হৃদয় খান
হৃদয় খান | |
|---|---|
| জন্ম | ৩ জানুয়ারি ১৯৯১ ঢাকা, বাংলাদেশ |
| উদ্ভব | ঢাকা |
| ধরন | চলচ্চিত্র স্কোর, টেকনো, ফিউসন, পপ |
| পেশা | সুরকার, গায়ক, রেকর্ড প্রযোজক |
| বাদ্যযন্ত্র | কি বোর্ড, কন্ঠ, গীটার প্রভৃতি |
| কার্যকাল | ২০০৮–বর্তমান |
| ওয়েবসাইট | instagram |
হৃদয় খান (জন্ম: ০৩ জানুয়ারি ১৯৯১) একজন বাংলাদেশী গায়ক এবং সুরকার।[১] ২০০৮ সালে তার প্রথম অ্যালবাম "হৃদয় মিক্স" প্রকাশিত হয়।[২][৩][৪] তিনি বাংলাদেশের সুরকার। প্রথম অ্যালবাম প্রকাশের পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।[৫]
জন্ম ও পরিচয়
[সম্পাদনা]হৃদয় খান ১৯৯১ সালের ০৩ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন।[৬] পরিবারে দুই ভাই ও এক বোনের মাঝে হৃদয় বড়।ছোট ভাই প্রত্যয় খান একজন গায়ক,সুরকার ও সংগীত পরিচালক।[৭] মা শেফালী খান ও তার বাবা রিপন খান, যিনি বাংলাদেশের "জিঙ্গেল কিং" নামে পরিচিত। তার দাদা মইনুল ইসলাম খান একজন সঙ্গীতশিল্পী এবং সঙ্গীত প্রশিক্ষক ছিলেন।[৮]
সংগীত জীবন
[সম্পাদনা]হৃদয় খানের গান গাওয়া কিংবা কম্পোজিশনের শুরু কিশোর বয়সে। তার দাদা ছিলেন গানের ওস্তাদ। বসার ঘরে ছেলেমেয়েদের তিনি নিয়মিত গান শেখাতেন। সেই পথ ধরে বাবা রিপন খানও হলেন নামকরা সঙ্গীতশিল্পী।[৯] লিটল জুয়েলস স্কুলেই তার পড়াশোনার হাতেখড়ি। ২০০৮ সালে লেজার ভিশন থেকে 'হৃদয় মিক্স' বাজারে আসে। সেই অ্যালবামের কয়েকটি গান তাতে দ্রুত জনপ্রিয় বানিয়ে দেয়। এর পরে তার আরও কয়েকটি অ্যালবাম বের হয়।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]হৃদয় খান ২০১০ সালে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর এর প্রেমে পরেন। প্রায় তিন বছর প্রেম করার পর ২০১৪ সালের ১ আগস্ট দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । কিন্তু বিয়ের মাত্র আট মাসের মধ্যে দাম্পত্য কলহের জের ধরে ৬ এপ্রিল ২০১৫ সালে একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যান।[১০][১১] সেপ্টেম্বর ২০১৭ সালে, তিনি হুমাইরাকে বিয়ে করেন।[১২] ২০২৪ সালে হুমাইরার সাথেও তার বিবাহবিচ্ছেদ হয়।[১৩]
ডিস্কোগ্রাফি
[সম্পাদনা]| বছর | শিরোনাম |
|---|---|
| ২০০৮ | হৃদয় মিক্স, চাইনা মেয়ে |
| ২০০৯ | বল না, অবুঝ ভালোবাসা |
| ২০১০ | হৃদয় মিক্স ২ |
| ২০১১ | ছোঁয়া |
| ২০১২ | আড়াল,ভেবে ভেবে |
| ২০১৩ | হৃদয় মিক্স ৩,ভালো লাগেনা |
| ২০১৫ | কী জালা দিয়ে গেলা মোরে |
| ২০১৬ | এতো কিছু বোঝো, লক্ষী সোনা
প্রেমের সাগর |
সিনেমা’র গানের অ্যালবাম
- চোরাবালি
- মোস্ট ওয়েলকাম
- এইতো ভালবাসা
- অবুঝ ভালবাসা
- আমার প্রাণের প্রিয়া
- টেলিভিশন[১৪]
- আই লাভ ইউ (২০১২)
- অ্যান্ট স্টোরি
- আমি শুধু চেয়েছি তোমায় (২০১৪)
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]- টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার
| বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
|---|---|---|---|---|
| ২০১২ | সেরা গায়ক | ছোঁয়া | বিজয়ী | [১৫] |
- ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার
| বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
|---|---|---|---|---|
| ২০১৯ | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | যদি একদিন | বিজয়ী | [১৬] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Singing Sensation: Hridoy Khan"। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৩।
- ↑ "Hridoy Khan's Chho(n)a releases on 25 March"। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৩।
- ↑ "Hridoy Khan on Banglavision"। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Hridoy Khan Biography"। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৩।
- ↑ "300 singers to face Hridoy Khan in June"। priyo.com। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৩।
- ↑ "Singer Hridoy Khan live"। Thedailystar.net। ২১ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৩।
- ↑ "সংগীতাঙ্গনে নতুন মুখ প্রত্যয় খান"। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Hridoy Khan Musical Background"। bebo.com। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হৃদয় বৃত্তান্ত"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|3=(সাহায্য) - ↑ "ঘর ভাঙল হৃদয়:-সুজানার"। দৈনিক প্রথম আলো। ৭ এপ্রিল ২০১৫।
- ↑ "আট মাসেই ভেঙে গেলো হৃদয়-সুজানার সংসার"।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|1=(সাহায্য) - ↑ "Hridoy Khan ties the knot"। ঢাকা ট্রিবিউন। ১২ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৮।
- ↑ "ফের সংসার ভেঙেছে হৃদয় খানের"। এনটিভি। ১৯ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "Hridoy Khan Discography"। লাস্ট এফএম। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৩।
- ↑ "প্রদান করা হলো 'ট্র্যাব অ্যাওয়ার্ড'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৪ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০।
- ↑ "প্রথম ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ঢাকায় চাঁদের হাট, পেলেন কারা? দেখে নিন..."। এইসময়। ২২ অক্টোবর ২০১৯। ২২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।