সাকেত মেট্রো স্টেশন
অবয়ব
সাকেত মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর ইয়োলো লাইনে অবস্থিত। এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের সৈনিক ফার্মে অবস্থিত ভূগর্ভস্থ মেট্রো স্টেশন। ২০১০ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়।[২] এটি দিল্লি মেট্রোর ইয়োলো লাইনের শেষ ভূগর্ভস্থ স্টেশন।
এটি মেহরাউলি-বদরপুর রোডে সাকেতের কাছে সৈদাদ উল অজাইবে অবস্থিত, যা গল্ফ গ্রিন সহ সাকেতের দক্ষিণ অংশগুলিতে পরিষেবা দেয়। এছাড়া মালবীয় নগরের ব্লক এ বি সি ডি জি এই স্টেশনের নিকটবর্তী।


স্টেশন বিন্যাস
[সম্পাদনা]| জি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
| এম | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, টিকিট/টোকেন |
| পি | দক্ষিণদিকগামী | প্ল্যাটফর্ম ১ → গন্তব্য স্টেশন হুডা সিটি সেন্টার পরবর্তী স্টেশন কুতুব মিনার |
| দ্বীপ প্ল্যাটফর্ম, দরজা ডান দিকে খুলবে | ||
| উত্তরদিকগামী | প্ল্যাটফর্ম ২ ← গন্তব্য স্টেশন সময়পুর বাদলি পরবর্তী স্টেশন মালবীয় নগর | |
সংযোগ
[সম্পাদনা]নিকটবর্তী বাস স্টপগুলি থেকে দিল্লি পরিবহন নিগমের ৩৪, ৩৪এ, ৪২৭, ৪৬৩, ৫২৫এসটিএল, ৭১৭, ৭১৭এ, ৭১৭বি, বদরপুর বর্ডার টার্মিনাল – গুরগাঁও বাস স্ট্যান্ড বাস পরিষেবা চালু রয়েছে।[৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Parking_Details"। Delhi Metro Rail।
- ↑ "Station Information"। ১৯ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১০।
- ↑ "Delhi Transport Corporation"। delhi.gov.in। ২ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২২।