পঞ্চানন বিশ্বাস
পঞ্চানন বিশ্বাস | |
|---|---|
| খুলনা-১ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ সেপ্টেম্বর ১৯৯৬ (উপ-নিবার্চন) – ২৭ অক্টোবর ২০০৬ | |
| পূর্বসূরী | শেখ হাসিনা |
| উত্তরসূরী | ননী গোপাল মন্ডল |
| কাজের মেয়াদ ৩০ জানুয়ারি ২০১৪ – ২৯ জানুয়ারি ২০২৪ | |
| পূর্বসূরী | ননী গোপাল মন্ডল |
| উত্তরসূরী | ননী গোপাল মন্ডল |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২৪ অক্টোবর ১৯৪৩ হেতালবুনিয়া, বটিয়াঘাটা উপজেলা, খুলনা জেলা, বাংলাদেশ |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পঞ্চানন বিশ্বাস (জন্ম: ২৪ অক্টোবর, ১৯৪৩) বাংলাদেশের খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯৬ সাল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে একাধিকবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।[১]
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]পঞ্চানন বিশ্বাসের পৈতৃক বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়া গ্রামে।তিনি খুলনা সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয় থেকে তার মাধ্যমিক ও খুলনা বি.এল.কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]পঞ্চানন বিশ্বাসের পিতার নাম আশুতোষ বিশ্বাস ও মাতা সুরোধনী বিশ্বাস । তার পিতামাতার ছয় সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ । তার ভাইবোনেরা হলেন লক্ষ্মী বিশ্বাস, লতিকা বিশ্বাস, গৌতম বিশ্বাস, পলাশ বিশ্বাস (মৃত),পনেশ বিশ্বাস ।তার স্ত্রী প্রমিলা বিশ্বাস । তিনি দুই সন্তানের জনক ।
কর্মজীবন
[সম্পাদনা]পেশায় কৃষক পঞ্চানন বিশ্বাস রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদের হুইপ হিসাবে নিযুক্ত হন এবং এখন ও পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ খুলনা-১, পঞ্চানন বিশ্বাস। "Constituency 99_10th_Bn"। www.parliament.gov.bd। ১৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১০ম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মে ২০২০ তারিখে