এম নুরুল ইসলাম
এম নুরুল ইসলাম | |
|---|---|
![]() | |
| খুলনা-৪ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ – ১২ জুন ১৯৯৬ | |
| পূর্বসূরী | মোস্তফা রশিদী সুজা |
| উত্তরসূরী | মোস্তফা রশিদী সুজা |
| কাজের মেয়াদ ১ অক্টোবর ২০০১ – ২৮ অক্টোবর ২০০৬ | |
| পূর্বসূরী | মোস্তফা রশিদী সুজা |
| উত্তরসূরী | মোল্ল্যা জালাল উদ্দিন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২ মে ১৯৩৪ খুলনা |
| মৃত্যু | ২১ অক্টোবর ২০২০ খুলনা |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
| সন্তান | তিন ছেলে ও এক মেয়ে |
| পিতামাতা | খাদেম আহমেদ আছিয়া খাতুন |
| প্রাক্তন শিক্ষার্থী | বি এল কলেজ |
| ডাকনাম | দাদুভাই |
এম নুরুল ইসলাম (২ মে ১৯৩৪–২১ অক্টোবর ২০২০) বাংলাদেশের খুলনা জেলার রাজনীতিবিদ ও ভাষাসৈনিক যিনি খুলনা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]এম নুরুল ইসলাম ২ মে ১৯৩৪ সালে খুলনায় জন্মগ্রহণ করেন। তার পিতা খাদেম আহমেদ পেশায় চিকিৎসক ও মাতা আছিয়া খাতুন গৃহিণী ছিলেন। ছয় ভাই বোনের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন তিনি। তার তিন ছেলে ও এক মেয়ে।[৩] তিনি ১৯৪৭ সালে কলকাতা মেট্রোপলিটন হাই ইংলিশ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ১৯৪৯ সালে খুলনার বিএল কলেজ থেকে ১৯৪৯ সালে আইএ পাশ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]ভাষাসৈনিক এম নুরুল ইসলাম খুলনা মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের সংগঠন এবং বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিনি ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে খুলনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২]
মৃত্যু
[সম্পাদনা]এম নুরুল ইসলাম ২১ অক্টোবর ২০২০ সালে খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুবরণ করেন। টুটপাড়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 খুলনা অফিস (২২ অক্টোবর ২০২০)। "চলে গেলেন ভাষাসৈনিক বিএনপি নেতা দাদুভাই"। দৈনিক কালের কণ্ঠ। ৯ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২০।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
