বিষয়বস্তুতে চলুন

সাবরিনা পড়শী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাবরিনা পড়শী
২০১৮ সালে সাবরিনা পড়শি
প্রাথমিক তথ্য
জন্মনামসাবরিনা এহসান পড়শি
জন্ম (1996-07-30) ৩০ জুলাই ১৯৯৬ (বয়স ২৯)
ঢাকা, বাংলাদেশ
ধরনপপ, আধুনিক, রক
পেশাকণ্ঠশিল্পী, মডেল, অভিনেত্রী
বাদ্যযন্ত্রভোকাল
কার্যকাল২০০৮-বর্তমান
লেবেলসিডি চয়েজ, জি-সিরিজ, লেজার ভিশন
দাম্পত্য সঙ্গীহামিম নীলয় (বি.২০২৪–বর্তমান)[]

সাবরিনা এহসান পড়শী (জন্ম: ৩০ জুলাই, ১৯৯৬) একজন বাংলাদেশী সংগীতশিল্পী। ২০০৮ সালে চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ-এ ২য় রানার আপ হন তিনি।[] তিনি পপ ও আধুনিক ধারায় গান করেন। পড়শীর প্রথম রেকর্ডিং ছিল ২০০৯ সালে একটি চলচ্চিত্রের জন্য।পরশীর ইতোমধ্যে অনেকগুলা জনপ্রিয় গান রয়েছে।শোবিজ অঙ্গনে পরশীর গান আলাদাভাবে সমাদৃত।

জন্ম ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

পড়শী ১৯৯৬ সালের ৩০ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া মৌলভী পাড়ায়। তার বাবা প্রকৌশলী এহসান-উর-রশিদ এবং মা জুলিয়া হাসান গৃহিণী। তার একমাত্র ভাইয়ের নাম সিয়াত এহসান স্বাক্ষর। তিনি অক্সফোর্ড ফাউন্ডেশন স্কুল, ভিকারুননিসা নূন স্কুল এবং ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পড়াশোনা করেন।

সংগীতজীবন

[সম্পাদনা]

ছোট বেলা থেকে নাচের প্রতি আগ্রহী হয়ে নাচ শেখেন পড়শী। পরবর্তীতে ক্লাসিক্যাল সংগীত শেখা শুরু করেন। ২০০৭ সালে সরকারি ভাবে আয়োজিত কমল কুড়ি নামক সংগীত প্রতিযোগিতায় দেশের গান বিভাগে বিজয়ী হন তিনি। ২০০৮ সালে চ্যানেল আইয়ের "ক্ষুদে গানরাজ" নামক গানের প্রতিযোগিতায় ২য় রানার আপ হন তিনি।[]

২০০৮-২০১০

[সম্পাদনা]

২০০৮ সালে "ক্ষুদে গানরাজ"-এ ২য় রানার আপ হওয়ার মাধ্যমে মূলত সঙ্গীত কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে তিনি তার একক অ্যালবাম "পড়শী" এর কাজ শুরু করেন। তিনি ৫ সঙ্গীত পরিচালক সঙ্গে অ্যালবাম তৈরির কাজ করেন। অ্যালবামটি ২০১০-এর ঈদ উল ফিতরে মুক্তি পায়।

২০১১-২০১২

[সম্পাদনা]

প্রথম অ্যালবাম পর তিনি ২০১১ থেকে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করতে শুরু করেন। ১৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে তার দ্বিতীয় একক অ্যালবাম "পড়শী ২" মুক্তি পায়। ২০১২ সালে পড়শী "বর্ণমালা" নামে একটি ব্যান্ড দল গঠন করেন।

২০১৩-বর্তমান

[সম্পাদনা]

২০১৩ সালের ঈদুল ফিতরে তার তৃতীয় একক অ্যালবাম "পড়শী ৩" মুক্তি পায়।[][] এই অ্যালবামের "জনম জনম", 'হৃদয় আমার', 'লাভ স্টেশন" শীরোনামের গানগুলি বেশ জনপ্রিয়তা পায়।

একক অ্যালবাম

[সম্পাদনা]
বছর নাম কম্পোজার গীতিকার সহ-গায়ক লেভেল
২০১০পড়শীআরেফিন রুমি
আদিত
বাপ্পা মজুমদার
শন্ধি
মাহমুদ সানি
রবিউল ইসলাম
অনুরূপ আইচ
রানা
আবদুর রহমান
কবির বকুল
শাক্কর এহসান
শন্ধি
আরেফিন রুমিলেজার ভিশন
২০১২পড়শী ২আরেফিন রুমি
সাজিদ সরকার
বাপ্পা মজুমদার
ইবরার টিপু
শন্ধি
জোয়েল মোরশেদ
রবিউল ইসলাম
অনুরূপ আইচ
জাহিদ আকবর
মিথিলা ইবরার
রাসেল ও‘নেইল
জোয়েল মোরশেদ
আরেফিন রুমি
জোয়েল মোরশেদ
জি-সিরিজ
২০১৩পড়শী ৩আরেফিন রুমি
বাপ্পা মজুমদার
জোয়েল মোরশেদ
দেব সেন
ইমরান
অদিত
আম্লান ও পাপুন
আসিফ ইকবাল
জুনায়েদ ওয়াসি
সোহেল আমরান
রবিউল ইসলাম
জুলফিকার রাসেল
সুহৃদ সুফিয়ান
আবদুর রহমান
প্রিয় চ্যাটার্জি
দিবেন্দু
আরেফিন রুমি
ইমরান
জয়দেব সেন
সোয়েব
জোয়েল মোরশেদ
জি-সিরিজ

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছরচলচ্চিত্রভূমিকাসহ-শিল্পীপরিচালক
২০১৬মেন্টাল বিশেষ উপস্থিতিশাকিব খানশামীম আহমেদ রনি

টেলিভিশন

[সম্পাদনা]
বছরনাটকপরিচালকসহ-অভিনেতা
২০২৩লাভ স্টেশন []মহিদুল মহিমফারহান আহমেদ জোভান
২০২৪পারবো না ছাড়তে তোকে []মহিদুল মহিমফারহান আহমেদ জোভান
প্রথম ভালোবাসা []মাহমুদুর রহমান হিমিফারহান আহমেদ জোভান

সঙ্গীত

[সম্পাদনা]
বছর গান চলচ্চিত্র সঙ্গীত পরিচালক সহ-শিল্পী
২০০৯চাচ্চুচাচ্চু আমার চাচ্চুইমন সাহাএকক
২০১৫মনের দুয়ারআরো ভালোবাসবো তোমায়হাবিব ওয়াহিদদ্বৈত
২০১৫তুমি আমারআরো ভালোবাসবো তোমায়হৃদয় খানদ্বৈত
২০১৯ সাদা কালো প্রেম[] ডনগিরি ইমন সাহা ইমরান মাহমুদুল

পড়শী ও বর্ণমালা

[সম্পাদনা]

২০১২ সালে তিনি 'বর্ণমালা' নামে একটি ব্যান্ড দল গড়ে তোলেন। বর্তমানে এ ব্যান্ড দলের সদস্যরা হলেন: পড়শী (ভোকাল), কাইয়ুম (ভোকাল ও কী-বোর্ড), মিঠু (প্যাড এন্ড ড্রামস), টিপু (লীড গীটার), অনির্বান, রিন্টু (বেস গীটার) ও ব্যান্ড ম্যানেজার হিসেবে আছেন তার ভাই স্বাক্ষর এহসান।[১০]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]
বছরক্যাটাগরিপুরস্কারের নামফলাফল
২০০৯সেরা কণ্ঠশিল্পী (নারী)সুইট ড্রিমস কালচারাল অ্যাওয়ার্ডবিজয়ী
২০১০সেরা কণ্ঠশিল্পী (নারী)মেরিল-প্রথম আলো পুরস্কার
যুগান্তর পারফরমেন্স অ্যাওয়ার্ড
মনোনীত
২০১১সেরা কণ্ঠশিল্পী (নারী)মেরিল-প্রথম আলো পুরস্কার
কালচারাল জার্নালিস্ট ফেডারেশন অব বাংলাদেশ
মনোনীত
২০১২সেরা কণ্ঠশিল্পী (নারী)মেরিল-প্রথম আলো পুরস্কার
কালচারাল জার্নালিস্ট ফেডারেশন অব বাংলাদেশ
মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েমন অব বাংলাদেশ
বিজয়ী
২০১৩সেরা কণ্ঠশিল্পী (নারী)বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতিবিজয়ী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বিয়ে করেছেন পড়শী"দৈনিক প্রথম আলো। ১২ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৫
  2. পড়শী, বিবিসি বাংলা
  3. "Porshi and her ventures"New Age | The Most Popular Outspoken English Daily in Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১
  4. 'Porshi 3' releases Sunday ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে ঢাকা ট্রিবিউন, ১৭ ডিসেম্বর ২০১৩
  5. দৈনিক প্রথম আলো
  6. "বৈশাখীতে আজ পড়শীর নাটক"। ১৯ জানুয়ারি ২০২৩।
  7. "প্রথমবার গ্রামের মেয়ের চরিত্রে তিশা"। ৯ ফেব্রুয়ারি ২০২৪।
  8. "পড়শীর ঈদের নাটক 'প্রথম ভালোবাসা'"। ৯ এপ্রিল ২০২৪। ২০ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২৪
  9. "শুরু হচ্ছে 'সাদা-কালো প্রেম'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯
  10. "Biography: Porshi"। ১৪ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]