ১৪১০ হিজরি– রাশাদ খলিফা, রসায়নবিদ, গবেষক ও মিথ্যা নবুয়তের দাবিদার মিশরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
  • ১৪২৬ হিজরি – মুসাল্লেহ আল-আজমি, কুয়েতি সংসদ সদস্য।
  • ১৪৩০ হিজরি– জার্জ হাদ্দাদ, জর্ডানের লেখক, কবি ও সাংবাদিক।
  • ১৪৩১ হিজরি – আবদুল আজিজ আল-হাম্মাদ, সৌদি অভিনেতা।
  • ১৪৪১ হিজরি – মুহাম্মদ ইমারা, মিশরের ইসলামি চিন্তাবিদ, গবেষক ও দার্শনিক।
  • ১৪৪২ হিজরি – আহমদ তাহা রাইয়ান, মিশরীয় মালিকি পণ্ডিত
  • ১৪৪৩ হিজরি– সাইয়্যিদ আল-কিমনি, মিশরীয় লেখক

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Walton, Mark W (২০০৩), Islam at war, Greenwood Publishing Group। পৃ. ৩০।
  2. كتاب البيروني، د. أحمد سعيد الدمرداش، طباعة دار المعارف (ج.م.ع)، رقم الإيداع 4848/1980

বহিঃসংযোগ

[সম্পাদনা]